18
Feb
বৃথাই জামিনের আবেদন, জামিন পেলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শাসকদল তৃণমূলের হুগলির যুবনেতা। নগর দায়রা আদালতের বিচারক নির্দেশ দিয়েছেন যুবনেতাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার। সেই প্রেক্ষিতে ৩ মার্চ পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকছেন কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জানুয়ারি মাসেই তাঁকে গ্রেফতার করেছিল ইডি। কুন্তলের আইনজীবী আদালতে দাবি করেন যে, তাঁর মক্কেলের থেকে, তাঁর বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি। আর যে ৬.৫ কোটি টাকার লেনদেনে কথা বলা হয়েছে তা ২০১১ থেকে চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টের। ১২ বছরে এই লেনদেন অস্বাভাবিক নয় বলেই দাবি তাঁর। পাশাপাশি তিনি আরও দাবি করেন, ইডি এখন বলছে কুন্তল তদন্তে সহযোগিতা…
