সুখবর, একলাফে রাজস্ব বাড়ল চারশো কোটি

সুখবর, একলাফে রাজস্ব বাড়ল চারশো কোটি

রাজস্ব বাড়াতে শুরু হয়েছে নয়া নীতি। রাজ্যের কোষাগারে আয় বাড়াতে নয়া বালি-নীতি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই নীতি মেনেই বালি খাদান থেকে রেকর্ড রাজস্ব আদায় করল রাজ্য। নজরদারি শুরু করেছে নবান্ন, শক্তহাতে হাল ধরতেই এই খাতে রাজস্ব সংগ্রহ একলাফে ২০০ কোটি থেকে বেড়ে ৬০০ কোটি টাকা পাড় করেছে। এই খাতে রাজস্ব বৃদ্ধি হয়েছে তিনগুণ। দীর্ঘদিন ধরেই বালি চুরি ছিল রাজস্ব আদায়ের পথে বড় সমস্যা৷ রাজস্ব ফাঁকি রুখতেই ২০২১ সালের অক্টোবর মাসে নয়া বালি-নীতি রাজ্য চালু করে রাজ্য সরকার। কেন্দ্রীয়ভাবে সব কটি বালি খাদানের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের হাতে। বালি তোলা থেকে শুরু করে গুদামজাত…
Read More
বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নবম-দশম, গ্রুপ ডি নিয়ে চাকরি বাতিলের নির্দেশ ছিলই। এবার গ্রুপ সি নিয়েও একই রকম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে ৮৪২ জনের। তিনি জানিয়েছেন, এদের সকলের সুপারিশপত্র বাতিল করতে হবে কমিশনকে আর নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৬-এর গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁদের ওএমআর শিটে গরমিল ছিল, তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই এই তালিকা গতকাল প্রকাশ করেছে এসএসসি। জানা গিয়েছে, ওএমআর সিটের ৯০ শতাংশে কারচুপি হয়েছে। এরপর এসএসসির…
Read More
অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অমান্য করা হচ্ছে নির্দেশ, কিন্তু নির্দেশের পরও অনেকেই বিধানসভায় উপস্থিত হচ্ছেন না। সম্প্রতি সব বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। তাই, অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন তিনি। আসলে আচমকাই বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না। কেন সবাই বিধানসভায় উপস্থিত নেই তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে থেকে অনুপস্থিত থাকা বিধায়কদের তালিকা চেয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে, তালিকা হাতে পাওয়ার পর গরহাজির বিধায়কদের তলব করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অনেকেই সেই নির্দেশ মানেননি। তাই বিধায়কদের অনুপস্থিত থাকার…
Read More
জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি

জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি

পানীয় জলের কল থাকলেও জল পরে না কল থেকে। দীর্ঘদিন ধরে এই অবস্থা দেখা দেওয়ায় জলের কলের শ্রাদ্ধশান্তি করে জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি। ঘটনাটি শিলিগুড়ির ১৫ নং ওয়ার্ডের। সোমবার সকালে ওই ওয়ার্ডের কিছু বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা পার্টি ১৫ নং ওয়ার্ড কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, "দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের বেশকিছু জলের কলে পানীয় জল আসছিল না। নতুন বোর্ড আসার পরও অপরিবর্তিত রয়েছে পরিস্থিতি। ফলে পানীয় জল সরবরাহের দাবিতে এই অভিনব কায়দায় তারা বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা ওই…
Read More
বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাগারীর পার এলাকায়। মৃত ব্যাক্তির নাম দুলাল দাশ। পেশায় ফল ব্যাবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এবং সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং। জানা যায় যে, ঐ ব্যাক্তির স্ত্রী প্রায় ৩ বছর আগে মারা গিয়েছিলেন। তার ৩টি সন্তান রয়েছে। বাচ্চারা ছোট থাকায় বেশীর ভাগ সময় মামার বাড়িতে থাকেন। তার বড়ো ছেলে তার বাবার কাজে সাহায্য করে। সেও কয়েক দিন থেকে মামার বাড়িতেই ছিলেন। সোমবার দুলাল বাবুর বড়ো ছেলে সকাল ৯ টা নাগাদ বাড়িতে এসে দেখতে পায় মূল গেটের বাইরে তালা মারা অবস্থায় রয়েছে।…
Read More
দিল্লিতে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অনুব্রত ও তার কন্যাকে

দিল্লিতে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অনুব্রত ও তার কন্যাকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডি হেফাজতে দিল্লিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ছিল শুনানি। জানান হল, আরও ১১ দিন অনুব্রতকে হেফাজতে রেখে জিজ্ঞাবাদ করবে ইডি। •    প্রথমত, অনুব্রতর গরুপাচার মামলার বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক •    দ্বীতিয়ত, সেই অভিযুক্তরা বাংলাদেশে পলাতক •    তৃতীয়ত, বাংলাদেশেই গেছে গরু পাচার সংক্রান্ত বেশ কিছু নথি •    চতুর্থত, অনুব্রত মণ্ডল মামলায় জড়িত ১২ জনকে তলব করতে হবে এই ১২ জনের মধ্যে রয়েছেন অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, অনুব্রতর মুখোমুখি বসিয়ে এঁদের জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা। সবমিলিয়ে মামলা ক্রমশ…
Read More
বদলে গেলো উত্তরপত্রের ধরণ, উচ্চমাধ্যমিকেও এবার বজ্র আঁটুনি

বদলে গেলো উত্তরপত্রের ধরণ, উচ্চমাধ্যমিকেও এবার বজ্র আঁটুনি

উঠতে থাকা একাধিক অভিযোগের কারণে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কড়াকড়ি করা হলো। অন্যদিকে চলতি বছর থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের ধরণ৷ এবার থেকে আর মাল্টিপল চয়েস ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আলাদা আলাদা উত্তরপত্র থাকছে না। একটিই উত্তরপত্র থাকবে৷ সেখানে নির্দিষ্ট ছক কাটা থাকবে। তার মধ্যেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। এর পাশাপাশি পরীক্ষাতে থাকছে বজ্র আঁটুনি৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা৷ পাশাপাশি থাকবে লকার রুম। সেখানে যাবতীয় সামগ্রী রেখে পরীক্ষা হলে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রের ভেতরেও থাকবে পুলিশি পাহারা৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে পার্ট ১ এবং পার্ট ২ দু’টি ভাগে প্রশ্ন থাকত। পার্ট ১ প্রশ্নের উত্তর প্রশ্নপত্রেই লিখতে…
Read More
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কোনও সময়ই যেন নষ্ট করছে না ইডি। এবার তারা গ্রেফতার করল আরও এক তৃণমূল যুবনেতাকে। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন শাসক দলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিনভর জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। এই প্রথমবার নয়, নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত আরও এক যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বারবার। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান শান্তনু। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি গ্রেফতার হন।…
Read More
আগামী সপ্তাহেই কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে রাজ্যে

আগামী সপ্তাহেই কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে রাজ্যে

শীত পুরোপুরি ভাবে বিদায় নিয়ে আগমন ঘটেছে গরমের। কিন্তু গরমের শুরুতেই কালবৈশাখীর আভাস দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকেই ঝড়ের আঁচ মিলবে বলে অনুমান করা হচ্ছে। এরই মাঝে শনিবার পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড়ো হাওয়া বইতেই পারে তবে তা গরমের অনুভূতিতে…
Read More
কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের আরও বড় যোগসূত্র পাচ্ছে তদন্তকারী সংস্থা ইডি। আগেই তাঁর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানির ঘোষের 'যোগ' মিলেছে। এছাড়া ৪ জন অভিনেত্রীর বিষয়েও খোঁজ নিচ্ছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, কোনও নথি বা চুক্তিপত্র ছাড়াই টলিউডে লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র বিলি করেছেন কুন্তল। ইতিমধ্যে জানা গিয়েছে, কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন বনি, তাঁর থেকে এক সময়ে গাড়ি কেনার টাকা পর্যন্ত নিয়েছেন। সেই কথা অভিনেতা নিজেই…
Read More
ভোটার আগেই চাঞ্চল্যকর বার্তা মদনের

ভোটার আগেই চাঞ্চল্যকর বার্তা মদনের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বীরভূমের ‘বাঘ’, অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ইডি-র হেফাজতে। ফলে এবারের পঞ্চায়েত ভোট হবে তাঁকে ছাড়াই। এই পরিস্থিতিতে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানালেন অনুব্রতর হয়ে নাকি তিনিই এবার ‘চড়াম চড়াম’ ঢাক বাজাবেন। তৃণমূলের কালারফুল নেতার কথায়, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।” মদন আরও বলেন, “অনুব্রতকে কোর্টের অর্ডারে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এর এফেক্ট পড়বে পঞ্চায়েত ভোটে। তৃণমূল ৯৮ শতাংশ আসনেই জয়ী হবে।” প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে একসময় ‘চড়াম চড়াম’, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে’-এর মতো শব্দবন্ধে রাজনৈতিক হাওয়া…
Read More
আচমকাই চেয়ারম্যানের পদ থেকে সরানো হল ফিরহাদকে

আচমকাই চেয়ারম্যানের পদ থেকে সরানো হল ফিরহাদকে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিভিন্ন ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। এই পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল ফিরহাদ হাকিমকে। তাঁর জায়গায় এসেছেন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, এই রদবদলের মূল কারণ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার। মনে করা হচ্ছে, সংখ্যালঘু ইস্যু নিয়ে তৃণমূল বেশ চাপে পড়ে গিয়েছে সাগরদিঘির ফলাফল দেখে। তাই আরও বাড়তি চেষ্টা করা হচ্ছে তাদের সমর্থন আরও মজবুত করতে। এই কারণেই ফুরফুরা শরিফে এই বদল ঘটানো হল, যা আদতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মত অধিকাংশের।…
Read More
আদালতের নির্দেশে অস্বস্তি বাড়লো চাকরি প্রার্থীদের

আদালতের নির্দেশে অস্বস্তি বাড়লো চাকরি প্রার্থীদের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন স্পষ্ট জানান হয়েছে, কোনও স্থগিতাদেশ নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য জানিয়েছেন, কমিশন সর্বশেষ সিদ্ধান্ত নেবে চাকরি থাকবে কি না। এতএব, ৮০৫ জনের চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, ন্যাচারাল জাস্টিস কোনও স্ট্রেট জ্যাকেট হতে পারে না। ওএমআর শিট বিকৃতি হয়নি বা এটা তাদের নয় বলে কোনও মামলাকারী বলেননি। এই মামলায় হাইকোর্টে এসএসসি জানিয়েছিল, কমিশনের অফিসের সব ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কোনও…
Read More
সম্প্রতি ঘটে যাওয়া নিশীথকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত 

সম্প্রতি ঘটে যাওয়া নিশীথকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত 

সম্প্রতি এক বড় দুর্ঘটনার সম্মুখীন হন নিশীথ প্রামাণিক, এবার নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সুর এবার মিলে গেল। তাঁরা প্রত্যেকেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথের জনসংযোগ কর্মসূচি চলছিল। অভিযোগ উঠেছে, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ঘিরে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল…
Read More