07
Jul
লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ফের হল দেদার বোমাবাজি, চললো গুলি। দিনহাটা ২ ব্লকের বামনহাটের ২ গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকার আলসিয়া বাজারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ওপর আক্রমণ করে। ঘটনায় বিজেপির তিন জন গুলিবিদ্ধ হয়েছে। ওপর দিকে তৃণমূলেরও এক জনের অবস্থা আশঙ্কাজনক। আলসিয়া বাজার এলাকা থেকে নির্বাচনের শেষ প্রচার সেরে বাড়ি ফিরছিল স্থানীয় বিজেপি সমর্থকরা। অভিযোগ, সেই সময়ই বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের ওপর হামলা চালায়। বিজেপির অভিযোগ, ওই তৃণমূলের গুন্ডারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ছোঁড়া হয় বোমাও।…
