25
May
নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ফুঁসতে শুরু করেছে সমুদ্র। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ৷ বুধবার আছড়ে পড়তে চলেছে দিঘা ও বালেশ্বরের মাঝামাঝি এলাকায়। পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ উপস্থিত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। “প্রাকৃতিক দুর্যোগকে রোখার পথ নেই, তবে মানুষের পাশে আছি”, মঙ্গলবার নবান্ন থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে আগলে রাখার আশ্বাস দিলেন মায়ের মতো। রাতে নবান্নেই থেকে যাচ্ছেন তিনি। মোট ৩ লক্ষ মানুষকে নিয়ে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দেওযার কাজ চালানো হবে। প্রয়োজনে সেনা নামানো হবে বলেও আশ্বাস মমতার৷ যশ মোকাবিলায় রাজ্য সরকার বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে…
