নতুন বছরের শুরুতেই শহরে হতে চলেছে প্রযুক্তি মেলা

নতুন বছরের শুরুতেই শহরে হতে চলেছে প্রযুক্তি মেলা

চলতি বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন তারপরেই শুরু নতুন বছরের। অতিমারির বাধ্যবাধকতায় অনলাইন পর্ব পেরিয়ে ফের একবার স্বাভাবিক ছন্দে ফিরছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আগামী জানুয়ারি মাসের ১৯ থেকে ২৩ তারিখ এই মেলার আয়োজন হতে চলেছে কলকাতার হেদুয়া পার্কে। মেলার আয়োজন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাঁদের মূল স্লোগান 'শক্তি খরচ করছো হেলায়, তেতে উঠলে পড়বে ঠেলায়।' পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানান হয়েছে, অপবিজ্ঞানের বিরুদ্ধে বিজ্ঞান, কুযুক্তির বিপক্ষে যুক্তি এবং অসাম্যের বিরুদ্ধে সাম্যকে জিতিয়ে দিতেই এবং আগামী প্রজন্মের মনকে সচেতন, মানবিক এবং যুক্তিবাদী করে তুলতেই তাঁদের এই উদ্যোগ। 'শক্তি খরচ করছো…
Read More
চলতি বছরের শেষ অবধি রাজ্যেই থাকবে অনুব্রত

চলতি বছরের শেষ অবধি রাজ্যেই থাকবে অনুব্রত

কিছুটা হলেও যেন স্বস্তি পেল অনুব্রত। বছর শেষটা নিজের রাজ্যেই থাকতে পারবেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আপাতত দিল্লি যেতে হচ্ছে না তাঁকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যে মামলা হয়েছিল, তার শুনানির দিন ধার্য হয়েছে আগামী জানুয়ারি মাসের ৯ তারিখ। শুনানি হওয়ার আগে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। সুতরাং আপাতত বাংলাতেই থাকছেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের…
Read More
শীতের অপেক্ষায় কলকাতাবাসী

শীতের অপেক্ষায় কলকাতাবাসী

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে ডিসেম্বর প্রায় শেষের দিকে৷ রাজ্যজুড়ে বড়দিনের আমেজ৷ কিন্তু এই বছর যে ভাবে পারদের ওঠানামা চলছে তাতে খানিকটা নিরাশ হতে পারেন শীতপ্রেমীরা। কারণ বড়দিনেও তাপমাত্রার পারদ উপরের দিকে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ ‌মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে…
Read More
থানায় বহাল তবিয়েতে রয়েছে অনুব্রত

থানায় বহাল তবিয়েতে রয়েছে অনুব্রত

নতুন অভিযোগের কারণে আটকে গেল তার দিল্লি যাওয়া। এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে দুরবারপুর আদালত৷ পশ্চিম বর্ধমানে আসানসোল সংশোধনাগার থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ফিরেছেন নিজের জেলায়৷ তাঁর রাত কাটে দুবরাজপুর থানায়। সেখানে তাঁর জন্য ছিল বিশেষ বন্দোবস্ত৷ থানারই একটি ঘরে দোর্দণ্ডপ্রতাপ এই নেতার জন্য পাতা হয়েছিল খাট৷ রাতে সেখানে আরাম করে ঘুমান কেষ্ট৷ সকালে উঠে পুরি-সবজি দিয়ে সারেন প্রাতরাশ৷ আদালতের নির্দেশে আপাতত সাত দিন দুবরাজপুর থানায় পুলিশের হেফাজতে থাকতে হবে অনুব্রতকে। সেখানে আসার পরই চপ-মুড়ি দিয়ে বিকেলের জলখাবার সারেন। অনুব্রত দুবরাজ থানায় রাত্রিবাস কতে পারেন সে কথা আগাম আঁচ করেই একটি ঘরে তাঁর…
Read More
খারিজ করা হল সুবীরেশের জামিন

খারিজ করা হল সুবীরেশের জামিন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন আরও একবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। অযোগ্যদের চাকরি দিয়ে, যোগ্যদের শুধু বঞ্চিত করাই হয়নি৷ অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে৷ আগামী প্রজন্মকে অনিশ্চিতয়ার দিকে ঠেলে দেওয়া চরম প্রতারণা,’ মন্তব্য কলকাতা হাই কোর্টের৷ এ ব্যাপারে বিচারপতির মন্তব্য, ‘‘এটা কোনও পোস্ট মাস্টারের চাকরি নয়। মনে রাখবেন এখানে শিক্ষক নিয়োগ হচ্ছে। সেখানেও যদি দুর্নীতি হয়, তবে এটা তো সমাজের সঙ্গে বেইমানি করা হল।’’ কড়া মনোভাব নিয়েই এদিন…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বেশ কিছুটা স্বস্তির পর আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে চিন্তা বাড়িয়ে চিনে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। নবান্নের সভাগৃহ থেকে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনার প্রথমে অবশ্য বিষয়টি হালকা ভাবেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সভাগৃহে একজনকে মুখে মাস্ক পরে বসে থাকতে দেখে মজার ছলে বলেন, ‘চিনে কোভিড তুমি ভয় পাচ্ছ?’’ সেই সময় অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে জানান, চিনে কোভিড ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে৷ এ কথা শোনার পরেই মুখ্যমন্ত্রীর জানতে চান নতুন কোনও ভ্যারিয়েন্ট এসেছে কিনা৷ সেই সঙ্গে স্বাস্থ্যবিভাগের উদ্দেশে তাঁর নির্দেশ, এই বিষয়ে কড়া নজর রাখতে হবে৷…
Read More
সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ২৩শে ডিসেম্বর সকালেই খুলে যাবে ব্রিজ। নির্ধারিত সময়ের আট দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড় দিনের আগেই শেষ করতে হবে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ। ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও দ্রুততার সাথে কাজ করে PWD। আগামী ২৩ তারিখ সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হচ্ছে সাঁতরাগাছি সেতু। গত ১৯শে নভেম্বর থেকে সেতু মেরামতির কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে সাঁতরাগাছি সেতু।
Read More
হাইকোর্টের কড়া নির্দেশে প্রশ্ন উঠছে কয়েক হাজার চাকরি নিয়ে

হাইকোর্টের কড়া নির্দেশে প্রশ্ন উঠছে কয়েক হাজার চাকরি নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেআইনি চাকরি প্রাপকদের নিয়ে বড় বার্তা শোনাল কলকাতা হাইকোর্ট। আইন বিরুদ্ধভাবে চাকরি পেয়েছে জানলে সেই চাকরি বতিল করবে আদালত, এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে এমন মন্তব্য করেছেন বিচারপতি। এই মামলার অভিযোগ প্রমাণিত হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়তে পারে। ২০১৪ সালে টেট হয়ে এবং ২০১৬ নিয়োগ করা হয়। অভিযোগ উঠেছে, ৮২৪ প্যানেলভুক্ত যাদের নম্বর মামলাকারীর চেয়ে কম আছে। ভাইভা বা বোর্ডের অ্যাপটিটিউট টেস্ট ছাড়াই মামলাকারীরা তাদের চেয়ে বেশি নম্বর পেয়েছেন বলে দাবি। এক সময় প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়। যেখানে প্যানেল…
Read More
বোমা উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্টের রিপোর্ট তলব

বোমা উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্টের রিপোর্ট তলব

সম্প্রতি এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বীরভূমে। বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। যদিও রাজ্যের এজি আদালতে দাবি করেছেন, এই ঘটনায় এনআইএ তদন্তের কোনও প্রয়োজন নেই। বীরভূমে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বটে। সেই প্রেক্ষিতেই আদালতে এনআইএ তদন্তের দাবি তোলা হয়। আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, বীরভূমের নানুরে ১.৫ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছিল।…
Read More
আজ অনুব্রতর মামলার শুনানি

আজ অনুব্রতর মামলার শুনানি

পুরোপুরি ঘুরে গেলো ঘটনা, আটকে গেলো দিল্লি যাওয়া। এক তৃণমূল কর্মীর গলা টিপে ধরেছিলেন তিনি৷ ওই তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে একদিন আগেই একটি মামলা দায়ের করা হয়৷ অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। সোমবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এখন এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবারই এই মামলার শুনানি হতে পারে বলে খবর। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা সেই মামলার শুনানি শনিবার প্রায় ২ ঘণ্টা ধরে হয়। সোমবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাঁকে দিল্লি নিয়ে…
Read More
নিজের সুবিধা মত চাকরি বদলি নিয়ে কড়া নির্দেশ বিচারপতির

নিজের সুবিধা মত চাকরি বদলি নিয়ে কড়া নির্দেশ বিচারপতির

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ। এরই মাঝে শিক্ষক-শিক্ষিকাদের বদলির বিষয় নিয়ে একটি মামলার ভিত্তিতে কড়া পর্যবেক্ষণ শোনালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে রাজ্যকে। তার পরই আদালত মামলাকারী ওই শিক্ষকের বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ দেবেন না তিনি। বদলি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুরুলিয়া জেলার এক প্রাথমিক স্কুল শিক্ষক। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে বলেন, "এখন ভাল করে ছাত্রদের পড়াতে বলুন। এখনই কোনও বদলির নির্দেশ দেব না।" সেই সঙ্গে বিচারপতির আরও মন্তব্য, শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা বেতন নিচ্ছেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ছাত্রদেরও উপযুক্ত…
Read More
চাপে পরে এবার হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র-জায়া

চাপে পরে এবার হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র-জায়া

রাজনৈতিক সভায় মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ রাজ্য জুড়ে চলছে আগামী নির্বাচনের প্রস্তুতি, চারিদিকে চলেছে রানৈতিক সভা৷ এর মাঝেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন৷ তার মধ্যে একজন শিশুও রয়েছে। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ ইতিমধ্যেই চৈতালিকে জেরা করতে বাড়িতে হাজির হয় পুলিশ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানালেন তিনি। মামলার দ্রুত শুনানির আর্জি জানান হয়েছে। বুধবার এই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আসানসোলে…
Read More
বাঁধা পড়লো কেষ্টর দিল্লি যাওয়ায়

বাঁধা পড়লো কেষ্টর দিল্লি যাওয়ায়

পুরোপুরি ঘুরে গেলো ঘটনা, আটকে গেলো দিল্লি যাওয়া। এক তৃণমূল কর্মীর গলা টিপে ধরেছিলেন তিনি৷ ওই তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে একদিন আগেই একটি মামলা দায়ের করা হয়৷ সেই মামলাতেই এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দুবরাজপুর আদালত। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর অর্থ, এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি৷ কেষ্টকে আসানসোল সংশোধনাগারে গিয়ে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপরেই তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হয়। অনুব্রতর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে মামলা রুজু হয়েছে। সেই মামলাতেই তৃণমূল জেলা সভাপতিকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দুবরাজপুর…
Read More
সংক্রমণ কি শেষের পথে বাংলায়

সংক্রমণ কি শেষের পথে বাংলায়

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। শেষ বেশ কয়েক দিন ধরেই দৈনিক সংক্রমণ ৫-এর নীচে আছে। মাঝে কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য হয়ে গিয়েছিল। আবার একজন আক্রান্ত হয়েছে। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। কিন্তু চিন্তা একেবারে কমছে না। যতদিন না পর্যন্ত লাগাতার শূন্য হচ্ছে সংক্রমণ ততদিন তো একটা আশঙ্কা থেকেই যায়। যদিও শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১। মোট আক্রান্ত ২১ লক্ষ ১৮ হাজার ৫৪৯ জন। আর মোট সুস্থ হওয়ার সংখ্যা…
Read More