রাজভবনে বাংলা শিখবেন রাজ্যপাল

রাজভবনে বাংলা শিখবেন রাজ্যপাল

সদ্য মাত্রই রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে ঘোষিত হয়েছিল তার নাম। এবার বাংলা ভাষা শেখার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপামর বাঙালির যে দিন বাংলা শেখার সূচনা করেন, সেই সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি হবে তাঁর। শিখবেন বাংলা৷ ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিকাল পাঁচটায় রাজভবনে একটি অনুষ্ঠানে হাতে খড়ি দেবেন রাজ্যপালের৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রাজভবনের ইস্ট লনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পশ্চিমবাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে একাধিক বার বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আগ্রহ ও ভালোবাসার সর্বসমক্ষে প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি তাঁর ভালবাসার…
Read More
সামান্য বাড়ল তাপমাত্রা, শীতের গতি আটকে পশ্চিমী ঝঞ্ঝা

সামান্য বাড়ল তাপমাত্রা, শীতের গতি আটকে পশ্চিমী ঝঞ্ঝা

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। কিন্তু অন্যদিকে বঙ্গে শেষ কয়েক দিনে তাপমাত্রার হালকা বদল ঘটে তা ঊর্ধ্বমুখী হয়েছে। হাওয়া অফিসের আভাস, শুক্রবারই একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হওয়ায় রুদ্ধ হচ্ছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশের পথ। তাই কিছুটা করে তাপমাত্রা বাড়ছে পশ্চিমবঙ্গে। আগামী কয়েকদিনে রাজ্যের গড় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলেই মত আবহাওয়াবিদদের। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টাতেও বাংলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের…
Read More
চলতি মাসের শেষ অবধি জেলেই থাকতে হবে অনুব্রতকে

চলতি মাসের শেষ অবধি জেলেই থাকতে হবে অনুব্রতকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখনই মুক্তি মিলছে না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ গরু-পাচার মামলায় আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। আদালতে একটি কেস ডায়েরি জমা দেয় সিবিআই৷ এদিন সিবিআই অফিসার সুশান্ত ভট্টাচার্য বিচারককে আদালতে একটি কেস ডায়েরি জমা দেন। ওই কেস ডায়েরিতে বিস্ফোরক দাবি করা হয়েছে৷ বলা হয়েছে, বীরভূম কোঅপারেটিভ ব্যাঙ্কে ২৩১টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যার মধ্যে ২০০টি অ্যাকাউন্ট একজনেরই সই দিয়ে খোলা হয়েছিল বলে দাবি সিবিআইয়ের। এ ছাড়াও এদিন আদালতে বাফারিং অ্যাকাউন্টের কথাও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার অর্থ, এই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে আর্থিক লেনদেনও হয়েছে৷ সিবিআইয়ের তরফে জানানো…
Read More
হুক্কা বার বন্ধ নিয়ে রিপোর্ট তলব কোর্টের তরফে

হুক্কা বার বন্ধ নিয়ে রিপোর্ট তলব কোর্টের তরফে

গত বছর শেষের দিকেই ঘোষণা করা হয়েছিল শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা। এর পরেই শুরু হয় বিতর্ক, দায়ের হয় মামলা। এই বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী মঙ্গলবারের মধ্যে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ তাঁর। গত বছর ডিসেম্বরের প্রথম দিকে শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার কথা ঘোষণা করে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের সবকটি রেস্তরাঁ কর্তৃপক্ষকে হুক্কা বার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধ মেনে বার বন্ধ করা না হলে, কিংবা গোপনে হুক্কা বার চালানোর চেষ্টা হলে, উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ৷ নির্দেশ মানা না হলে রেস্তরাঁগুলির…
Read More
জেলা সফরে বেরিয়ে মঞ্চে থাকতে চাননি অভিষেক

জেলা সফরে বেরিয়ে মঞ্চে থাকতে চাননি অভিষেক

আসন্ন নির্বাচন, তার আগেই পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতে জেলা সফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। তাঁর সঙ্গে অনেক সরকারি লোকজনের পাশাপাশি ছিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও সরকারি মঞ্চে তিনি উঠেও থাকলেন না। আসলে দল এবং সরকারকে এক জায়গায় আনতে চান না তিনি। আগে থেকে এই জিনিসের ইঙ্গিত মিললেও আজ হাতেনাতে প্রমাণ মিলল। আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে মঞ্চে ডাকেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠলেও কিছুক্ষণের মধ্যেই নেমে যান তৃণমূল কংগ্রেস সাংসদ। এই কাজ করে স্পষ্ট করেই তিনি বুঝিয়ে দিলেন দল এবং সরকারের মধ্যে দূরত্ব বজায় রাখতে চাইছেন তিনি। এটা…
Read More
বড় ঘোষণা পড়ুয়াদের জন্য

বড় ঘোষণা পড়ুয়াদের জন্য

রাজ্যে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে বৃত্তি দেওয়ার প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন। অনিগ্রসর শ্রেণির পড়ুয়াদেরও রাজ্য সরকার এবার বৃত্তি দেবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য চালু হচ্ছে 'মেধাশ্রী' প্রকল্প। বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ভাতা বা বৃত্তি দেবে। 'মেধাশ্রী' নামের ওই প্রকল্পের আওতায় বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে বলে জানান হয়েছে। এদিন মমতা নিজে জানান, অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তবে ছাত্রছাত্রীদের বিপন্ন বোধ করার কারণ নেই। তিনি আরও জানান, শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে…
Read More
বড় স্বস্তি, রাজ্যে শূন্য মৃত্যু সংখ্যা

বড় স্বস্তি, রাজ্যে শূন্য মৃত্যু সংখ্যা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আজ কিঞ্চিৎ বেড়েছে আক্রান্ত। তবে এদিনও একজনের মৃত্যুও হয়নি বঙ্গে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৭১০ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৭ হাজার ১২৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ২ হাজার…
Read More
ঠান্ডা বাড়ছে বঙ্গে, তাপমাত্রার পারদ নিম্নমুখী

ঠান্ডা বাড়ছে বঙ্গে, তাপমাত্রার পারদ নিম্নমুখী

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। এর পাশাপাশি বঙ্গে কলকাতা এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি৷ শুক্রবার সকালে রয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম বলে জানিয়েছে হাওয়া অফিস৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতায় ভোরের আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই শীতল হাওয়া বইছে। তবে, আগামী কয়েক দিনে…
Read More
এবারেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে পার্থকে

এবারেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে পার্থকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পাননি। আদালতে তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই। তাদের তরফে ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলা হয়েছে এবারেও। সিবিআইয়ের বিরুদ্ধে বিরাট ক্ষোভ প্রকাশ করে পার্থর আইনজীবী বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলছে কিন্তু তা দেখাতে পারছে না। সিবিআই নতুন কী প্রমাণ পেয়েছে তাও স্পষ্ট নয় এদিকে শুধু বয়ান রেকর্ড হবে বলে তাঁর মক্কেলকে হেফাজতে রাখার করা বলছে। মামলা তো আর অনন্তকাল চলতে পারে না, এই রকম হলে এবার ‘জলি…
Read More
আনিস মামলায় কড়া নির্দেশ আদালতের

আনিস মামলায় কড়া নির্দেশ আদালতের

গত বছর এক মৃত্যু ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে চলছে মামলা। এবার এই মামলা নয়া মোড়। যুব নেতা আনিস খান মৃত্যু মামলায় রাজ্যের তরফে নাকি এখনও পর্যন্ত চার্জশিটের কপি দেওয়া হয়নি। আদালতে এমনটাই জানিয়েছেন, আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। সে মূলত পরিচিত ছিল রাজ্যের বিভিন্ন জননিরোধী কাজের প্রতিবাদ করে। তাঁর বাড়িতে পুলিশ যাওয়ার পর ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন জানান, তারা রাজ্যের পুলিশের তদন্তের বিরোধিতা করে সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থার আবেদন…
Read More
নতুন সমস্যা দেখা দিলো রাজ্যে

নতুন সমস্যা দেখা দিলো রাজ্যে

নতুন সমস্যার সম্মুখীন রাজ্য। রাজ্যজুড়ে দুধের বিকল্প বেবি ফুডের আকাল দেখা দিয়েছে। আচমকা 'উধাও' বিকল্প বেবি ফুড। এর জেরে সমস্যায় পড়েছেন বহু সদ্যজাত শিশুর অভিভাবকরা। অনেকেই স্যালাইনের ভরসায় হাসপাতালে ভিড় করতে শুরু করেছেন। বিষয় হল, মাত্র ৪-৫ টি সংস্থার মাধ্যমে বিদেশ থেকে আসে এই বিশেষ বেবি ফুড। এই পণ্য আমদানি করতে কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমোদন প্রয়োজন। কিন্তু জানা গিয়েছে, আমদানি সংক্রান্ত জটিলতায় এই বেবি ফুড ইংল্যান্ড, সুইৎজারল্যান্ডে আটকে রয়েছে। ঠিক এই কারণেই রাজ্যজুড়ে দুধের বিকল্প বেবি ফুডের অমিল দেখা দিয়েছে। আসলে যাদের এই বিশেষ ধরনের দুধ প্রয়োজন তাদের এই দুধ ছাড়া আর কিছু খাবার নেই। কারণ মায়ের দুধ…
Read More
রানিগঞ্জ নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

রানিগঞ্জ নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রানিগঞ্জের হালও এমন হতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর। তাই এই ব্যাপারে যাতে কেন্দ্র নজর দেয়, তাই বার্তা দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের হাসিমারা রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোশীমঠ ইস্যুতে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেছেন, তাদের গাফিলতিতে এই রাজ্যের রানিগঞ্জেও জোশীমঠের মত বিপর্যয় নেমে আসতে পারে। মমতার দাবি, এই ব্যাপারে নজর দেওয়ার কথা বলে এর আগে কেন্দ্রীয় সরকারকে বহুবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনও গুরূত্ব দেওয়া হয়নি। পরিত্যক্ত খনি ও ধস কবলিত এলাকায়…
Read More
বাড়ল রক্ষাকবচ, আবারও স্বস্তি পেল জিতেন্দ্রের স্ত্রী

বাড়ল রক্ষাকবচ, আবারও স্বস্তি পেল জিতেন্দ্রের স্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই উদ্যোগে সম্প্রতি কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের। আসানসোলের সেই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলবে বলেই বুধবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট৷ এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল মামলার শুনানি। তাঁর নির্দেশ, পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাবে। তদন্ত চালালেও গ্রেফতার করা যাবে না বিজেপি নেত্রী তথা আসানসোলের কাউন্সিলর চৈতালিকে। আরও তিন সপ্তাহ বাড়ল চৈতালির রক্ষাকবচ৷ আসানসোল উত্তর থানার পুলিশের বক্তব্য, চৈতালি প্রকৃত তথ্য দিচ্ছেন না। উপরন্তু, তদন্তেও যথাযথ সহযোগিতাও করছেন না। এর জবাবে অবশ্য পাল্টা পুলিশকেই দোষেন বিচারপতি মান্থা৷ তিনি বলেন, অভিযুক্ত তো অসত্য তথ্যপ্রমাণ…
Read More
আসন্ন নির্বাচন নিয়ে নমোর বার্তা

আসন্ন নির্বাচন নিয়ে নমোর বার্তা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এখন থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে সরকারের ‘সুশাসন’-এর বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে বিজেপি কর্মীদের৷ বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে নমো বলেন, লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র ৪০০ দিন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার এ কথা জানান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীস। এদিনের বৈঠকে আরও একটি গুরুমন্ত্র দিয়েছেন নমো৷ তাঁর নির্দেশ, সংখ্যালঘুদের কাছে পৌঁছে যেতে হবে। তিনি সাফ বলেন, ভোটের আশা না করলেও বিজেপি কর্মীদের মুসলিমদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলতে হবে। লোকসভা নির্বাচনের আগে কোন…
Read More