ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের আকর্ষণ করতে নতুন পার্ক ও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা চালু করেছে সরকার। এবার দিঘার পর্যটকদের জন্য অপেক্ষা করছে আরো একটি বড় উপহার। সম্প্রতি দিঘার সমুদ্র ট্রায়াল রান হয়ে গেল প্রমোদতরীর। আর কিছুদিন অপেক্ষা করতে হবে পর্যটকদের নতুন এই প্রমোদতরীর চড়ে আনন্দ উপভোগ করার জন্য। হলদিয়া উন্নয়ন সংস্থা ‘এমভি নিবেদিতা’ নামে এই প্রমোদতরীটি তুলে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা নিয়েছে এই প্রমোদতরী চম্পা নদী ক্যানেল থেকে দিঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকার শৌলা…
Read More
অবাক কান্ড, চাকরি পেয়েও যোগদান করলেন না বহু

অবাক কান্ড, চাকরি পেয়েও যোগদান করলেন না বহু

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তৃণমূলের বহু নেতা। এরই মধ্যে সামনে এল একেবারেই বিপরীত চিত্র। হাতে পাকা সরকারি চাকরি পাওয়ার পরও তাতে যোগ দিলেন না বহু আবেদনকারী। জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে ২০০৯ সালের বিজ্ঞপ্তির প্যানেলভুক্ত ১৫০৬ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মধ্যেই ৬২২ জনই শিক্ষক পদে যোগদান করেননি। যা দেখে অবাক পর্ষদ কর্তারাও। পর্ষদের এক কর্তার কথায়, হয়তো এত দিনে অন্য কোনও চাকরিতে ওই প্রার্থীরা জয়েন করে নিয়েছেন।…
Read More
পুজোয় বিপুল পরিমাণ আয় মেট্রোর

পুজোয় বিপুল পরিমাণ আয় মেট্রোর

দুর্গাপুজোয় পঞ্চমী থেকে দশমীর মধ্যে কলকাতায় মেট্রো ৪১ লক্ষ ৬৫ হাজার যাত্রী বহন করেছে। পঞ্চমী এবং ষষ্ঠী মিলিয়ে জোকা-তারাতলা মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ১৮০৭। পুজোয় মোট যাত্রী পরিবহণ থেকে মেট্রোর আয় হয়েছে ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জের অঙ্ক রয়েছে বলে মেট্রো সূত্রের খবর। মোট আয়ের মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো থেকে ৫ কোটি ৭৯ লক্ষ টাকা, ইস্ট-ওয়েস্টের ক্ষেত্রে ৩২.৮৬ লক্ষ টাকা এবং জোকা মেট্রো থেকে ২৬ হাজার ৪৬০ টাকা আয় হয়েছে। মেট্রো সূত্রে খবর, যাত্রী পরিবহণের সময় ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭ জন যাত্রী হয়েছে দমদম স্টেশনে।তার পরেই রয়েছে কালীঘাট স্টেশন। সেখান দিয়ে মোটামোটি ৩…
Read More
বড় নির্দেশ আদালতের তরফে

বড় নির্দেশ আদালতের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে সিট পুনর্গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিবিআই অফিসার স্নেহাংশু বিশ্বাসকে সিটে যুক্ত করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রসঙ্গত দিল্লি সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের আধিকারিক স্নেহাংশু বিশ্বাসকে। দিল্লি সিবিআইয়ের সেই আধিকারিককেই কলকাতায় এনে সিটে যুক্ত করার নির্দেশ দিলেন জাস্টিস গাঙ্গুলি। সিটকে আরও শক্তিশালী করে গড়তেই সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের অফিসার স্নেহাংশু বিশ্বাসকে কলকাতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ডিআইজি সিবিআই অশ্বিন শেনভিকে সিট পুনর্গঠনের জন্য দেওয়া নির্দেশ কার্যকর…
Read More
বিস্ফোরক তথ্য ইডির তরফে

বিস্ফোরক তথ্য ইডির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার জড়িয়ে গেল স্কুলের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির দাবি, ‘এস কে বি মেমোরিয়াল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক-পুত্র শৌভিক। আদালতে ইডি জানিয়েছে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বাবা-ছেলে জুটি স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিলেন। ইতিমধ্যেই এই মামলায় একজনকে সমন পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন সংশ্লিষ্ট স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, লেনদেন সহ যাবতীয় নথি আদালতে জমা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানায়, ‘আর্থিক লেনদেনের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হতেন মানিক…
Read More
বড় স্বস্তি পেল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

বড় স্বস্তি পেল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ৩১৮ দিনের ধর্না সার্থক। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) চাইলে কাউন্সিলিং শুরু করতে পারবে। কোন শিক্ষক কোন স্কুলে চাকরি করবেন সেই প্রক্রিয়াও শুরু করতে পারবে কমিশন। তবে এখনও চাকরির সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দেয়নি আদালত। আদালতের সিদ্ধান্তে খুশি আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। পরবর্তী শুনানি আগামী ২৮ অক্টোবর। সুপারিশপত্র দেওয়ার নির্দেশও সেদিনই দেওয়া হতে পারে বলে…
Read More
এবার আরও এক বন্দে ভারত পেলো বঙ্গ

এবার আরও এক বন্দে ভারত পেলো বঙ্গ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নিত্য নতুন ভাবনাচিন্তা করছে। এবার পশ্চিমবঙ্গের নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস রুট চালু হতে চলেছে খুব শিগগিরই। এবার হাওড়ায় এসে পৌঁছাল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ওই বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা ১৬। পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, কোন নতুন রুটে চলবে না এই বন্দে ভারত এক্সপ্রেসটি। ওই বন্দে ভারত এক্সপ্রেসের রেক আনা হয়েছে অতিরিক্ত রেক হিসেবে রাখার জন্য। অর্থাৎ যখন যে রুটে প্রয়োজন হবে, তখন সেই রুটে ওই অতিরিক্ত রেক ব্যবহার করা হবে। এতদিন…
Read More
আলো এবং ধ্বনির খেলা বন্ধ হল শ্রীভূমির মণ্ডপে

আলো এবং ধ্বনির খেলা বন্ধ হল শ্রীভূমির মণ্ডপে

ভিআইপি রোডের ট্র্যাফিক ব্যবস্থা মসৃণ রাখতে বিধাননগর পুলিশের তরফে  শ্রীভূমি স্পোর্টিংয়ের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ পঞ্চমী থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে ‘বুর্জ খলিফা’র অভিজ্ঞতা এবং ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখা নিয়ে  নতুন করে আর বিতর্কে জড়াতে চাইছেন না শ্রীভূমির পুজো উদ্যোক্তারাও। সূত্রের খবর, আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এ বার তারা আলো ও ধ্বনির খেলায় অনুমতি দেয়নি। কিন্তু পরীক্ষামূলক ভাবে বার কয়েক সেটি চালু করতে গিয়ে উদ্যোক্তারাও জানিয়েছেন, রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ায় ভিড় বাড়ছিল। তাই বৃহস্পতিবার থেকে সেটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। গত শনিবার মহালয়ার রাতে শ্রীভূমির মণ্ডপ খুলে দিতেই জনতার ঢল নামে। শনি ও রবিবার…
Read More
উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার

উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার

উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গড়ল রাজ্য শিক্ষা দফতর।রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাঁরা সেমেস্টারের নিয়মেই পড়বে, এবং তাঁদের মূল্যায়নে প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে। শিক্ষা দফতর একটি কমিটি তৈরি করেছেন।যেখানে তাঁরা শিক্ষানীতির প্রস্তাবগুলি খতিয়ে দেখবেন। সেমেস্টার পদ্ধতি কী ভাবে প্রয়োগ করলে সুবিধা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। তাঁরা সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামী নভেম্বর মাসের মধ্যে শিক্ষা দফতরের কাছে রিপোর্ট জমা দেবে। জানা গিয়েছে শিক্ষা দফতরের পরিকল্পনা অনুযায়ী, একাদশ শ্রেণীতে দু’টি এবং…
Read More
মুখ্যমন্ত্রীর আর্জিতে বদল হলো নাম

মুখ্যমন্ত্রীর আর্জিতে বদল হলো নাম

দিন প্রতিদিন একের পর এক নয়া ঘোষণা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। এবার কলকাতা শহরে আর ‘বস্তি’ নামের কিছু রাখতে চাইছেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মমতাকে বলেন, ‘বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয়। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।’ তখনই মমতা কলকাতার মেয়রের কাছে জানতে চান ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, সকলেই পেয়ে গিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি কথাটা তুলে দাও।’…
Read More
বড় খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য

বড় খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) চাইলে কাউন্সিলিং শুরু করতে পারবে। কোন শিক্ষক কোন স্কুলে চাকরি করবেন সেই প্রক্রিয়াও শুরু করতে পারবে কমিশন। তবে এখনও চাকরির সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দেয়নি আদালত। এই মামলার পরবর্তী শুনানি পুজোর পর। আগামী ২৮ অক্টোবর। সুপারিশপত্র দেওয়ার নির্দেশ সেদিনই দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি…
Read More
আজ কাল বৃষ্টির সম্ভনা নেই রাজ্যে

আজ কাল বৃষ্টির সম্ভনা নেই রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর সময় ভালই থাকবে আবহাওয়া। রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেরও বৃষ্টি হবে না। দুই বঙ্গের বেশ কিছু এলাকায় খানিক মেঘলা থাকতে পারে আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একই সাথে দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে…
Read More
নয়া মোড়, গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নয়া মোড়, গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষক কেলেঙ্কারি মামলায় পর্ষদ সভাপতি গৌতম পালকে সরাসরি জিজ্ঞাসাবাদের নির্দেশ। ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আজই জিজ্ঞাসাবাদ করতে হবে গৌতম পালকে। আজই সন্ধে ৬টার মধ্যে পর্ষদ সভাপতিকে নিজামে হাজিরার নির্দেশ। এদিন সিবিআই রিপোর্ট পেশ করে আদালতে জানায় তাদের তদন্তকে ইচ্ছাকৃত ভাবে বিরক্ত করার চেষ্টা চলছে। এরপরই পর্ষদ সভাপতিকে ডেকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি। শুধু তাই নয়, তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করারও নির্দেশ হাইকোর্টের।
Read More
বিএসএফ- এর হাতে গ্রেফতার হন ২ বিজেপি নেতা

বিএসএফ- এর হাতে গ্রেফতার হন ২ বিজেপি নেতা

দুই পাচারকারি পায়ে টানা ভ্যানে করে নিয়ে যাচ্ছিল নিষিদ্ধ করা কাফ সিরাপ।দেখেই সন্দেহ করেন বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানরা ।তাঁরা ভ্যান দাঁড় করিয়ে দুই ভ্যানচালককে প্রশ্ন করলে তাঁদের চোখে মুখে দেখা যায়  প্রবল অস্বস্তি।বসিরহাটের হাসনাবাদ থানার ভারত-বাংলাদেশ সৈয়দপুর সীমান্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের পরিচয়, তাঁরা দু’জনই এলাকার বিজেপি নেতা। তাঁদের নাম ভোলা দাস ও পল্টু দাস।ঘটনা সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ বছর ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন। এই দুই বিজেপি নেতা গ্রেফতার হওয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে টাকি ও হাসনাবাদ জুড়ে। ধৃত ২ পাচারকারিকে বারাসত জেলা আদালতে তোলা হবে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার…
Read More