আপেল কুল চাষ করে লাভের মুখ দেখছে নদীয়ার বিভিন্ন প্রান্তের চাষীরা

আপেল কুল চাষ করে লাভের মুখ দেখছে নদীয়ার বিভিন্ন প্রান্তের চাষীরা

দুয়ারে সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনায় সবচাইতে উল্লেখযোগ্য ফল হচ্ছে কুল। গাছে লাল রঙের টসটসা আপেলের মতো দেখতে কুল দেখেও ছাত্রছাত্রীরা মুখ ঘুরিয়ে নেয়। সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যাবেনা। এটাই ছাত্র-ছাত্রীদের প্রাচীন নিয়ম। আগেকার দিনে কুল মানে বাড়ির দেশী কুল যা কিনা কাঁচা অবস্থায় খেতে টক আর পাকলে মিষ্টি। আর সরস্বতী পুজোতে চাহিদা ছিল নারকেল কুলের। বর্তমানে অবস্থার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফল ও ফুলেরও পরিবর্তন হয়েছে।শীতকালের মরশুমে বিশেষ করে সরস্বতী পুজোয় আপেল কুলের চাহিদা থাকে অনেকটাই বেশি। তবে বর্তমানে দেশি এবং নারকেল কুলের পাশাপাশি চাহিদা বেড়েছে একাধিক বিভিন্ন জাতের কুলের। ঠিক তেমনি নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে বর্তমানে ব্যাপক…
Read More
সবটাই মিথ্যা বক্তব্য কুন্তলের স্ত্রীর

সবটাই মিথ্যা বক্তব্য কুন্তলের স্ত্রীর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ইডি গ্রেফতার করেছে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে। মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ এদিকে গ্রেফতার হওয়ার পর কুন্তলের দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই ক্ষেত্রে স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁর স্ত্রী বলেছেন, কুন্তলকে 'বলির পাঁঠা' করা হচ্ছে। যে দাবি তাপস করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। এই নিয়ে এখন সরগরম রাজ্য। তাপস মণ্ডলের দাবি ছিল, সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। কিন্তু কুন্তলের স্ত্রীর দাবি, তাপস এবং তাঁর কয়েক জন…
Read More
বঙ্গে বজায় রইল শীতের আমেজ

বঙ্গে বজায় রইল শীতের আমেজ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। অন্যদিকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি মাসের শেষে শীতের বিদায় হবে এমন আবহ তৈরি হলেও আপাতত ঠান্ডা কমার কোনও ইঙ্গিত দেখা যায়নি। হাওয়া অফিস বরঞ্চ জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা কিঞ্চিত নিম্নগামী হবে বাংলায়। শেষ কয়েক দিনে দেখা গিয়েছে, রাতের দিকে ভালই শীত পড়েছে এবং হালকা শিরশিরানি হাওয়া অনুভূত হচ্ছে। অর্থাৎ মোটামুটি সারাদিনে ঠান্ডার আমেজ থাকছে, যা উপভোগ করছে বঙ্গবাসী। জানা গিয়েছে, পারদ ১৪ ডিগ্রির ঘরেই আছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড়…
Read More
নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ৷ একাধিক রাস্তায় ফাটল থেকে শুরু করে ঘরবাড়ি, হোটেল বসে যাওয়া, সব হয়েছে। বহু পরিবারকে ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং বিপজ্জনক ইমারতগুলিকে ভেঙে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপাতত তা মনে হচ্ছে না। কারণ ফের সেখানে শুরু হয়েছে প্রবল তুষারপাত এবং বৃষ্টি। গত কয়েকদিনের রিপোর্টে কিছুটা স্বস্তি পাচ্ছিল সকলে কারণে নতুন করে আরও কোনও বাড়ি বা হোটেলে ফাটল দেখা দেয়নি। কিন্তু আবার বৃষ্টি এবং প্রবল তুষারপাত শুরু হওয়ার কারণে আতঙ্কিত হচ্ছে স্থানীয়রা। আবার ভূমিধসের আতঙ্ক ঘিরে ধরছে তাঁদের। জোশীমঠবাসীর আশঙ্কা, তুষারপাত…
Read More
আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

উদ্বোধন হওয়ার পর থেকেই একের পর এক হামলা চলছে। ফের একবার আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। আর এবারও অভিযুক্ত সেই বিহারই। নিউ জলপাইগুড়ি-হাওড়া শাখায় বন্দে ভারত এক্সপ্রেসে আবার পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর অনুযায়ী, বিহারের কাটিহার জেলায় বলরামপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও এই হামলায় কেউ হতাহত হননি বা জখম হননি তবে ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসেই বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি শাখায় উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। এরপর সেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে বাংলার শাসক দলকে নিশানা করে পথে নেমেছিল বিজেপি। অভিযোগ করা হয়েছিল যে, তৃণমূলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। তার প্রেক্ষিতে গেরুয়া…
Read More
শব্দ দূষণ নিয়ে কড়া নির্দেশ

শব্দ দূষণ নিয়ে কড়া নির্দেশ

পদক্ষেপ নেওয়া হয়েছিল আগেই, এবার সেই ইস্যুতে হলফনামার তলব। শব্দদূষণ রোধে বহু দিন ধরেই নজর দেওয়ার কথা বলা হচ্ছে। সম্প্রতি এই ইস্যুতে তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন, শব্দ দূষণ নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে। এই নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অভিযোগ তোলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট তো দূর, কেন্দ্র, রাজ্য সরকার এবং পরিবেশ আদালতের নির্দেশকেও মানা হচ্ছে না বহু ক্ষেত্রে। বেপরোয়া ভাবে চলছে শব্দ দূষণ। রাজ্য জুড়ে যথেচ্ছ ভাবে বাজানো হচ্ছে ডিজে, লাউড স্পিকার, মাইক্রোফোন। তাই রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড কী পদক্ষেপ নিয়েছে তাই জানতে চেয়েছে…
Read More
চারিদিকে বেজেছে ভোটের দামামা, আগামী মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন দলনেত্রী

চারিদিকে বেজেছে ভোটের দামামা, আগামী মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন দলনেত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে সুদীপ রায়বর্মণের হাত ধরে একদিন ত্রিপুরায় নিজেদের ভিত গড়েছিলেন তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই সুদীপ এখন আর সঙ্গে নেই। তিনি তৃণমূল ছেড়ে বিজেপি ঘুরে ফের কংগ্রেসে ফিরে গিয়েছেন। ফলে এই পরিস্থিতিতে ত্রিপুরায় দলীয় সংগঠন ধরে রাখতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা সুস্মিতা দেব এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই ত্রিপুরায় নিজেদের শক্তি দেখাতে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর, আগামী ৬-৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা বিধানসভা ভোটের আগে দলনেত্রীর দু’দিনের সফর ঘিরে উচ্ছ্বসিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল৷ তাঁদের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই দল চাঙ্গা হয়ে উঠবে। ত্রিপুরার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সর্বক্ষণ থাকবেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ থাকবেন তৃণমূল…
Read More
বিক্ষোভের জেরে ন’জন আইনজীবীকে সাসপেন্ড

বিক্ষোভের জেরে ন’জন আইনজীবীকে সাসপেন্ড

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভকারী আইনজীবীদের সাসপেন্ডের সুপারিশ। ন'জন আইনজীবীর নামে সাসপেনশনের সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতেই কাউন্সিলের তরফে ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হয়েছিল হাই কোর্টে। পাশাপাশি ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন বার কাউন্সিলের প্রতিনিধিরা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে সোমবার৷ আইনজীবীদের…
Read More
নিয়োগ দুর্নীতিতে চলছে তদন্ত

নিয়োগ দুর্নীতিতে চলছে তদন্ত

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলকে জেরা করে উঠে এসেছিল তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম। তাঁর চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তারা আগেই বেরিয়ে গিয়েছিল। ২৪ ঘণ্টা প্রায় কেটে গেলেও তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলছে। মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ…
Read More
দল বদলের জল্পনা হিরণকে নিয়ে

দল বদলের জল্পনা হিরণকে নিয়ে

রাজ্যের রাজনৈতিক মঞ্চে নতুন জল্পনার সূত্রপাত মন্তব্য। দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। তোলপাড় রাজ্য-রাজনীতি। এখনও পর্যন্ত এই বিষয় কিছুই স্পষ্ট না হলেও জল্পনা মারাত্মকভাবে ছড়িয়েছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়েছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। সেখানে প্রায় ৪০ মিনিট ছিলেন তিনি। হিরণের সোফায় বসে কানে ফোন নেওয়া একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আর তাতেই যত প্রশ্ন। এও জানা গিয়েছে, হিরণের সঙ্গে অভিষেকের দফতরে ছিলেন আরেক বিজেপি বিধায়ক এবং কয়েকজন নেত্রীও। তাহলে কি সকলে মিলে দলবদলের সিদ্ধান্ত নিলেন? বিষয় হল, গত…
Read More
আজও স্বস্তি রাজ্যের কোভিড গ্রাফে

আজও স্বস্তি রাজ্যের কোভিড গ্রাফে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে অন্যদিকে রাজ্যের সংক্রমিতের সংখ্যা একটা নির্দিষ্ট অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে। লাগাতার মৃত্যুও হয়নি বঙ্গে অর্থাৎ আপাতত বাংলা মৃত্যু শূন্য। তাই সার্বিকভাবে বিষয়টি নিয়ে আশ্বস্ত হওয়া যাচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৫ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৭১৫ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন…
Read More
ঘোষিত হলো ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ

ঘোষিত হলো ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ঘোষিত হলো নির্বাচনের দিনক্ষণ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায়। পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড এবং মেঘালয়ে হবে বিধানসভা নির্বাচন। তিন রাজ্যের ভোটের ফলপ্রকাশ হবে একই দিনে, আগামী ২ মার্চ। ভোটের আগে একাধিক রাজনৈতিক ঘটনায় সরগরম ত্রিপুরা৷ ২০২৩-এর বিধানসভা ভোটের আগে ত্রিপুরা মন্ত্রিসভায় ভাঙনের ইঙ্গিত। তিপ্রামথা দলে যোগ দিতে চলেছেন ত্রিপুরার মৎস্য ও সমবায় দফতরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। তিপ্রামথা দলের প্রধান প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মনকে চিঠি লিখে আলোচনায় বসার জন্য স্থান ও সময় নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন রিয়াং। তিনি বর্তমানে আইপিএফটি দলের সভাপতি৷ তাঁর দল…
Read More
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে হুগলির যুবনেতা কুন্তল ঘোষ অবশেষে গ্রেফতার ইডির হাতে। তাঁর জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে ইডি। কুন্তলের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও খবর। মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরই কুন্তলের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।…
Read More
ঘোষিত হলো উপনির্বাচনের দিনক্ষণ

ঘোষিত হলো উপনির্বাচনের দিনক্ষণ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে উত্তর পূর্বের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়েছে নির্বাচন কমিশন। তার সঙ্গে ঘোষিত হয়েছে সাগরদিঘির ভোটের দিন। জানান হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ হবে এবং ভোটগণনা ২ মার্চ। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের কারণে সাগরদিঘি আসনে উপনির্বাচন হবে। যদিও সাধন পান্ডের প্রয়াণে খালি হওয়া কলকাতার মানিকতলা আসনে নির্বাচন কবে, তা এখনও জানায়নি কমিশন। গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয়েছিল রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার। তাঁর প্রয়াণে খালি হয়ে যায় মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি। সেই আসনের জন্যই উপনির্বাচন ঘোষণা করল কমিশন। কিন্তু দেখা…
Read More