26
Dec
রাজনৈতিক সভায় মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ রাজ্য জুড়ে চলছে আগামী নির্বাচনের প্রস্তুতি, চারিদিকে চলেছে রানৈতিক সভা৷ এর মাঝেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন৷ বিজেপির অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি। তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে পুলিশি জিজ্ঞাসাবাদের দু'বার পুলিশের মুখোমুখি না হলেও তাঁদের তৃতীয় নোটিশে সাড়া দিলেন তিনি। জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা ধরে বিজেপি নেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আসানসোল পুরসভার কাউন্সিলার চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয়বার নোটিশ দিয়েছিল পুলিশ। উল্লেখিত সময় মতো…
