উত্তর পূর্ব

জোকা-তারাতলা মেট্রোর বিস্তারিত সময়মসীমা

জোকা-তারাতলা মেট্রোর বিস্তারিত সময়মসীমা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ গতকাল অর্থাৎ, ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে। আদতে বিবাদী-বাগ পর্যন্ত এই মেট্রো রুট কিন্তু আপাতত তারাতলা পর্যন্তই তা চালু হল। আগামী ২ জানুয়ারি থেকেই সাধারণের জন্য চালু হয়ে যাবে এই মেট্রোর পরিষেবা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি এবং তা পাওয়া যাবে সোম থেকে শুক্রবার। অর্থাৎ শনিবার এবং রবিবার বন্ধ থাকবে এই পরিষেবা। আর দুই অন্তিম স্টেশন থেকে ১ ঘণ্টা অন্তর চলবে মেট্রো। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো…
Read More
রিয়েলিটি শো’তে সুযোগের নামে প্রতারণা !

রিয়েলিটি শো’তে সুযোগের নামে প্রতারণা !

নামী টিভি চ্যানেলের রিয়েলিটি শো'তে ( Reality Show) সুযোগ করিয়ে দেওয়ার নাম করে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud Case) অভিযোগ। প্রতারণাকাণ্ডে ২ জনকে গ্রেফতার (Arrested) করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত এপ্রিল মাসে রাজারহাট থানায় ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, তাদের চ্যানেলের নাম করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চ্যানেলের লোগো ব্যবহার করে ও রিয়েলিটি শো'তে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগের পর তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। গতকাল রাতে ব্যারাকপুর ন'পাড়া ও জগদ্দল থেকে দুজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। ধৃতদের নাম শ্রেয়সী…
Read More
বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন নমো

বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন নমো

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে। বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে আজ কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ কিন্তু মাতৃবিয়োগের ফলে সফর বাতিল করেন নমো৷ বদলে ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি৷ শুক্রবার কলকাতায় এসে বাংলার জন্য ৭৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল তাঁর। বদলে আমদাবাদ থেকেই রেল প্রকল্পের উদ্বোধন করেন মোদী। মুখ্যমন্ত্রী মমতার ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৷ রেল প্রকল্প উদ্বোধনের পর…
Read More
উত্তপ্ত পরিস্থির সৃষ্টি হলো ভোটের মাঝে

উত্তপ্ত পরিস্থির সৃষ্টি হলো ভোটের মাঝে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে লোকসভা বা বিধানসভা ভোট নয়, সমবায় সমিতির ভোট ছিল মুর্শিদাবাদে। তাতেও অশান্তি, এমনকি চলল গুলিও। মুর্শিদাবাদের নওদা ব্লকে চাঁদপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াল জেলায়। তবে কে বা কারা গুলি চালাল তা এখনও স্পষ্ট হয়নি। যদিও এই ইস্যু নিয়ে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে। জানা গিয়েছে, নির্দিষ্ট সময়মতো ভোট শুরুর আগেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। যদিও কারোর আহত হওয়ার খবর নেই, শূন্যে গুলি চালানো হয়েছে তাতেও আতঙ্ক কাটছে না এলাকাবাসীর। বিজেপি সহ বিরোধী শিবির থেকে তৃণমূলকে তুলোধোনা করা হয়েছে। বলা হয়েছে, ভোটের নামে প্রহসন…
Read More
উঠতে থাকা একাধিক দূর্নীতির অভিযোগ শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

উঠতে থাকা একাধিক দূর্নীতির অভিযোগ শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের সামনে আবাস যোজনা দুর্নীতি কাঁটা! বহুদিন বন্ধ থাকার পর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য টাকা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। এরপর থেকেই জেলায় জেলায় তীব্র অশান্তি শুরু হয়েছে। অভিযোগ তৃণমূলের এক শ্রেণির নেতাকর্মী ব্যাকডোর দিয়ে নিজেদের বা আত্মীয় স্বজনদের অথবা ঘনিষ্ঠদের আবাস যোজনা প্রকল্পে নাম তুলে দিয়ে টাকা নিতে চাইছেন। এমনও ঘটনা ঘটেছে যে প্রকল্পে নাম তোলা নিয়ে বিরোধের জেরে তৃণমূলের এক গোষ্ঠীর নেতা অন্য গোষ্ঠীর কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে এমন অভিযোগ উঠে এসেছে। সব মিলিয়ে গোটা বিষয়টি…
Read More
করোনাকালের মাঝে নিখোঁজ ১ লক্ষ নারী

করোনাকালের মাঝে নিখোঁজ ১ লক্ষ নারী

আজ থেকে দু বছর আগে শুরু হয়েছে করোনা সংক্রমণে উপদ্রব। ২০২০ এবং ২০২১ সাল প্রায় প্রত্যেকের কাছেই বিভীষিকা। কেউ না কেউ কোনও না কোনও কাছের মানুষকে হারিয়েছেন করোনা সংক্রমণে। কিন্তু এই দু'বছরে এমন একটি জিনিস ঘটে গিয়েছে যা আরও তাজ্জব করবে সকলকে। করোনাকালের এই দু'বছরে বাংলা থেকে নিখোঁজ হয়েছিলেন ১ লক্ষ নারী। তাদের মধ্যে ৫৬ শতাংশের খোঁজ মেলেনি এখনও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সী ১ লক্ষ ০২ হাজার ৫৯৭ জন নারী বাংলা থেকে নিখোঁজ হয়েছে ২০২০ এবং ২০২১ সাল মিলিয়ে। তাদের মধ্যে ৪৪ হাজার ৯০৫ জনের খোঁজ মিললেও এখনও কোনও তথ্য মেলেনি প্রায় ৫০ হাজার জনের।…
Read More
আজ থেকে যাত্রা শুরু বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের

আজ থেকে যাত্রা শুরু বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে। সেমি হাই স্পিড এই ট্রেনে চেপে ৮ ঘণ্টারও কম সময়ে গন্তব্য পৌঁছাবে৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুরন্ত গতি সম্পন্ন অত্যাধুনিক এই ট্রেনে রয়েছে নজর কাড়া সব প্রযুক্তি৷ ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার৷ বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে রিজেনেরিটিভ ব্রেকিং সিস্টেম। মূলত ব্রেক কষার সময় যে কাইনেটিক শক্তি নষ্ট হয় এই প্রযুক্তির সাহায্যে বিশেষ মোটরের মাধ্যমে তা বিদ্যুতে রূপান্তরিত হয়। এর ফলে একদিনে প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে৷ বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে…
Read More
আচমকাই অসুস্থ হয়ে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক

আচমকাই অসুস্থ হয়ে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক

আচমকা অসুস্থতা থেকে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক সুব্রত সাহা৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। রাজ্যের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন সুব্রত। এদিন সকালে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তাঁর৷ হাসপাতালে ভর্তি করা হয় হলেও শেষরক্ষা আর হল না৷ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল বিধায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ২০২১ এর সাগরদীঘি থেকে তৃণমূলের প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন সুব্রত সাহা। দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর৷ সাগরদিঘি বিধানসভা থেকে তিনবার নির্বাচিত হন৷ দু’বার মন্ত্রী হন তিনি। পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গল ব্লাডারের অপারেশন হয়েছিল তাঁর। বুধবারই…
Read More
চড়ছে পারদ, রাজ্য জুড়ে বাড়ছে শীতের আমেজ

চড়ছে পারদ, রাজ্য জুড়ে বাড়ছে শীতের আমেজ

বছর শেষ হতে বাকি মাত্র আর দুটি দিন, তারপরেই শুরু নতুন বছরের৷ চলতি বছর অর্থাৎ ২০২২-এ ‘উষ্ণতম’ ডিসেম্বর উপভোগ করেছে বঙ্গবাসী৷ গত ৫০ বছরে এই প্রথম ডিসেম্বরের শেষ পর্বে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২০.৭ ডিগ্রির পারদ৷ প্রায় গোটা ডিসেম্বর জুড়েই তাপমাত্রার পারদ ছিল উপরের দিকে। কিন্তু এবার ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে৷ এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। আলিপুর হাওয়া দফকর সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগের চেয়ে অনেকটাই কম৷ তবে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি৷ আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বছরের শেষ লগ্নে সাময়িক শীতের আমেজ…
Read More
১৬৯৪ জনের চাকরি নিয়ে উঠছে প্রশ্ন

১৬৯৪ জনের চাকরি নিয়ে উঠছে প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই বহু গ্রুপ ডি কর্মীকে চিহ্নিত করে সেই তালিকা কলকাতা হাইকোর্টের কাছে জমা দিয়েছে। তবে কি তাঁদের এবার চাকরি চলে যাবে? এই চর্চা যথারীতি শুরু হয়েছে স্কুলগুলিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের তালিকাভুক্ত গ্রুপ ডি পদে কর্মরত ১৬৯৪ জনকে নোটিস ধরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষা দফতরের পক্ষ থেকে কমিশনার শুভ্র চক্রবর্তী বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা সমস্ত জেলার ডিআই-দের (ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর) কাছে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সিবিআই কলকাতা হাইকোর্টে যে ১৬৯৪ জনের তালিকা জমা দিয়েছে তাঁদের সবাইকে নোটিস ধরাতে…
Read More
মহানগরীতে শীত না পড়ার কারণ কি

মহানগরীতে শীত না পড়ার কারণ কি

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর মাত্র দুটি দিন। তার পরেই শুরু নতুন বছরের। চারিদিক জুড়ে শীতের আবহাওয়া৷ দেশের মধ্যে দিল্লি থেকে শুরু করে শিমলা, কম বেশি ঠান্ডায় কাঁপছে সবাই। কিন্তু কলকাতা যেন সম্পূর্ণ অন্য গোলার্ধে চলে গিয়েছে। যে সময়ে এখন আমরা দাঁড়িয়ে সেই সময়ে মূলত তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে তো ঘোরাফেরা করেই। কিন্তু এবার তাজ্জব করা আবহাওয়া তিলোত্তমায়। দেশের অন্যান্য শহরে তাপমাত্রা নেমেছে ৫ বা ৪ ডিগ্রিতে, কোথাও কোথাও হিমাঙ্কের নীচেও। আর এদিকে কলকাতার তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৫০ বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এত বেশি ছিল না ডিসেম্বরে। অর্থাৎ এটি একটি নয়া রেকর্ড…
Read More
সাত সকালে তাজা বোমা পাওয়া গেলো ভাঙরে

সাত সকালে তাজা বোমা পাওয়া গেলো ভাঙরে

পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের উদ্ধার হল তাজা বোমা। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা আসন থেকে বহুল পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকাজুড়ে। জানা গিয়েছে, প্রায় ২০০ টিরও বেশি বোমা উদ্ধার করা হয়েছে। আজ সকালে ভাঙড়ের কাশীপুরে সোমনাথ কলোনিতে চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। কাশীপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। চাষের জমিতে বোমা বাঁধা চলছিল, কাউকে আসতে দেখে দুষ্কতীরা পালায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
Read More
প্রেমিকার সাথে দেখা করতে এসে হাসপাতালে ভর্তি হতে হল প্রেমিককে

প্রেমিকার সাথে দেখা করতে এসে হাসপাতালে ভর্তি হতে হল প্রেমিককে

নবদ্বীপ ধাম স্টেশনে নাবালিকা প্রেমিকা প্রেমিককে ডেকে এনে কথা বলার সময় হঠাৎই নাবালিকা প্রেমিকার বাবা মারধর করে প্রেমিক যুবককে। এরপর ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায়, আহত প্রেমিক যুবকের নাম অমিত মাঝি। বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায়। আর নাবালিকা প্রেমিকার বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায়। ফেসবুকে পরিচয় হওয়ার পর গতকাল বিকেল চারটে নাগাদ নবদ্বীপ ধাম স্টেশনে নাবালিকা প্রেমিকা ফোন করে কাটোয়া থেকে প্রেমিককে কথা বলার জন্য আসতে বলা হয়। এরপর প্রেমিক কাটোয়া থেকে নবদ্বীপ ধাম স্টেশনে এসে কথা বলার সময় হঠাৎই নাবালিকা প্রেমিকার বাবা প্রেমিককে দুই গালে সপাটে চড় মারেন।…
Read More
বাড়তে থাকা সংক্রমণ নিয়ে গুচ্ছ নির্দেশ নবান্নের

বাড়তে থাকা সংক্রমণ নিয়ে গুচ্ছ নির্দেশ নবান্নের

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এখনও পর্যন্ত আমাদের দেশে করোনা নতুন করে তাণ্ডব শুরু না করলেও, চিনের পরিস্থিতি দেখে আগাম সতর্ক নবান্ন৷ বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে নীল বাড়িতে পর্যালোচনা বৈঠক সারলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রতিটি জেলায় করোনা মোকাবিলার জন্য কড়া নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি গুচ্ছ নির্দেশও দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রথম ধাপে রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলায় ৩,৭১৮টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। এখনও পর্যন্ত এ রাজ্যে ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। এই  অবস্থায় জেলাগুলিকে করোনা আক্রান্তদের ওপর বিশেষ…
Read More