উত্তর পূর্ব

নতুন করে সংক্রমণের সংখ্যা বাড়ায় গঠিত হলো কমিটি

নতুন করে সংক্রমণের সংখ্যা বাড়ায় গঠিত হলো কমিটি

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। জানা গিয়েছে, শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এই পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছে ভারতও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা জারি করেছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করলেন। আর তার সঙ্গে একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী করোনা বিষয়ক এক নজরদারি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ওই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিবকে। এছাড়াও…
Read More
বড় সুখবর, ঘোষিত হলো ইন্টারভিউয়ের দিনক্ষণ

বড় সুখবর, ঘোষিত হলো ইন্টারভিউয়ের দিনক্ষণ

মাঝে বাকি মাত্র আর একটা দিন তারপরেই পালিত হবে বড়দিনের উৎসব। এর আগে এল বড় সুখবর, ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকে টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য প্রথম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ডিসেম্বর কলকাতায় ইন্টারভিউ হবে। রেজিস্ট্রেশনের সময় যে সকল প্রার্থীরা ইন্টারভিউয়ের স্থল হিসাবে কলকাতাকে বেছে নিয়েছিলেন, ওই দিন তাঁদের ডাকা হবে। উৎসবের মরসুমে স্বভাবতই এই খবরে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে৷ কোথায় ইন্টারভিউ হবে, কখন হবে, সবটাই ইমেল মারফত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালেও কল লেটার দেওয়া থাকবে। চাইলে সেখান থেকেও চাকরিপ্রার্থীরা ডাউনলোড করে নিতে…
Read More
বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান। করোনা অতিমারিতে দু-বছর বড়দিন তেমন ভাবে পালিত হয়নি। এবছর রীতিমতো ক্রেতাদের ঢল বিভিন্ন দোকানগুলোতে। বেশীরভাগ দোকান গুলোতে রাখা হয়েছে ছোটো, বড়ো সব ধরনের সান্তাক্লজের ডল এবং সান্তাক্লজের পোশাক। পাশাপাশি সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাইন গাছ এবং রকমারি কেক। স্বাভাবিকভাবেই দীর্ঘ করোনা অতিমারির পর এবছর বড়দিনের কেনাকাটায় দারুণ ভাবে গা-ভাসাচ্ছে অধিকাংশ আলিপুরদুয়ারের বাসিন্দারা। আসছে বড় দিন। তাই এবার শহরের মোড়ে মোড়ে দোকান গুলিও পসরা নিয়ে হাজির।  
Read More
হাইকোর্টের নির্দেশ বড় অঙ্কের জরিমানা দিতে হলো বিশ্বভারতীর উপাচার্যকে

হাইকোর্টের নির্দেশ বড় অঙ্কের জরিমানা দিতে হলো বিশ্বভারতীর উপাচার্যকে

একের পর এক বিতর্ক চলছে বিশ্বভারতী নিয়ে, বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। এবার কর্তৃপক্ষকে বড় অঙ্কের জরিমানা করল কলকাতা হাইকোর্ট। জানান হয়েছে, এই অর্থ বিশ্বভারতীর উপাচার্যকেই জমা করতে হবে। বিশ্বভারতীর কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন যে এই টাকা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে দিতে হবে। বিশ্বভারতীরই অধ্যাপক দেবতোষ সিনহার দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। অধ্যাপকের আইনজীবী সুবীর সান্যাল আদালতে জানান, বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের সন্তানকে দেখভালের জন্য ছুটির আবেদন মঞ্জুর করেন তাঁর মক্কেল। ২০২১ সালে সেই সিদ্ধান্তে অনুমোদন দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর মামলাকারীকে আচমকা কারণ দর্শনোর নির্দেশ দেন উপাচার্য।…
Read More
নতুন বছরের শুরুতেই শহরে হতে চলেছে প্রযুক্তি মেলা

নতুন বছরের শুরুতেই শহরে হতে চলেছে প্রযুক্তি মেলা

চলতি বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন তারপরেই শুরু নতুন বছরের। অতিমারির বাধ্যবাধকতায় অনলাইন পর্ব পেরিয়ে ফের একবার স্বাভাবিক ছন্দে ফিরছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আগামী জানুয়ারি মাসের ১৯ থেকে ২৩ তারিখ এই মেলার আয়োজন হতে চলেছে কলকাতার হেদুয়া পার্কে। মেলার আয়োজন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাঁদের মূল স্লোগান 'শক্তি খরচ করছো হেলায়, তেতে উঠলে পড়বে ঠেলায়।' পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানান হয়েছে, অপবিজ্ঞানের বিরুদ্ধে বিজ্ঞান, কুযুক্তির বিপক্ষে যুক্তি এবং অসাম্যের বিরুদ্ধে সাম্যকে জিতিয়ে দিতেই এবং আগামী প্রজন্মের মনকে সচেতন, মানবিক এবং যুক্তিবাদী করে তুলতেই তাঁদের এই উদ্যোগ। 'শক্তি খরচ করছো…
Read More
রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপে রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দিলো শ্রীকৃষ্ণের একটি মূর্তি? এই ঘটনা জুড়ে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে গভীর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে। এই ঘটনার খবর পেয়েই এদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পারা যায়, গতকাল গভীর রাতে সদ্য সংস্কারের কাজ শেষ হওয়া রানী রাসমনির স্মৃতি বিজড়িত রানীর ঘাটে রাণী রাসমনির মূর্তির পাশাপাশি শ্রীকৃষ্ণের একটি মূর্তিও বসানো হয়েছিল হেরিটেজ কমিটির পক্ষ থেকে। সেই শ্রীকৃষ্ণের মূর্তিটিকে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে…
Read More
চলতি বছরের শেষ অবধি রাজ্যেই থাকবে অনুব্রত

চলতি বছরের শেষ অবধি রাজ্যেই থাকবে অনুব্রত

কিছুটা হলেও যেন স্বস্তি পেল অনুব্রত। বছর শেষটা নিজের রাজ্যেই থাকতে পারবেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আপাতত দিল্লি যেতে হচ্ছে না তাঁকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যে মামলা হয়েছিল, তার শুনানির দিন ধার্য হয়েছে আগামী জানুয়ারি মাসের ৯ তারিখ। শুনানি হওয়ার আগে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। সুতরাং আপাতত বাংলাতেই থাকছেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের…
Read More
শীতের অপেক্ষায় কলকাতাবাসী

শীতের অপেক্ষায় কলকাতাবাসী

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে ডিসেম্বর প্রায় শেষের দিকে৷ রাজ্যজুড়ে বড়দিনের আমেজ৷ কিন্তু এই বছর যে ভাবে পারদের ওঠানামা চলছে তাতে খানিকটা নিরাশ হতে পারেন শীতপ্রেমীরা। কারণ বড়দিনেও তাপমাত্রার পারদ উপরের দিকে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ ‌মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে…
Read More
থানায় বহাল তবিয়েতে রয়েছে অনুব্রত

থানায় বহাল তবিয়েতে রয়েছে অনুব্রত

নতুন অভিযোগের কারণে আটকে গেল তার দিল্লি যাওয়া। এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে দুরবারপুর আদালত৷ পশ্চিম বর্ধমানে আসানসোল সংশোধনাগার থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ফিরেছেন নিজের জেলায়৷ তাঁর রাত কাটে দুবরাজপুর থানায়। সেখানে তাঁর জন্য ছিল বিশেষ বন্দোবস্ত৷ থানারই একটি ঘরে দোর্দণ্ডপ্রতাপ এই নেতার জন্য পাতা হয়েছিল খাট৷ রাতে সেখানে আরাম করে ঘুমান কেষ্ট৷ সকালে উঠে পুরি-সবজি দিয়ে সারেন প্রাতরাশ৷ আদালতের নির্দেশে আপাতত সাত দিন দুবরাজপুর থানায় পুলিশের হেফাজতে থাকতে হবে অনুব্রতকে। সেখানে আসার পরই চপ-মুড়ি দিয়ে বিকেলের জলখাবার সারেন। অনুব্রত দুবরাজ থানায় রাত্রিবাস কতে পারেন সে কথা আগাম আঁচ করেই একটি ঘরে তাঁর…
Read More
খারিজ করা হল সুবীরেশের জামিন

খারিজ করা হল সুবীরেশের জামিন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন আরও একবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। অযোগ্যদের চাকরি দিয়ে, যোগ্যদের শুধু বঞ্চিত করাই হয়নি৷ অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে৷ আগামী প্রজন্মকে অনিশ্চিতয়ার দিকে ঠেলে দেওয়া চরম প্রতারণা,’ মন্তব্য কলকাতা হাই কোর্টের৷ এ ব্যাপারে বিচারপতির মন্তব্য, ‘‘এটা কোনও পোস্ট মাস্টারের চাকরি নয়। মনে রাখবেন এখানে শিক্ষক নিয়োগ হচ্ছে। সেখানেও যদি দুর্নীতি হয়, তবে এটা তো সমাজের সঙ্গে বেইমানি করা হল।’’ কড়া মনোভাব নিয়েই এদিন…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বেশ কিছুটা স্বস্তির পর আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে চিন্তা বাড়িয়ে চিনে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। নবান্নের সভাগৃহ থেকে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনার প্রথমে অবশ্য বিষয়টি হালকা ভাবেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সভাগৃহে একজনকে মুখে মাস্ক পরে বসে থাকতে দেখে মজার ছলে বলেন, ‘চিনে কোভিড তুমি ভয় পাচ্ছ?’’ সেই সময় অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে জানান, চিনে কোভিড ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে৷ এ কথা শোনার পরেই মুখ্যমন্ত্রীর জানতে চান নতুন কোনও ভ্যারিয়েন্ট এসেছে কিনা৷ সেই সঙ্গে স্বাস্থ্যবিভাগের উদ্দেশে তাঁর নির্দেশ, এই বিষয়ে কড়া নজর রাখতে হবে৷…
Read More
সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ২৩শে ডিসেম্বর সকালেই খুলে যাবে ব্রিজ। নির্ধারিত সময়ের আট দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড় দিনের আগেই শেষ করতে হবে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ। ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও দ্রুততার সাথে কাজ করে PWD। আগামী ২৩ তারিখ সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হচ্ছে সাঁতরাগাছি সেতু। গত ১৯শে নভেম্বর থেকে সেতু মেরামতির কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে সাঁতরাগাছি সেতু।
Read More
হাইকোর্টের কড়া নির্দেশে প্রশ্ন উঠছে কয়েক হাজার চাকরি নিয়ে

হাইকোর্টের কড়া নির্দেশে প্রশ্ন উঠছে কয়েক হাজার চাকরি নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেআইনি চাকরি প্রাপকদের নিয়ে বড় বার্তা শোনাল কলকাতা হাইকোর্ট। আইন বিরুদ্ধভাবে চাকরি পেয়েছে জানলে সেই চাকরি বতিল করবে আদালত, এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে এমন মন্তব্য করেছেন বিচারপতি। এই মামলার অভিযোগ প্রমাণিত হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়তে পারে। ২০১৪ সালে টেট হয়ে এবং ২০১৬ নিয়োগ করা হয়। অভিযোগ উঠেছে, ৮২৪ প্যানেলভুক্ত যাদের নম্বর মামলাকারীর চেয়ে কম আছে। ভাইভা বা বোর্ডের অ্যাপটিটিউট টেস্ট ছাড়াই মামলাকারীরা তাদের চেয়ে বেশি নম্বর পেয়েছেন বলে দাবি। এক সময় প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়। যেখানে প্যানেল…
Read More
বোমা উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্টের রিপোর্ট তলব

বোমা উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্টের রিপোর্ট তলব

সম্প্রতি এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বীরভূমে। বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। যদিও রাজ্যের এজি আদালতে দাবি করেছেন, এই ঘটনায় এনআইএ তদন্তের কোনও প্রয়োজন নেই। বীরভূমে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বটে। সেই প্রেক্ষিতেই আদালতে এনআইএ তদন্তের দাবি তোলা হয়। আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, বীরভূমের নানুরে ১.৫ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছিল।…
Read More