উত্তর পূর্ব

ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯৫। আহত হয়েছেন ১১৭৫ জন। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯৩ জন। তবে সরকারি তরফে জানানো মৃতের এই পরিসংখ্যান নিয়েই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শনিবারই দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রীর সঙ্গে মতবিরোধ বেধেছিল তৃণমূল সুপ্রিমোর। সরকারি মৃতের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। মমতার কথায়, “রাজ্য থেকে যাওয়া মানুষের মৃত্যু যখন বাড়ছে, সরকারি পরিসংখ্যান সেখানে কমছে কি করে?” মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আমাদের রাজ্য থেকেই ৬১ জনের মৃত্যুর খবরে সিলমোহর পড়েছে। ১৮২ জনকে শনাক্ত করা যায়নি এখনও পর্যন্ত। অনেকে নিখোঁজও রয়েছেন। আমাদের…
Read More
রাজ্যের সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে

রাজ্যের সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে

গত কয়েকদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, প্রতিনিয়ত বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কিন্তু মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দহনজ্বালা এখনই জুড়োবে না বলেই খবর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান,…
Read More
নতুন করে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য

নতুন করে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। চলতি বছরের একদম প্রথম থেকেই হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল শুরু করে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে একে একে হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত চলাচল শুরু করেছে আরও দু’টি বন্দে ভারত। জানা গিয়েছে যে, এবার খুব দ্রুত আরও ২ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস রাজ্যে সফর শুরু করতে পারে। পাশাপাশি ওই ২ টি ট্রেনের সম্ভাব্য রুটের প্রসঙ্গেও শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে,…
Read More
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ি যাচ্ছেন দেবযানী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ি যাচ্ছেন দেবযানী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় দশ বছর পর বাড়ি যাচ্ছেন সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। তবে জামিনে নয়, জানা গিয়েছে আগামী ৫ জুন মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যেতে পারবেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয়েছে সারদা সংস্থার ডিরেক্টর দেবযানীর। সূত্রের খবর, বেশ কিছুদিন থেকে তার মা অত্যন্ত অসুস্থ। অসুস্থ মাকে একবার চোখের দেখা দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। এরপর CBI এর…
Read More
নিয়ে নতুন করে আবার রাজ্য ও রাজ্যপালের সংঘাত তুঙ্গে

নিয়ে নতুন করে আবার রাজ্য ও রাজ্যপালের সংঘাত তুঙ্গে

নতুন করে আবার সূত্রপাত ঘটলো রাজ্য ও রাজ্যপাল সংঘাতের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল ও রাজভবন নিয়ে সংঘাত লেগেই রয়েছে। এবার সেই সংঘাত অন্যমাত্রা নিল। রাজভবন সূত্র জানা যাচ্ছে, কল্যাণী, বর্ধমান, যাদবপুর সহ রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই নিয়োগ রাজ্যপাল, রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই করেছেন বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যে রয়েছে একটি সার্চ কমিটি। সেই কমিটিতে রয়েছেন রাজ্যপালের প্রতিনিধি, রয়েছেন রাজ্য সরকার প্রতিনিধিও। সেই কমিটির সুপারিশেই উপাচার্য নিয়োগ হয়ে থাকে। কিন্তু অভিযোগ, এই ১০ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরকার বা উচ্চ শিক্ষা দফতরের কোনও…
Read More
পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য নিয়ে বড় ঘোষণা সরকারের তরফে

পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য নিয়ে বড় ঘোষণা সরকারের তরফে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে আসার পর এক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার তিনি রীতিমত ‘গ্যারেন্টার’ হিসাবে আত্মপ্রকাশ করলেন। ভবিষ্যতে ছাত্রছাত্রীদের অর্থের অভাবে যাতে পড়াশোনা বন্ধ না হয়ে যায় দিলেন সেই গ্যারান্টি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মিলন মেলা প্রাঙ্গণে। সেই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী এমন বক্তব্য রাখেন। কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৫০ হাজার ছাত্রছাত্রীকে। তার বক্তব্য, “অভিনন্দন সকল বোর্ডের পরীক্ষার্থীদের। আমাদের কৃতীরা বিশ্বের গৌরব। অনেক পরিশ্রম করেছেন…
Read More
খারিজ হলো আবেদন, বাড়ানো হলো জেলে থাকার সময়সীমা

খারিজ হলো আবেদন, বাড়ানো হলো জেলে থাকার সময়সীমা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে একই দিনে আদালতে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মন্ডল। একদিকে খারিজ হয়ে গেল সুকন্যা মন্ডলের জামিনের আবেদন, অপরদিকে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও সুকন্যা মন্ডলকে আপাতত থাকতে হবে দিল্লির তিহাড় জেলেই। সুকন্যার আইনজীবী বলেন, ইডির চার্জশিটে রয়েছে গরু পাচার মামলায় ধৃত বিএসএফের ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নামও। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। বাবা অনুব্রত মণ্ডল বলেই গ্রেফতার করা হয়েছে সুকন্যা মন্ডলকে। গত এক…
Read More
সুজয়কৃষ্ণ ও মানিকের সম্পর্কে মিলেছে কিছু তথ্য

সুজয়কৃষ্ণ ও মানিকের সম্পর্কে মিলেছে কিছু তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে। তারপর থেকেই প্রায় সারাদিন না খেয়েই কাটিয়ে দেন তিনি। যা বেশ চাপে ফেলে দেয় ইডি- কর্তাদের। এদিকে রিমান্ড লেটারে আদালতে ইডি-র দাবি, চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। নিজের কাজ করানোর জন্য সেখানে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডি সূত্রে জানা যাচ্ছে, শুধু মানিকের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নয়, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে সুজয়কৃষ্ণ সম্পর্কে প্রচুর…
Read More
মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স

মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স

মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স। এই কোর্স খুব শীঘ্রই চালু হবে এই কলেজে এবং প্রথম পাঠান হবে এখানে জানাবেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। জানা গেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে এই স্কিল হাব কোর্স করতে পারবে ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি এই কর্মসূচিতে কলেজের ছাত্রীর উপস্থিতির হার লক্ষ্য করা যায় এবং আগামী মাস থেকে অনলাইন ভর্তির প্রক্রিয়ার মাধ্যমে কোর্সটি করতে পারবেন উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অসীম কুমার সরকার ও স্ক্রিন ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর ডঃ অনির্বাণ রায় সহ কলেজের অন্যান্য প্রফেসররা। পাশাপাশি জানা গিয়েছে, বেকারত্বদের স্বনির্ভর করার লক্ষ্যে…
Read More
চলতে থাকা বিক্ষোভের মাঝেই বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

চলতে থাকা বিক্ষোভের মাঝেই বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই আবহেই এবার সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া সহজ করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন পর্যন্ত কাজে যোগ দেওয়ার পর ৮, ১৬ ও ২৫ বছর পর প্রমোশন না হলেও CAS-এর সুবিধা পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার সেই নিয়মে সরলীকরণ করে কাজে যোগ দেওয়ার ৮, ১৫ ও ২৪ বছরের মাথায় CAS-এর সুবিধা তারা। অন্যদিকে, সরকারি কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়ানোর জন্য সেকশন অফিসার থেকে শুরু করে অ্যাডিশনাল সেক্রেটারির মতো পদের…
Read More
চলতি বছর বর্ষা ঢুকবে দেরিতে

চলতি বছর বর্ষা ঢুকবে দেরিতে

বিগত বেশকিছুদিন ধরে অনবরত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া, কখনো একনাগাড়ে ভারী বৃষ্টি তো আবার কখনো তাপমাত্রার পারদ শীর্ষে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বছর বর্ষা দেরিতে প্রবেশ করবে। মৌসম ভবন জানিয়েছে এরই মধ্যে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে সাগরে। জানা যাচ্ছে নয়া এই নিম্নচাপ প্রভাব বিস্তার করতে পারে বর্ষার আগমনের উপর। আগেই আইএমডি পূর্বাভাস দিয়ে জানিয়েছিল এই বছর কেরলে ১ লা জুনের পরিবর্তে বর্ষা প্রবেশ করতে পারে ৪ ঠা জুন। ফলে বাংলায় নির্দিষ্ট সময়ের পরেই প্রবেশ করবে বর্ষা। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকে। কিন্তু বিগত বছরগুলিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হতে বেশ দেরি হয়েছে।…
Read More
বদলে যেতে চলেছে নিয়ম, নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

বদলে যেতে চলেছে নিয়ম, নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

বদলে যেতে চলেছে নিয়ম, রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো নতুন নিয়মের। রাজ্যের নিয়ম অনুসারে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় রেশন দোকান থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। রেশন কার্ডগুলি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। সেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সামগ্রী পরিবর্তন হয়ে থাকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে কোন কোন ক্যাটেগরিতে কী ধরনের খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। গ্রাহকদের সুবিধার্থে এখন রাজ্য সরকার আগে থেকেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যের পরিমাণ জানিয়ে দেয়। উপভোক্তা হিসেবে…
Read More
আগামী মাসেই রাজ্যে আসছেন নমো

আগামী মাসেই রাজ্যে আসছেন নমো

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতাও তুঙ্গে৷ এরই মাঝে প্রচারকে কেন্দ্র করে দীর্ঘ সময় পর এবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাস অর্থাৎ জুনেই রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷ ভোট পূর্বে আগামী মাসে তিনটি বড় জনসভা হবে রাজ্য জুড়ে৷ সেই জনসভাতে যোগ দিতে বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডা। ভোটের আগে দলকে চাঙ্গা করতে এই তাবড় নেতাদের হাজির করানোর পরিকল্পনাই নিয়েছে বঙ্গ বিজেপি। পঞ্চায়েত ভোটকে হাতিয়ার করে, মোদী সরকারের ৯ বছর পূর্তিতে একাধিক কর্মসূচীর মাধ্যমে গেরুয়া দলের কাজের খতিয়ান…
Read More
সুজয়কৃষ্ণ ভদ্রকে তাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

সুজয়কৃষ্ণ ভদ্রকে তাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডি সূত্রে খবর, চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বসে। তৎকালীন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিজের কাজ করানোর জন্যই সেখানে যেতেন কাকু। ইডির দাবি জিজ্ঞাসাবাদে তাপস বলেছেন, ২০১৪ সালের টেটের জন্য ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয় ভদ্রর হাত দিয়ে মানিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এই সমস্ত চাকরিপ্রার্থীদের থেকে মোট ৩ কোটি ২৫ লক্ষ টাকা তাপস মণ্ডলের কাছ…
Read More