উত্তর পূর্ব

বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া

বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া

বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের আমেজ উপভোগের মাঝেই, কাঁটা হয়ে বিঁধল বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়৷ নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিন ধরে ছিল ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের মেঘ সরতেই ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে৷ ফলে সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা নামল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ স্বাভাবিকের থেকে যা প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুরের…
Read More
বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বিগত বেশ কিছুদিনের অস্বস্তি কাটিয়ে এবার বড় স্বস্তি পেলো রাজ্যের গেরুয়া শিবির। বড় অস্বস্তির মাঝে সব মামলা থেকে সাময়িক ভাবে মুক্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন আর অন্যদিকে চাপ বাড়ল রাজ্য সরকারের। কারণ বিরোধী দলনেতার করা মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি রাজা শেখার মান্থা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা ১৭ টি মামলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে গত ২৬ মাসে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর অভিযোগ দায়ের করেছে। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী শাসক দল ছেড়ে অন্য…
Read More
দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

শীতের মরশুমে শুরু হতেই, রাজ্য জুড়ে চারিদিকে মেলার উৎসব। এই পরিস্থিতিতে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা নিয়ে চলছে জল্পনা। এই পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী হলফনামায় জানিয়েছে, এবছর তাঁরা অনুমতি দিতে পারছেন না। কারণ পরিবেশ আদালতের নির্দেশ মানা হয় না। যদিও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান হয়েছে আদালতের মারফৎ। জানা গিয়েছে, পৌষমেলা নিয়ে বিশ্বভারতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার করছে কিনা তা আগামী ৩ দিনের মধ্যে আদালতে জানাতে হবে। তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছে আদালত সেই প্রেক্ষিতে নির্দেশ দেবে। এর পাশাপাশি শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে অন্য বিকল্প জায়গার খোঁজ রাখতে বলেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আসলে আগামী ২৩ ডিসেম্বরে পৌষমেলা…
Read More
চলতে থাকবে বিক্ষোভ, কড়া বার্তা ছাত্র সংসদের

চলতে থাকবে বিক্ষোভ, কড়া বার্তা ছাত্র সংসদের

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। ছাত্র সংসদ ভোটের দাবিতে রাতভর ঘেরাও চলল কলকাতা মেডিক্যাল কলেজে। কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। পাল্টা বিক্ষোভে শামিল হয়েছিলেন হাসপাতালের নার্সরাও। অবশেষে নার্সিং সুপার-সহ ৩ জন শিক্ষিকাকে মুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আন্দোলন যে এখনও চলবে তা স্পষ্ট করা হয়েছে। ডাক্তারি পড়ুয়াদের বক্তব্য, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। হঠাৎ নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের রাজনৈতিক দলের প্রভাব খাটাতেই বারবার করে ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হচ্ছে। ভোট না হলে ঘেরাও আন্দোলন তোলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। কিন্তু এখন…
Read More
আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অভিযোগের ভিত্তিতে চলছে একাধিক মামলা। এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় ফের বড়সড়ো ঘটনা এল প্রকাশ্যে। জানা গিয়েছে, সাদা ওএমআর শিট জমা দিয়েও নম্বর বেড়েছে। ১ বা ২ নম্বর নয়, ৪০-এর ওপর নম্বর বাড়ানো হয়েছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খোঁজ মিলেছে, উত্তম কুমার মল্লিক নামের ব্যক্তি, তাঁর নম্বর বাড়ানো হয়েছে ৫ থেকে ৪৩। এই প্রেক্ষিতেই ২ হাজার ৮২৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের ওয়েমার শিট নিয়ে বসতে হবে বৈঠকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় মামলাকারী লক্ষী টুঙ্গার করা…
Read More
হাসপাতালের পরিকাঠামো নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

হাসপাতালের পরিকাঠামো নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে ফেরার পর এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে হাসপাতালের পরিকাঠামো নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। এছাড়া রেফার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা দেন, আগে রোগীর চিকিৎসা, তারপর সব কিছু করতে হবে হাসপাতালকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল। বহু মানুষ এসএসকেএম হাসপাতালে আসেন। এখানে অনেক নার্স, আশা কর্মী নেওয়া হয়েছে। এই হাসপাতাল বাংলার গর্ব। তাই রোগী রেফার করে দিয়ে দায় এড়িয়ে গেলে চলবে না। সব রোগীকে স্বাভাবিক এবং সুষ্ঠু পরিষেবা দিতে হবে। এদিন হাসপাতালে একাধিক পরিষেবা উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈদ্যুতিক সাব স্টেশন ও চারতলা…
Read More
এবার বগটুইকান্ডে গ্রেফতার আরও এক

এবার বগটুইকান্ডে গ্রেফতার আরও এক

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআইয়ের জালে আরও এক চক্রী। জানা গিয়েছে, ভাদু শেখের সৎ ভাইকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। সূত্রের খবর, ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বগটুই গ্রামে যে আগুন লাগার ঘটনা তাতে এই ধৃত ব্যক্তি তথা ভাদু শেখের সৎ ভাই জাহাঙ্গীর শেখের নাম উঠে এসেছিল। দুজনের সম্পর্ক নাকি অত্যন্ত ভাল ছিল। ভাদু শেখের খুনের পর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত বলেই মনে করছে সিবিআই। তাই জাহাঙ্গিরের হদিশ পেতে তদন্ত শুরু করে তারা…
Read More
পূর্বাভাস অনুযায়ী আগমন ঘটলো ঝড়ের

পূর্বাভাস অনুযায়ী আগমন ঘটলো ঝড়ের

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে আবার পুরোপুরি ভাবে শীত পড়ার আগেই ফের এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ আবহাওয়া অফিসের আগাম পূর্বাভাস ছিল যে শনিবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড় 'মনদৌস' স্থলভাগে প্রবেশ করবে। সেই আভাস মিল গেল। মধ্য রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্য এবং ঝড়ো হাওয়ার দাপটও বিরাট। শুক্রবার মধ্য রাতে পুদুচেরী ও শ্রীহরিকোটার মধ্য দিয়ে তামিলনাড়ুর মামালাপ্পুরমে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। সেই সময়ে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭০ কিমি। এই মুহূর্তে অবশ্য স্বস্তির খবর দিয়েছে হাওয়া মহল। জানান হয়েছে, স্থলভাগে প্রবেশের পরই ধীরে ধীরে…
Read More
তবে কি শেষের পথে কোভিড

তবে কি শেষের পথে কোভিড

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। কিন্তু যতদিন না পর্যন্ত আক্রান্তের সংখ্যা শূন্য হচ্ছে ততদিন তো একটা আশঙ্কা থেকেই যায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ সতর্ক থাকতে হবে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত একেবারেই কম। মোট আক্রান্ত ২১ লক্ষের কিছু বেশি আর মোট সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ২১ লক্ষ। বাংলার পজিটিভিটি রেট ১ শতাংশের কম। তবে সাধারণের মনে এও প্রশ্ন…
Read More
মানিকের পর এবার নজরে তাঁর ছেলে শৌভিক

মানিকের পর এবার নজরে তাঁর ছেলে শৌভিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এসএসসি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য৷ বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ও তাঁর পরিবারের নামে থাকা বিপুল পরিমাণে অস্থাবর সম্পত্তি৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে মানিকের আরও কয়েক কোটির সম্পত্তি৷ এখনও পর্যন্ত ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে৷ মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের ৭ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমেই টেট দুর্নীতির টাকা সরানো হয়েছে বলে দাবি ইডি-র। এই আবহেই এবার ইডির আতস কাঁচে মানিক ভট্টাচার্য ও তাঁর ছেলে শৌভিকের নামে থাকা স্থাবর সম্পত্তি।…
Read More
স্বস্তির নিঃশ্বাস রাজ্যের সংক্রমণের সংখ্যায়, মৃত্যুর সংখ্যায় শূন্য

স্বস্তির নিঃশ্বাস রাজ্যের সংক্রমণের সংখ্যায়, মৃত্যুর সংখ্যায় শূন্য

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৭ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৫০২ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬…
Read More
এবার থেকে পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

এবার থেকে পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবার পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ এমনটাই দাবি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের। তাঁর দাবি, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি রুটে এ রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। শিলিগুড়ি জংশন স্টেশনে একটি অনুষ্ঠানে এসে রাজু বিস্ত বলেন, ‘‘শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে৷ এই ট্রেন চলাচল শুরু করলে অনেক কম সময়ের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। যা এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও নয়া অধ্যায়ের সূচনা করবে।’’ শিলিগুড়ি স্টেশনে একটি ফুট ওভারব্রিজ এবং ভিআইপি লাউঞ্জের উদ্বোধনে এসেছিলেন বিজেপি সাংসদ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি সাংসদ শংকর ঘোষ এবং রেলের উচ্চপদস্থ…
Read More
আবারও এক ঘূর্ণিঝড়ের আভাস

আবারও এক ঘূর্ণিঝড়ের আভাস

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে আবার পুরোপুরি ভাবে শীত পড়ার আগেই ফের এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ যার জেরে ফের চড়তে পারে বাংলায় তাপমাত্রার পারদ৷ ফলে ডিসেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে শীত৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হবে৷ তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরীর মতো বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দক্ষিণের রাজ্যগুলিতে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মনদৌহ৷ আজ ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি…
Read More
দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি রাজগঞ্জের বন্ধুনগরে। দোকান থেকে কয়েকটি সিগারেটের প্যাকেট সহ নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি গিয়েছে বলে দাবি দোকানদারের। বুধবার রাতে বন্ধুনগর এলাকায় এক মুদিখানা দোকানে চুরি হয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে। এই বিষয়ে দোকানের মালিক বলেন, শাটার ভেঙে নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিরা কয়েকটি সিগারেটের প্যাকেট সহ কিছু জিনিস চুরি করেছে। দোকান মালিক আরও বলেন, এদিন সাতসকালে চুরির খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙা রয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More