09
Jul
দেশের পাশাপাশি রাজ্য বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। উদ্বেগ বাড়িয়ে লাগামছাড়া পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। করোনা সংক্রমণ বিগত কয়েক দিনে যেভাবে বেড়েছে তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যেখানে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত দৈনিক সংক্রমণ ৫০ থেকে ১০০-র মধ্যে ছিল, সেটাই এখন প্রায় ৩ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। পাল্লা দিয়ে অস্বস্তি বাড়াচ্ছে মৃত্যুর পরিসংখ্যানও। এদিকে, রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে, অফলাইন পরীক্ষা হচ্ছে, হাটে-বাজারে মানুষ মাস্ক ছাড়াই বেরোচ্ছে। তাই উদ্বেগ বাড়ছেই। এক্ষেত্রে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন খোলা থাকতে পারবে। যদিও আপাতত তা যে বন্ধ হচ্ছে না, সেটা স্পষ্ট। এবারের সংক্রমণের তালিকায় অনেক স্কুল পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা আছেন। তাই…
