পথ অবরোধে শামিল অ্যাম্বুলেন্স ড্রাইভারা, কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা

পথ অবরোধে শামিল অ্যাম্বুলেন্স ড্রাইভারা, কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা

কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে ধুন্দুমার কান্ড। কুচবিহার সুনতি রোড সংলগ্ন অর্থাৎ হাসপাতালে মেন গেটের সামনে অ্যাম্বুলেন্স ও স্ট্রেচার নামিয়ে পথ অবরোধের শামিল অ্যাম্বুলেন্স ড্রাইভার।অভিযোগ দায়িত্বে থাকা এম এস ভি পি তিন মিনিট সময় দিয়ে হাসপাতাল পার্কিংয়ে থাকা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সকে বাইরে বের করে দেন। এতেই উত্তপ্ত হয়ে পড়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার। অ্যাম্বুলেন্স চালক সমিতির সম্পাদক মোহাম্মদ আলিফ জানান এম এস ভি পি এইরূপ আচরণ মেনে নেব না আমরা আমাদের পার্কিং চাই। যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ এই পথ চলতে থাকবে।এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী এবং তাদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে পথ অবরোধ তুলে নেয় অ্যাম্বুলেন্স…
Read More
চা বাগান উপড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে

চা বাগান উপড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে

বিজেপির বিরুদ্ধে চা বাগান উপড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানার মের্ধাবস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সোমবার রাতে বিজেপির দুষ্কৃতীরা চা বাগানের প্রায় পাঁচশ চা গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেয়। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন চা বাগানের মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ গোফুর । পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গিয়েছেন বলেও জানান তিনি। তার অভিযোগ, ঘটনাটি বিজেপি প্রার্থী শাহীন আক্তারের নেতৃত্বেই হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তাকে বেশ কয়দিন ধরে চুপ করে থাকতে বলা হয়েছিল বিজেপির তরফে। তাকে একাধিক হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এর…
Read More
কড়া হচ্ছে কলকাতা পুলিশ

কড়া হচ্ছে কলকাতা পুলিশ

রাজ্যে বেলাগাম করোনা। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। তীব্র হয়ে উঠছে পরিস্থিতি৷ এই অবস্থায় রাস্তায় যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ মূলত সচেতনতা ফেরাতে কড়া হচ্ছে কলকাতা পুলিশ৷ মাস্ক পরার জন্য এলাকায় মাইকিং করা শুরু করে পুলিশ। শুরু হচ্ছে ব্যাপক অভিযান। বিভিন্ন এলাকায় ধরপাকড়ও চলছে পুরোদমে। রাস্তায় উপস্থিত রয়েছেন অফিসাররা৷ মাস্ক ছাড়া বাইরে বেরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
Read More
শেষ হল এক অধ্যায়

শেষ হল এক অধ্যায়

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। করোনার দ্বিতীয় ঢেউ দেশের বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। বহু প্রাণ গিয়েছে। ফের কেড়ে নিল এক কবির প্রাণ। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৯ বছর। বাড়িতেই এদিন সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শঙ্খবাবু। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। চলে গেলেন শঙ্খবাবুও। কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বুধবার সকালে ভেন্টিলেটরে দেওয়া হয় শঙ্খ ঘোষকে। যদিও ব্যর্থ সমস্ত প্রচেষ্টা। দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় দেখা…
Read More
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোথাবাড়িতে

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোথাবাড়িতে

পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন মোথাবাড়িতে । এলাকায় উত্তেজনা তদন্তে মোথাবাড়ি পুলিশ। আটক মৃত গৃহবধূর স্বামী।* পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন করার অভিযোগ উঠল মোথাবাড়িতে । এলাকায় উত্তেজনা তদন্তে মোথাবাড়ি পুলিশ। আটক মৃত গৃহবধূর স্বামী।এই গৃহবধূ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সোমবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোথাবাড়ির অচিনতলা গ্রামে । মৃত গৃহবধূ নাম পারভীন বিবি(২৮)। প্রাথমিকভাবে জানা গেছে, ফাঁসি লাগিয়ে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানিয়ে শ্বশুরবাড়ি লোক গৃহ বধূর বাবার বাড়িতে ফোন দেয়। যদি মৃত মহিলার মা বাবার অভিযোগ মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলেছে । পুলিশ ছুটে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের…
Read More
সবজির ন্যায্য মূল্য না মেলায় সবজি ফেলে পথ অবরোধ,বিক্ষোভ ওপাইকারদের সাথে কৃষকদের  হাতাহাতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাইপাস উপ বাজারে

সবজির ন্যায্য মূল্য না মেলায় সবজি ফেলে পথ অবরোধ,বিক্ষোভ ওপাইকারদের সাথে কৃষকদের হাতাহাতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাইপাস উপ বাজারে

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাইপাস উপ বাজারে সবজি ফেলে বিক্ষোভ করে কৃষকরা। দাবি তাদের উৎপাদিত সবজি নিচ্ছেনা পাইকাররা।ফলে সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। মঙ্গলবার ফসলের ন্যায্য দাম আদায়ের জন্য কৃষকরা ময়নাগুড়ি বাইপাসে সবজি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ভোট মিটে গেলও সঠিক দাম না পাওয়া এবং পাইকাররা ফসল না নেওয়ার কারণে পাইকারদের সাথে কৃষকের বচসা বাধে। সেখানে পাইকারদের সাথে কৃষকদের প্রায় হাতাহাতি হয়। আগামীকাল বুধবার রামনবমী বিহারে একটি অনুষ্ঠান থাকার কারণে বিহারে মাল যাচ্ছে না ফলে পাইকাররা অল্প পরিমাণে মাল কিনেছে বলে পাইকাররা জানান।পরে ময়নাগুড়ির থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়।
Read More
বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সুস্থ কামনায় পুরাতন মালদায় মহাযজ্ঞ অনুষ্ঠান আয়োজন করে বিজেপির মণ্ডল কমিটির সদস্যরা

বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সুস্থ কামনায় পুরাতন মালদায় মহাযজ্ঞ অনুষ্ঠান আয়োজন করে বিজেপির মণ্ডল কমিটির সদস্যরা

মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তার দ্রুত সুস্থ কামনা যোগ্য করলো দলের নেতাকর্মীরা। সোমবার রাতে রামনবমীর প্রাক্কালে মহাসপ্তমীতে পুরাতন মালদা থানার পালপাড়া ধানহাটি এলাকায় এই মহাযজ্ঞ অনুষ্ঠান আয়োজন করে বিজেপির মণ্ডল কমিটির সদস্যরা। পুরোহিতের মাধ্যমে জাঁকজমক করেই এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সুস্থ কামনায় এই মহাযজ্ঞে দলীয় কর্মী, সমর্থকদের ভীড় উপচে পড়েছিল । প্রায় ৪ ঘন্টা ধরে চলে এই মহাযজ্ঞের অনুষ্ঠান । দলের স্থানীয় নেতাকর্মীদের আশা মহাযজ্ঞের করার ফলে তাদের দলের প্রার্থী এখন আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন। তবে তিনি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য,…
Read More
প্রশাসনের শীর্ষ কর্তা হিসাবে মূলত করোণা সংক্রমণের বিষয় নিয়ে  সোমবার দুপুরে মালদা এসে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

প্রশাসনের শীর্ষ কর্তা হিসাবে মূলত করোণা সংক্রমণের বিষয় নিয়ে সোমবার দুপুরে মালদা এসে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন অপরির্যাপ্ত। কেন্দ্রকে চিঠি দিয়েছি, উত্তর পাই নি । তাই বাইরে থেকে অক্সিজেন ও ভ্যাকসিন কিনে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। সোমবার দুপুরে মালদা এসে সাংবাদিক বৈঠক করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিন কোন রাজনৈতিক নেত্রী হিসাবে নন, রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তা হিসাবেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিন দুপুর আড়াইটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে নির্বাচনী সভা সেরে হেলিকপ্টার করে পুরাতন মালদা ব্লকের নারায়নপুর এলাকার একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন মূলত করোণা সংক্রমণের বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে এরাজ্যে এসে পড়েছে,…
Read More
ষষ্ঠ দফায় আরও কড়া নির্বাচন কমিশন

ষষ্ঠ দফায় আরও কড়া নির্বাচন কমিশন

আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন। ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ রাখতে চায় নির্বাচন কমিশন৷ আগামী ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি আসনে নির্বাচন৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি। অন্যদিকে, আগামী ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচন৷ এখন কতটা শান্তিপূর্ণ হয় এই ভোট তাই দেখার।  
Read More
বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো, শুরুতেই ছন্দপতন।

বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো, শুরুতেই ছন্দপতন।

রায়গঞ্জ শহরের হাজার হাজার ফ্যানকে কার্যত হতাশ করে শহরে উপস্থিত হয়েও রোড শো করলেন না মিঠুন চক্রবর্তী। তারকা প্রার্থীকে এনে ভোটের পালে হাওয়া লাগানোর পরিবর্তে দুপুর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত শহরবাসীর ক্ষোভ সামাল দেওয়াই বিজেপি নেতৃত্বের কাছে মুহুর্তের মধ্যে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। গোটা ঘটনাকে নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির মানুষকে ভাওতা দেবার ব্যাপারে বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে।আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো করার কথা ছিলো দুপুর ৩ টে নাগাদ। এদিন বেলা ১ টা থেকেই রায়গঞ্জ শহরের রাস্তার দুইপাশে হাজার হাজার মানুষ ভীড় করতে শুরু করে। বিকেল ৩…
Read More
বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে

বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে

কর্মীসভা সেড়ে মঞ্চ থেকে গাড়িতে ওঠার পথেই বিজেপি প্রার্থী কে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে । রবিবার রাত পৌনে ন'টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েত ঝন্টু মোড় এলাকায়। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে (৫২) সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তার গলায় গুলি লেগেছে । জরুরি অস্ত্রোপচার করা হলেও ২৪ ঘন্টা না কাটলে মেডিকেল কলেজের চিকিৎসকেরা এখনই কিছু বলতে পরিষ্কার করে বলতে পারছেন না। এই ঘটনার পর অচৈতন্য হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। কাজেই পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে পুলিশ ।এদিকে…
Read More
জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায়  দেখা গেল করোনা পরিস্থিতিতে তিস্তা ও করলা নদীর ঘাটে চৈত্র ছটপুজোর আয়োজন

জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় দেখা গেল করোনা পরিস্থিতিতে তিস্তা ও করলা নদীর ঘাটে চৈত্র ছটপুজোর আয়োজন

করোনা পরিস্থিতির মধ্যে‌ও নদীর ঘাটে গিয়ে এবার চৈত্রী ছটপুজোয় মেতে উঠলেন অসংখ্য ভক্ত। ছট মাইয়ার গান বাজিয়ে তিস্তা ও করলা নদীর ঘাটে চৈত্র ছটপুজোর আয়োজন করা হয়।গত বছর করোনা আতঙ্কের জন্য অনেকেই জলাধার বানিয়ে নিজের বাড়িতেই ছট পুজোর আয়োজন করেছিলেন। তবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় এবার দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। নদীর ঘাটে বেশ ঘটা করেই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে ছট পুজো করেছেন ভক্তরা। চৈত্র মাসের এই ছট পুজো উপলক্ষে রবিবার করলা ও তিস্তা নদীর ঘাটে বেশ ভিড় দেখা যায়। করলা নদীর কিং সাহেবের ঘাটে সবচেয়ে বেশি ভিড় ছিল ভক্তদের। প্রায় সকলেই এবার নদীর ঘাটে এসেই পুজো দিয়েছেন। কিং সাহেবের…
Read More
বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলি করাকে কেন্দ্র করে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা

বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলি করাকে কেন্দ্র করে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা

বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনার ১২ ঘন্টা কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে কোন অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।উল্লেখ্য রবিবার রাতে প্রচারে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা মালদা থানার ঝন্টুমোড় এলাকায় কার্যালয়ে বসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।এমন সময় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় বিজেপি প্রার্থী কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাত পর্যন্ত অস্ত্রোপচার করে তার গলা থেকে উদ্ধার হয় বুলেট।সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। পুরাতন মালদার চেচুমোড় এলাকায়…
Read More
ফের করা পদক্ষেপ নির্বাচন কমিশনের

ফের করা পদক্ষেপ নির্বাচন কমিশনের

রদবদলের ধারা বজায় রাখল নির্বাচন কমিশন। ভোটের মাঝেও আবার হল বদল। শেষ তিন দফা ভোটের আগে ফের রদবদল রাজ্য পুলিশে। সোমবার বদল করা হল ৩ জেলার পুলিশ সুপারকে। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। পক্ষপাতিত্বের অভিযোগ ছিল অপসারিত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তারা। রাজ্যে ভোট প্রক্রিয়া শুরুর পর থেকে রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে কমিশন।
Read More