মহিলাদের হাত ধরে আরও একবার শুরু হল শারদোৎসবের প্রস্তুতি। শিলিগুড়ির ৩ নম্বর রামকৃষ্ণ কলোনির মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি।এবছর এই পুজো পা দিল দ্বিতীয় বর্ষে। আর শুরু থেকেই থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। খুঁটিপুজোকে ঘিরে পাড়ার মহিলাদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, গত বছরের মতো এবছরও পাড়ার সমস্ত মহিলাকে সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে পুজোর আয়োজন করা হচ্ছে। শুধু পুজোর আয়োজনই নয়, জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে নিয়ে উৎসব পালন করাই তাঁদের মূল উদ্দেশ্য।
ওপেনিং হচ্ছে ষষ্ঠীর দিন।
আমরা রাজনৈতিকভাবে কিছু ভাবেনি, কিন্তু ইচ্ছে আছে আমরা পাড়ার বয়স্ক মানুষকে দিয়ে পুজোর শুভ উদ্বোধন করব।
মহিলাদের হাত ধরে শিলিগুড়ির রামকৃষ্ণ কলোনিতে শুরু শারদোৎসবের প্রস্তুতি
