আসন্ন পূজায় বৃষ্টির সম্ভনা রয়েছে রাজ্যে

আসন্ন পূজায় বৃষ্টির সম্ভনা রয়েছে রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, ফের ২৯ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে এই বৃষ্টিপাত হবে। এদিকে দুয়ারে পুজো। হাতে গোনা আর কয়েকদিন বাকি। উল্লেখ্য, এবছর বর্ষা ঢুকেছে ৮ দিন দেরিতে। তাহলে বর্ষা এবার বিদায় নেবেও দেরিতে। সাধারণত ১০-১২ অক্টোবর বঙ্গ থেকে বর্ষার বিদায় নেওয়ার কথা। তবে এবার বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিতে ২০ অক্টোবর হয়ে যেতে পারে। তবে পরিস্থিতি বিশেষে আরও দু-চারদিনও দেরি হতে পারে। আর তাই…
Read More
পূজার মরসুমে রেলের পক্ষ থেকে চালু করা হচ্ছে স্পেশাল ট্রেন

পূজার মরসুমে রেলের পক্ষ থেকে চালু করা হচ্ছে স্পেশাল ট্রেন

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। আসন্ন পুজোর আগে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর দিল রেল। উৎসবের মরশুমে দার্জিলিংসহ গোটা উত্তরবঙ্গে ঢল নামে পর্যটকদের। তাই এবার থেকে রেল সাপ্তাহিক ছুটি ও জাতীয় ছুটির দিনগুলিতে হাওড়া থেকে চালাবে স্পেশাল ট্রেন। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে একটি স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ৪০ মিনিটে ছাড়বে ০৩০৩১ হাওড়া – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস স্পেশাল। ট্রেনটি নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে সকাল ১০:৪৫ নাগাদ। এরপর ফিরতি পথে ০৩০৩২ নিউ জলপাইগুড়ি – হাওড়া এক্সপ্রেস স্পেশাল নিউ জলপাইগুড়ি…
Read More
বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে আচমকাই শুভেন্দু অধিকারী ২২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। কিন্তু গেটের বাইরেই তাঁদের আটকে দেয় পুলিশ। এবার শুভেন্দু সেখানে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে। শুভেন্দুদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি এবং প্রস্তাব দিতে এসেছিলেন তারা। কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, সেটাই জানতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ…
Read More
দায়ের হতে পারে কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

দায়ের হতে পারে কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে সম্প্রতি শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘ভাইপো’ মন্তব্যকে ঘিরে শুরু হয় শোরগোল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পাল্টা বক্তব্য রেখে তীব্রভাবে আক্রমণ করেন বিচারপতিকে। কোভিডে মৃত এক ব্যক্তির ক্ষতিপূরণের মামলার শুনানির সময় বিচারপতি বলেন, কে এক ভাইপো আছে তার বাড়ি চারতলা। অথচ কোভিডে মৃত ব্যক্তি ক্ষতিপূরণ পান না। এত টাকা আসে কোথা থেকে? কুণাল ঘোষ বিচারপতিকে নিশানা করে লেখেন, যা ইচ্ছা বলা যাবে বিচারপতির আসনে বসে? রাজনীতি করা যাবে? ইস্তফা দিয়ে রাজনীতি…
Read More
আসন্ন দুর্গাপুজো নিয়ে এবার বিরাট প্ল্যান গেরুয়া শিবিরের

আসন্ন দুর্গাপুজো নিয়ে এবার বিরাট প্ল্যান গেরুয়া শিবিরের

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ওদিকে শারদ উৎসবকে নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত। বছর ঘুরলেই আসন্ন লোকসভা ভোট, সেইদিকে নজর রেখে এবার দুর্গাপুজোতেও কেন্দ্রীয় সরকারের হয়ে রাজ্যে প্রচার চালাবে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের থেকে নির্দেশ এসছে বঙ্গ বিজেপি শিবিরে। সাম্প্রতিক চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে জি-২০ সম্মেলন সবকিছুই হবে প্রচারের মূল বিষয়বস্তু। পাশাপাশি মোদী সরকারের একাধিক প্রকল্প, সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমা, এই সমস্ত কিছুই সাধারণ মানুষ, দর্শণার্থীদের নজরে আনতে হবে। সমস্ত বিষয়ে হোর্ডিং বানিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন জনবহুল এলাকা এবং পুজো মণ্ডপের সামনে লাগাতে হবে। প্রতিটি হোর্ডিংয়ে…
Read More
চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য রূপশ্রী, মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার, চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী অন্যতম। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে প্রায় ৫০-টির কাছাকাছি প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে। এরই মধ্যে প্রায় ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ফের চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে ২০১৪ সালে এই প্রকল্প চালু হয়েছিলো। ২০২৩ এ এসে পুনরায় এই প্রকল্প চালু…
Read More
কাটোয়ায় সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির

কাটোয়ায় সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির

ভাগীরথী নদী থেকে ঘুরছিল গ্রামের রাস্তায়। লোকজন দেখেই ফের আশ্রয় নেয় ছোট জলাশয়ে। বুধবার প্রায় সাত ঘণ্টার চেষ্টায় কাটোয়ার কালিকাপুর গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমিরটিকে উদ্ধার করল বনদপ্তর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কুমির দেখতে ভিড় স্থানীয়দের। জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ স্থানীয়  এক ব্যক্তি ফেরিঘাট যাচ্ছিলেন। তিনি নৌকোর মাঝি। কালিকাপুর থেকে ফেরিঘাট যাওয়ার সময় তিনি বুঝতে পারেন রাস্তার উপরেই কিছু একটা শুয়ে রয়েছে। অল্প নড়াচড়াও করছে। হাতে ছিল টর্চ। টর্চ জ্বালাতেই তিনি দেখতে পান, একটি কুমির। তিনি সঙ্গে সঙ্গে দূরে সরে যান। এর পর লোকজনকে ডাকাডাকি করেন। তাঁরা যাওয়ার আগেই কুমিরটি পালায়। সবাই লক্ষ্য করেন সেটি…
Read More
কাটোয়ায় সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির

কাটোয়ায় সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির

ভাগীরথী নদী থেকে ঘুরছিল গ্রামের রাস্তায়। লোকজন দেখেই ফের আশ্রয় নেয় ছোট জলাশয়ে। বুধবার প্রায় সাত ঘণ্টার চেষ্টায় কাটোয়ার কালিকাপুর গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমিরটিকে উদ্ধার করল বনদপ্তর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কুমির দেখতে ভিড় স্থানীয়দের। জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ স্থানীয়  এক ব্যক্তি ফেরিঘাট যাচ্ছিলেন। তিনি নৌকোর মাঝি। কালিকাপুর থেকে ফেরিঘাট যাওয়ার সময় তিনি বুঝতে পারেন রাস্তার উপরেই কিছু একটা শুয়ে রয়েছে। অল্প নড়াচড়াও করছে। হাতে ছিল টর্চ। টর্চ জ্বালাতেই তিনি দেখতে পান, একটি কুমির। তিনি সঙ্গে সঙ্গে দূরে সরে যান। এর পর লোকজনকে ডাকাডাকি করেন। তাঁরা যাওয়ার আগেই কুমিরটি পালায়। সবাই লক্ষ্য করেন সেটি…
Read More
অবশেষে রাজ্যে ঢুকছে পদ্মার ইলিশ

অবশেষে রাজ্যে ঢুকছে পদ্মার ইলিশ

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ইলিশ৷ গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে পদ্মার ইলিশের। অবশেষে আশা পূরণ হতে চলেছে। জানা যাচ্ছে আজ রাতেই ওপার বাংলা থেকে ইলিশ এসে পৌঁছাবে এপার বাংলায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাজারগুলিতে শুরু হয়ে যাবে ইলিশ বিক্রি। তবে, কত দামে রূপালী শস্য বিক্রি হবে সেই বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জানা যাচ্ছে ইতিমধ্যেই এগ্রিমেন্ট ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা কেটে গেছে। ২১ থেকে ২৫টি কনসাইনমেন্টে ৭০ জন ভারতীয় আমদানিকারক নিয়ে আসবেন পদ্মা-মেঘনার ইলিশ।
Read More
সরকারের ঘোষণা অনুযায়ী নয়া চমক আসতে চলেছে দিঘায়

সরকারের ঘোষণা অনুযায়ী নয়া চমক আসতে চলেছে দিঘায়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গ। চিরকালই উত্তরবঙ্গদ টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। সৈকত শহর দিঘা প্রত্যেক বাঙালির কাছেই খুব প্রিয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে দিঘাকে। আলোকসজ্জায় নতুনভাবে সেজে উঠেছে এই সৈকত শহর। এছাড়াও পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে মন্দির। এরই মধ্যে এবার দিঘা থেকেই পেতে পারেন বিদেশের মজা। বিদেশি পর্যটনস্থানের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নতুন পার্ক। এবার দিঘায় সিঙ্গাপুরের আদলে তৈরি করা হচ্ছে আন্ডার ওয়াটার পার্ক। প্রশাসন খুব শীঘ্রই শুরু করবে জায়গা চিহ্নিতকরণের কাজ। এই আন্ডারওয়ার্ল্ড পার্কের মাধ্যমে সমুদ্রের গভীরে ভ্রমণ করতে পারবেন…
Read More
নয়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে

নয়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে

উঠতে থাকা একাধিক অভিযোগের সমাধান করতে বড় এক পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সিলেবাস বহির্ভূত ও বিতর্কিত প্রশ্ন রুখতে মধ্যশিক্ষা পর্ষদ নতুন পদক্ষেপ গ্রহণ করল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন পাঁচটি পাঠ্যবই আনছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এই বইগুলিতে উক্ত সমস্যার সমাধান করতে পারবেন পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, নবম-দশম শ্রেণীর পড়ুয়ারা ২০২৪ সালেই হাতে পাবে বইগুলি। সেই বইগুলি পড়ে পড়ুয়ারা মাধ্যমিক দেবে ২০২৫ সালে। তবে পরিবর্তন হবে না সিলেবাসের। পরীক্ষায় অনেক সময় দেখা যায় এমন কিছু প্রশ্ন এসেছে যা সিলেবাস বহির্ভূত। আবার অনেক সময় এসে থাকে বিতর্কিত প্রশ্ন। পরে অনুসন্ধান করে দেখা যায় এইসব প্রশ্নের উত্তর রয়েছে কোনও বেসরকারি সংস্থার…
Read More
রাজ্য কয়েক কোটি টাকার অর্থ পেলো কেন্দ্রের তরফে

রাজ্য কয়েক কোটি টাকার অর্থ পেলো কেন্দ্রের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বাংলা বঞ্চনার শিকার, কেন্দ্র থেকে মেলেনা আর্থিক সাহায্য। এসবের মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের ১৭০০ কোটি টাকা পেল রাজ্য। অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী, টায়েড (নির্দিষ্ট কাজে) এবং আন-টায়েড (নির্ধারিত কাজ ছাড়া) এই দুটি খাতে এই অর্থ ভাগ করে দেওয়া হয়। কমিশনের থেকে ২০২৩ সালের প্রথম বারের কিস্তি হিসেবে এই ১৭০০ কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ সরকার। যদিও এক বছরে ৬০ শতাংশ খরচের শর্ত রয়েছে কেন্দ্রের। এই শর্ত পূরণ করলেই মিলবে পরের বরাদ্দ। জানা যাচ্ছে পঞ্চায়েতগুলি সম্মিলিত ভাবে টায়েড খাতে…
Read More
চলতি বছর শেষের আগেই আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে চলেছে রাজ্য

চলতি বছর শেষের আগেই আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে চলেছে রাজ্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। রেল বিভাগ পশ্চিমবঙ্গে ছটি বন্দে ভারত রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ইতিমধ্যেই তিনটি রুটে পরিষেবা শুরু হয়ে গেছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরি রুটে পরিষেবা দিচ্ছে বন্দে ভারত। খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে অন্য দুটি রুটে। তবে জানা যাচ্ছে পুজোর আগেই চালু হয়ে যেতে পারে বাংলার ষষ্ঠ বন্দে ভারত রুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসাথে উদ্বোধন করতে চলেছেন ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের। এর মধ্যে দুটি বন্দে ভারত পাচ্ছে বাংলা। এগুলি হল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, টাটানগর…
Read More
আসন্ন পূজার আগে আরও এক বড় ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস

আসন্ন পূজার আগে আরও এক বড় ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এমতাবস্থায়, পুজোর দিনগুলিতেও বৃষ্টি বজায় থাকবে কি না এই প্রশ্ন সকলের মনে। মৌসম ভবন জানিয়েছে যে, এবার দেশে স্বাভাবিকের থেকে ৮ দিন পর বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। সামনের সপ্তাহ থেকেই বর্ষা বিদায়ের সূচনার সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করলেও বৃষ্টির সতর্কতা কিন্তু জারি থাকছে। শুধু তাই নয় উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহেই তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। আগামী ২৯…
Read More