07
Dec
নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। ছাত্র সংসদ ভোটের দাবিতে রাতভর ঘেরাও চলল কলকাতা মেডিক্যাল কলেজে। কলেজের অধ্যক্ষ, এমএসভিপি এবং নার্সিং সুপারদের আটক করে রেখেছেন কলেজ পড়ুয়ারা। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিকে, পাল্টা বিক্ষোভে শামিল হয়েছেন হাসপাতালের নার্সরা। নার্সিং সুপারকে ছাড়ার দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে ভিড় করেছেন হাসপাতালে কর্মরত নার্সরাও। আন্দোলনরত এক নার্স বলেন, ‘‘আমাদের ম্যাডামকে ছেড়ে দিন। আমাদের আর কোনও বক্তব্য নেই।’’ এদিকে মেডিক্যাল কলেজের মতো হাসপাতালে আন্দোলনের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা দায়ের করা হল। রোগীদের পুলিশি নিরাপত্তার দাবি তুলে এক রোগীর আত্মীয় কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন। আজ, অর্থাৎ বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার…
