28
Dec
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু। কিন্তু তার আগে মামলার জল গড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। শেষ মুহূর্তে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর উপর স্থগিতাদেশ নয়। এমনই নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ তবে তাঁদের নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে মূল মামলার রায়ের উপরই। সাফ জানাল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশন জারি করেছিল তাতে বলা হয়েছিল, প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্যারা টিচারদের পৃথকভাবে ১০ শতাংশ আসন সংরক্ষণ থাকছে। আপার প্রাইমারির প্যারা টিচাররা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন৷ তাঁদের বক্তব্য ছিল, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত৷ তাই তাঁরা প্যারা টিচারের যে…
