আগামী দুদিন পর তাপমাত্রার দিক থেকে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে

আগামী দুদিন পর তাপমাত্রার দিক থেকে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা থাকবে। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বদল আরও দুদিন পর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে দুদিনের পর থেকে তাপমাত্রার একটু…
Read More
বড় সুখবর, সড়ক পথেইর মাধ্যমে জুড়ে যেতে চলেছে কলকাতা ও ব্যাঙ্কক

বড় সুখবর, সড়ক পথেইর মাধ্যমে জুড়ে যেতে চলেছে কলকাতা ও ব্যাঙ্কক

দিন প্রতিদিন অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ, সমগ্র দেশবাসীর কথা মাথায় রেখে একের পর এক নয়া উদঘাটন হচ্ছে। এবার বড় সুখবর দেশবাসীর জন্য, সড়ক পথেই যাওয়া যাবে কলকাতা থেকে ব্যাঙ্কক। এমনি ঘোষণা হয়েছে সরকারের তরফে। এই হাইওয়ে ছোঁবে শিলিগুড়িকেও। আগামী তিন থেকে চার বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে ২,৮০০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে। থাইল্যান্ড এবং মায়ানমার সরকার অন্তত এমনটাই জানাচ্ছে। এই হাইওয়ের বেশিরভাগ অংশই পড়বে ভারতে। ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ এর আওতায় নির্মাণ হতে চলেছে এই হাইওয়ে। ব্যাঙ্কক থেকেই শুরু হবে সেই রাস্তা। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই রাস্তা। এই হাইওয়ে…
Read More
নির্বাচন পূর্বে আবারও রক্তাক্ত হলো বাংলা

নির্বাচন পূর্বে আবারও রক্তাক্ত হলো বাংলা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ফের রক্তাক্ত হল বাংলা। রণক্ষেত্রের রূপ নিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা মেরে খুন। এরই প্রতিবাদে চলল ভাঙচুর। অভিযুক্তদের বাড়িতে জ্বালিয়ে দেওয়া হল আগুন। স্থানীয় সূত্রে খবর, সভা থেকে ফিরছিল তৃণমূল কর্মীরা। সেই সময় আইএসএফ কর্মীরা নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল করে যাচ্ছিল। সেখান থেকে তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ে আইএসএফ। পাশাপাশি এলাপোথাড়ি গুলিও চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এরপর মিছিলে থাকা এক তৃণমূল কর্মীর ছেলেকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।…
Read More
উপস্থিত হলেন না, দ্বিতীয়বারেই হাজিরা এড়ালেন তৃণমূল যুবনেত্রী

উপস্থিত হলেন না, দ্বিতীয়বারেই হাজিরা এড়ালেন তৃণমূল যুবনেত্রী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চর্চার শিরোনামে এখন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্র ধরে গত সপ্তাহে ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সায়নী। এরই মধ্যে জানা গেল, আজ ইডি দফতরে যাবেন না সায়নী ঘোষ। সূত্রের খবর, নিজে না গেলেও মেইল করে ইডি দফতরে নিজের হাজিরা না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে যে নথি তার কাছ থেকে চাওয়া হয়েছিল, সেই নথি তিনি পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। আজ ইডির কাছে মোট ৫৩০ পাতার…
Read More
কোথায় কত বাহিনী মোতায়েন করা হল

কোথায় কত বাহিনী মোতায়েন করা হল

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বহু টালবাহানা, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের পর কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হচ্ছে গ্রামবাংলার ভোট। ইতিমধ্যেই ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুর্শিদাবাদে ৪৫, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৩৭ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় মোতায়েন হচ্ছে ৩৫, পূর্ব বর্ধমানে ৩৩, নদিয়ায় ৩১ কোম্পানি, মালদায় জেলায় ৩০, দক্ষিণ ২৪ পরগনাতেও ৩০ কোম্পানি। কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি, তবে একমাত্র…
Read More
ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে, তাও ধারাবাহিকভাবে হবে আরও ৩ থেকে ৪ দিন বজায় থাকবে। বর্ষা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা মিলিয়ে উত্তরবঙ্গে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের উপরের যে ৫ টি জেলা, সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হল উত্তরের একাধিক জায়গায়। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ থেকে অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গে ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে…
Read More
অস্ত্রপ্রচার করতে হবে মুখ্যমন্ত্রীকে

অস্ত্রপ্রচার করতে হবে মুখ্যমন্ত্রীকে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে সপ্তাহ খানেক আগে উত্তরবঙ্গে কপ্টার-বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কোমরে-পায়ে জোর চোট লেগেছিল মুখ্যমন্ত্রীর। তারপর থেকে বাড়িতে থেকেই চলছে চিকিৎসা। তবে এরই মধ্যে জানা যাচ্ছে হাঁটুতে মাইক্রো সার্জারি হবে মমতার। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন মমতা। সেখানেই হবে অস্ত্রোপচার। জানা যাচ্ছে আগামী ৭ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের দিন মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য উত্তরবঙ্গে গিয়ে জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর…
Read More
নির্বাচন পূর্বে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে

নির্বাচন পূর্বে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এই পরিস্থিতিতে খোদ বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নালিশ ঠুকে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিল রাজ্য সরকার। বোসের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলে সরব রাজ্য। এককথায় রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে যা বাংলার মাটিতে দাঁড়িয়ে এককথায় নজিরবিহীন। পঞ্চায়েত ভোটের মুখে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্য সফরে বেড়িয়েছেন সিভি আনন্দ বোস। নির্বাচনের আগে রাজ্যপালের এই সক্রিয়তা নিয়ে আগেই সরব হয়েছিল শাসক দল, এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে নালিশ গেল কমিশনে। তাদের অভিযোগ - ‘সরকারি গেস্টহাউসে কীভাবে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন…
Read More
মায়ের অসুস্থতার কারণে কর্মসূচিতে যোগ দিলেন না সায়নী

মায়ের অসুস্থতার কারণে কর্মসূচিতে যোগ দিলেন না সায়নী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চর্চার শিরোনামে এখন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্র ধরে গত সপ্তাহে ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সায়নী। এই উত্তপ্ত পরিস্থিতিতেই শোনা গিয়েছিল পঞ্চায়েত ভোটের প্রচার কর্মসূচিতে অংশ নেবেন সায়নী। সায়নী জানিয়েছেন হঠাৎই তার মা অসুস্থ হয়ে পড়েছেন। মায়ের অসুস্থতার কারণেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না তিনি। সায়নী আরও জানিয়েছেন আগামী ৬ তারিখ পরবর্তী প্রচার কর্মসূচিতে থাকবেন তিনি। যদিও এই নিয়েও জোর জল্পনা রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, আজফের ইডির…
Read More
এই মুহূর্তে অনুব্রত, সুকন্যা ছাড়া একেবারে প্রাণহীন তাদের রাজপ্রাসাদ

এই মুহূর্তে অনুব্রত, সুকন্যা ছাড়া একেবারে প্রাণহীন তাদের রাজপ্রাসাদ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গতবছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে কেষ্টর ঠিকানা হয়েছে দিল্লির তিহাড়। অন্যদিকে, তদন্তে অসহযোগিতার অভাবে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলও। বাবা ও মেয়ে দুজনেই ছাড়া পাওয়ার জন্য আইনি লড়াই লড়ছেন। আর অন্যদিকে, কেষ্ট-সুকন্যার অনুপস্থিতিতে কার্যত খাঁ খাঁ করছে তাদের বীরভূম জেলার নীচুপট্টির বাড়ি। জানা গিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী ছাড়া এখন আর সেই বাড়িতে কেউ…
Read More
এবার জামিন পেতে সামসুদ্দিনের দারস্থ পার্থ

এবার জামিন পেতে সামসুদ্দিনের দারস্থ পার্থ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাস থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ এই সময়ে বারংবার আদালতের কাছে জামিনের কাতর আরজি জানিয়েও কোনও সুরাহা পাননি এককালের হেভিওয়েট এই নেতা। তবে এবার জেল থেকে রেহাই পেতে ইডি-র প্রাক্তন আইনজীবী সামসুদ্দিনের দ্বারস্থ হয়েছেন পার্থ। হেভিওয়েট মক্কেলের জামিনের জন্য ইতিমধ্যেই আলিপুর আদালতে সওয়ালও শুরু করেছেন সামসুদ্দিন। জানা গিয়েছে, আগামীতেও পার্থর জামিন মামলার শুনানিতে উপস্থিত থাকবেন তিনি। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত চার বছর ধরে ইডি-র আইনজীবী…
Read More
একের পর এক দুর্নীতি, এবার অভিযোগ খোদ হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে

একের পর এক দুর্নীতি, এবার অভিযোগ খোদ হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের চাকরির নিয়োগে দুর্নীতি। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এবার অভিযুক্ত খোদ হাইকোর্টের গ্রুপ ডি কর্মীই। এই অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এজলাস থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। হাইকোর্টে চাকরি দেওয়ার নাম করে এক প্রার্থীর থেকে মোট দেড় লক্ষ টাকা চেয়েছিলেন স্বপন জানা নামে এক গ্রুপ ডি কর্মী। অভিযোগ, সেই টাকার মধ্যে ৭০ হাজার টাকা অনলাইনে নিয়েছিলেন স্বপন। ২০০৯ সালের পরীক্ষা দেওয়া দৃষ্টিহীন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই…
Read More
নির্বাচন পূর্বে আবারও রক্তাক্ত হল রাজ্য

নির্বাচন পূর্বে আবারও রক্তাক্ত হল রাজ্য

লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই কিন্তু হিংসা থামার কোনও লক্ষণ নেই। গুলি-বোমাবাজির অভিযোগ আসছে অনবরত। ফের উঠে এল কোচবিহারের দিনহাটার নাম। এবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম হল দুই শিশু-সহ মোট চার জন। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, দিনহাটার গোসানিমারির ২ গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধার সময় পরপর অন্তত ৪-৫টি বোমা ফাটে। স্থানীয় সূত্রে খবর সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধা হয়। সেগুলি বিজেপি কেনে। এবারও পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের জন্যই বোমা বাঁধছিল।…
Read More
বাড়ছে চাপ, ইডির নজরে সায়নীর টাকার উৎস

বাড়ছে চাপ, ইডির নজরে সায়নীর টাকার উৎস

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চার শিরোনামে এখন অভিনেত্রী তথা তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। ৫ই জুন ফের ডাক পড়েছে তার। জানা যাচ্ছে, এবার ইডির আতসকাঁচের নীচে সায়নীর অ্যাকাউন্টে থাকা ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকা। ২০২১-এ বিধানসভা ভোটে যখন তিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তখন মনোনয়নে উল্লেখ ছিল, সায়নীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৯ লক্ষ টাকা। টাকার উৎস জানতে মরিয়া ইডি। গোয়েন্দারা সায়নীকে সেই টাকার উৎস নিয়ে প্রশ্ন করলে সায়নী জানায় সেই টাকা তার…
Read More