অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

বাজেট পেশের সময় বিক্ষোভের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজ্যে। রাজ্যের বিধানসভার সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হলো। বাজেট অধিবেশন ঘোষণার প্রথম দিনই, রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের সময়ই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। কাগজ পর্যন্ত ছোড়া হয়৷ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণে রাজ্যের দুর্নীতিকে আড়াল করেছেন। অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তব্যের মধ্যেই তীব্র চিৎকার শুরু করেন গেরুয়া বিধায়করা। নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷ বিরোধী বিধায়কদের দাবি, রাজ্যপাল রাজ্যের দুর্নীতি নিয়ে কোনও কথাই বলেননি। আর যে অনুচ্ছেদের অংশ পড়া হয়েছে তা নিয়েও তীব্র…
Read More
চলতি বছরেই চালু হতে পারে গঙ্গার তলার মেট্রো পরিষেবা

চলতি বছরেই চালু হতে পারে গঙ্গার তলার মেট্রো পরিষেবা

কবে উদ্বোধন হবে প্রথম জলের তলার মেট্রো, উঠছে এই প্রশ্ন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রস্তাবিত মেট্রো পরিষেবাটি কবে শুরু হবে তা নিয়ে কৌতূহল মারাত্মক। এটি হতে চলেছে জলের তলা দিয়ে প্রথম মেট্রো। ইতিমধ্যে গঙ্গার নীচে প্রায় ৫৫০ মিটার টানেলের কাজ শেষ হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না যে এই মেট্রো কবে চালু হবে। যদিও ইঙ্গিত মিলছে যে এই বছরেই চালু হতে পারে! খবর অনুযায়ী, এই বছরের শেষে অথবা সামনের বছরের শুরুর দিকে এই মেট্রো চালু হয়ে যেতে পারে। মাটির তলায় যে স্টেশনগুলি হবে তা করা হয়ে গিয়েছে বলেই আপাতত জানা গিয়েছে। তবে সূত্রের খবর, বউবাজার…
Read More
ত্রিপুরা নিয়ে রাজনীতিতে উঠছে একাধিক প্রশ্ন

ত্রিপুরা নিয়ে রাজনীতিতে উঠছে একাধিক প্রশ্ন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ত্রিপুরাতেও তৃণমূলের হাত ধরেই দলবদলের ধারা শুরু হয়।একটা সময় সুদীপ রায় বর্মন-সহ কংগ্রেসের একাধিক বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায়ের উপস্থিতিতে। পরে আবার তাঁরা চলে যান বিজেপিতে। দলত্যাগী বিধায়ক বা নেতাদের নিয়ে বিজেপি ভোটে নেমে গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় প্রচার শুরু করেছেন। আর ত্রিপুরায় প্রচারে নেমেই মমতাকে বলতে শোনা গিয়েছে তিনি ত্রিপুরাই লোক। কার্যত প্রায় একই কথা মমতাকে বলতে সময় গিয়েছিল বাংলার শেষ বিধানসভার নির্বাচনী…
Read More
জেলে ফেরার সময় আহত মানিক

জেলে ফেরার সময় আহত মানিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন। ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল তাঁর মামলার। শুনানি শেষে আদালত থেকে জেলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন তিনি। জানা গিয়েছে, পুলিশের গাড়িতে থাকাকালীনই তিনি আহত হয়েছেন। মানিকের বুকে, মুখে আঘাত লেগেছে বলে খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে মানিক ভট্টাচার্যের লন্ডনে বাড়ি আছে। সেই নিয়ে এদিন প্রতিক্রিয়া দেন মানিক। দাবি করেন, তাঁর যদি লন্ডন বাড়ি আছে এমন খোঁজ পাওয়া যায়, তাহলে তাঁকে যেন ফাঁসি দেওয়া হয়। এদিকে নিজের সামাজিক সম্মান নষ্ট…
Read More
জেলের মধ্যেই মুখোমুখি পার্থ ও কুন্তল

জেলের মধ্যেই মুখোমুখি পার্থ ও কুন্তল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ দু’জনেই এখন একই জেলের বাসিন্দা৷ জেলে বন্দিদের মধ্যে দেখাসাক্ষাৎ হয় রোজই৷ মুখোমুখি হলেন পার্থ-কুন্তল। বাকি বন্দিদের ভিড়ের মাঝেই ফিসফাস করে এক প্রস্ত কথাবার্তা হয়ে গেল তাঁদের। পার্থ ও কুন্তল দু’জনেই ঘোরাঘুরি করছিলেন পয়লা বাইশ লাগোয়া লনে। সেখানে বাকি বন্দিরাও ছিল। জেল সূত্রে খবর, কুন্তলকে দেখতে পেয়েই পার্থর প্রশ্ন, ‘‘এই, তুমি আমাকে চেনো? তুমি আমার নামটাই নিলে?’’ কুন্তল সেই প্রশ্ন শুনে মিনমিনে গলায় তাঁর জবাব দেন৷ তবে বন্দিরা সে কথা শুনতে পেয়ে যান৷ চাপা স্বরে কুন্তল বলেন ‘‘আলাপ নেই।’’…
Read More
আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

মাঝে বাকি আর কত মাত্রদিন তাই৷ এর পরেই শুরু হয়ে যাবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষাকেন্দ্র ঘিরে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতেই এ বার নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রিয়েল টাইম অ্যাপের ব্যবহার করতে চলেছে তারা। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীয় অবতীর্ণ হবে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা-সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত করতে আগে থেকেই ভাবনাচিন্তা, পদক্ষেপ শুরু করেছিল পর্ষদ। সেই পদক্ষেপেরই অন্যতম একটি হল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই এবার দফতরে বসেই পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ৷ পরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি…
Read More
একাধিক অভিযোগের মাঝেই আদানির নাম উল্লেখ না করে নিশানা মুখ্যমন্ত্রীর

একাধিক অভিযোগের মাঝেই আদানির নাম উল্লেখ না করে নিশানা মুখ্যমন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে চলতে থাকা অভিযোগ নিয়েঅবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরার সভা থেকে নাম না করে আদানি ইস্যুতে সরব হলেন দলনেত্রী৷ সভা থেকে মমতা বলেন, ‘‘আদার ব্যাপারীরা আজকে দেশ কন্ট্রোল করছে! চারদিন আগেই তো সরকার পড়ে যাচ্ছিল। এখন টিমটিম করে জ্বলছে। যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্কে যে টাকা রেখেছেন তা যখন ডুবে যাবে, তখন কি টাকা ফেরত পাবেন?’’ আদানিদের নাম উল্লেখ না করলেও ‘আদার ব্যাপারী’ বলেই যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মমতা৷ তেমনটাই রাজনৈতিক মহলের অভিমত৷ তবে তৃণমূলের এক সাংসদ…
Read More
প্রায় ছয়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি

প্রায় ছয়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে সারদা মামলায় নতুন মোড়। একাধিক স্বনামধন্য ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। খবর অনুযায়ী, বহু কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই তালিকায় নাম আছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার, সিপিএমের এক প্রাক্তন বিধায়ক, অসম কংগ্রেসের এক প্রাক্তন নেতারও। বাজেয়াপ্ত হওয়া স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট অর্থমূল্য ৬ কোটি টাকারও বেশি। ইডি দাবি করেছে, সারদা গোষ্ঠী বাজার থেকে প্রায় আড়াই…
Read More
উঠতে থাকা অভিযোগের মাঝের চিন্তা বাড়ছে তাজপুর বন্দর নিয়ে

উঠতে থাকা অভিযোগের মাঝের চিন্তা বাড়ছে তাজপুর বন্দর নিয়ে

উঠতে থাকা একাধিক অভিযোগের কারণে, নতুন বছরের শুরু থেকে যেন সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শিল্পপতি গৌতম আদানির। কারচুপির অভিযোগ সামনে আসার পর থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে তাঁর পতন শুরু হয়েছে। বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে শিল্পপতি গৌতম আদানির। এই অবস্থায় আদানি গোষ্ঠী শুধু মানুষকে নয়, রাজ্যের সরকারকেও চিন্তায় ফেলেছে। বিষয় হল, আদানি গোষ্ঠীর এই বিপর্যয়ের সময়ে চাপ বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের। কারণ রাজ্যের তাজপুর বন্দর। গত সেপ্টেবর মাসে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ার ছাড়পত্র আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী৷ তাঁদের হাতে…
Read More
বাড়ছে আশঙ্কা, রাজ্য জুড়ে একাধিক হিংসাত্মক ঘটনা নির্বাচন ঘিরে

বাড়ছে আশঙ্কা, রাজ্য জুড়ে একাধিক হিংসাত্মক ঘটনা নির্বাচন ঘিরে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল মালদার রতুয়া থানার চাঁদমণি এলাকায়। একটি হাই মাদ্রাসার পরিচালনা সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠী যেভাবে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল, তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছেন জেলার মানুষ। দু'পক্ষের সংঘর্ষে ১২ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন বলে স্থানীয় মানুষের দাবি। তাই পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন থেকেই উদ্বেগ বাড়ছে জেলাবাসীর। আসলে সবার লক্ষ্য একটাই, মধুভাণ্ড কার হাতে থাকবে। তাই সবকিছু নিজের দখলে রাখতে হবে। সেখান থেকেই তৈরি হচ্ছে যাবতীয় সমস্যা। ঘটনা হল…
Read More
ফের বিজেপি ছেরে তৃণমূলে যোগদান বাড়াচ্ছে চিন্তা

ফের বিজেপি ছেরে তৃণমূলে যোগদান বাড়াচ্ছে চিন্তা

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন। কোচবিহার জেলায় বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু সরকার এবং পঞ্চায়েত সদস্য অধীর সরকার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেয়। কোচবিহার জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই একটি মাত্র গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতে ১৪ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নয়টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ…
Read More
চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা

চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা

বেশ কিছুটা যেন চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা। কাঁথি ধর্ষণ মামলায় অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও। সিঙ্গল বেঞ্চ তাঁকে তাঁকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছিল, সেটাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। যদিও রায়ের পুনর্বিবেচনার জন্য সিঙ্গেল বেঞ্চের কাছে আবেদন জানাতে পারবেন তিনি। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে মূল অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার। নাবালিকাকে দিঘার হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার মা অভিযোগে জানিয়েছেন, ধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়েছিল তাঁর মেয়েকে। এমনকি ফোনে হুমকি দেওয়া হয়, বাড়িতেও লোক পাঠিয়ে হুমকি…
Read More
নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় দাবি বিচারপতির

নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় দাবি বিচারপতির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ নিয়ে বিতর্কের অন্ত নেই। অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ গত মাসে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানান কয়েক জন পরীক্ষার্থী৷ এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, হলফনামা দেখেই বোঝা যাচ্ছে ২০১৬-র প্রাথমিকে অ্যাপটিটিউট টেস্ট নেওয়া হয়নি৷ এই নিয়ে যে নথি ও সাক্ষ্যপ্রমাণ হাতে এসেছে তাতে এটা স্পষ্ট৷ তিন চারটে প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদের ক্ষেত্রে তালিকা খুলে দেখা হয়েছে। এই জেলাগুলির ইন্টারভিউ ও অ্যাপটিটিউট টেস্ট সম্পর্কে জানতে ২১ ফেব্রুয়ারি বেলা ২টোয় তাদের আদালতে আসতে…
Read More
বড় ধাক্কা, ডিএ নিয়ে বাড়ল সংশয়

বড় ধাক্কা, ডিএ নিয়ে বাড়ল সংশয়

আবারও বড় ধাক্কা, বিদ্যুৎ পর্ষদের বকেয়া ডিএ নিয়ে আবেদন প্রত্যাহার করল পর্ষদ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে বলেন, এখন ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছে। সিঙ্গেল বেঞ্চে করা আবেদন প্রত্যাহার করতে চায় পর্ষদ। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। বিষয় হল, ২০১৯ সাল পর্যন্ত পুরনো বকেয়া ডিএ মিটিয়ে দিলেও ২০২০ সাল থেকে হওয়া নয়া রেপো বিধি অনুযায়ী বকেয়া মেটাতে নারাজ পর্ষদ। বিচারপতি মান্থার দেওয়া সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট বজায় রাখে। তবে এতদিনে পর্ষদ আবেদন প্রত্যাহার করার আবেদন ফের অযথা সময় নষ্টের চেষ্টা বলে…
Read More