উত্তর পূর্ব

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের!

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের!

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন মুখ্যসচিব। আজ,শনিবার বিকেল ৫টা নাগাদ মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন, রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক, পুলিশ সুপার। মূলত, রাজ্যের করোনা পরিস্থিতি এবং বুস্টার ডোজ নিয়ে বৈঠক হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্য করোনা সংক্রমণ তিন হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ মূলত জেলার আধিকারিকদের কিছু নির্দেশিকা দিতে পারেন মুখ্য সচিব। সেই রকমটাই মনে করছে প্রশাসনিক মহল।
Read More
দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েলের প্ল্যান্টে উদ্ধার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ

দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েলের প্ল্যান্টে উদ্ধার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ

দুর্গাপুরের ইন্ডিয়ান ওয়েল বটলিং প্লান্টে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গতকাল, শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, মৃতের নাম কাঞ্চন রায় (৫৮)। তিনি শ্যামপুরের বাসিন্দা। গতকাল, জেনারেল শিফটে কাজে এসেছিলেন হ্যান্ডলিং ডিপার্টমেন্টের সুপারভাইজার পদে নিযুক্ত ওই শ্রমিক। ছুটির পরেও বাড়ি না ফেরায় পরিবার খোঁজ শুরু করে। পরিবার তরফে কারখানায় খবর দিলে খোঁজাখুঁজি শুরু করে প্ল্যান্ট কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শৌচালয় থেকে কাঞ্চন রায়ের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় কোকওভেন থানার। পুলিস এসে দেহটি উদ্ধার করে।
Read More
২১ জুলাই শহিদ সমাবেশ বাতিল তৃণমূলের? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

২১ জুলাই শহিদ সমাবেশ বাতিল তৃণমূলের? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

করোনা ভাইরাসের জেরে টানা দুই বছর ধর্মতলায় শহিদ সমাবেশ হয়নি তৃণমূলের। করোনা প্রভাব কাটেনি এখনও। রাজ্যে প্রায় প্রতিদিন বাড়ছে করোনা গ্রাফ। তার মধ্যেই ধর্মতলায় সমাবেশ করবে তৃণমূল। এই প্রেক্ষাপটে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, একুশে জুলাই সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলার দায়ের করেছেন এক চিকিৎসক। তাঁর বক্তব্য, যেভাবে রাজ্যে করোনা হু হু করে বাড়ছে তাতে এই জনসমাবেশ ভার্চুয়ালি করাই ভালো। যদি তা একান্তই না সম্ভব হয়, সে ক্ষেত্রে কোভিদ বিধি মেনে সমাবেশ করার আবেদন জানান তিনি। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর। তাহলে কি একুশে জুলাই সমাবেশ হচ্ছে না…
Read More
সোমবার থেকে সকালে স্কুল? শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

সোমবার থেকে সকালে স্কুল? শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

কাঠফাটা গরম উত্তরবঙ্গের একাধিক জেলায়। এমন কি গরমে মৃত্যুর খবর পর্যন্ত আসছে। সকাল ১০টা পর স্কুল যেতে নাজেহাল অবস্থা হচ্ছে শিশুদের। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে বেলার পরিবর্তে যেন সকালে স্কুল করানো হয়, সেই মর্মে এবার রাজ্যের শিক্ষা মন্ত্রীকে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। জানা গিয়েছে, আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এখন দেখার বিষয় বিজেপি বিধায়কের আর্জি কতটা কার্যকর হয়। সেই দিকে তাকিয়ে আছে শিক্ষা মহল।
Read More
একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি

একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি

তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি। বিজেপি সূত্রে খবর, একুশে জুলাই ‘উলুবেড়িয়া চলো’ ডাক দেওয়া হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই কর্মসূচি সংক্রান্ত পোস্টারে লেখা হয়েছে, 'দলীয় কার্যালয় ভাঙচুর ও সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে উলুবেড়িয়া চলো'। বিজেপির এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, ৫টি জায়গায় কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি চায় তারা। কিন্তু এরপরেও মাঠ কর্তৃপক্ষকে ভয় দেখানো হয়। এরপরই তারা বিজেপির আবেদন বাতিল করে। তাই একুশে জুলাই 'উলুবেড়িয়া চলো' কর্মসূচি পালনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার হতে পারে সেই মামলার শুনানি।
Read More
বানরহাটে উদ্ধার ২০ কেজি কচ্ছপের মাংস

বানরহাটে উদ্ধার ২০ কেজি কচ্ছপের মাংস

বনদপ্তর উদ্ধার করল কুড়ি কিলো কচ্ছপের মাংস। আজ, শনিবার সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে বানরহাট ব্লকের নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধার করে বন দপ্তর। বনদপ্তরের নাথুয়া রেঞ্জের আধিকারিকরা এই অভিয়ান চালান। তবে মাংস পেলেও পালিয়ে যায় মাংসের বিক্রেতা দুই যুবক। তাদের খোজ চালানো হচ্ছে। ওই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বনদপ্তরের তরফে। কচ্ছপ গুলি ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরে আনা হয়েছিল বলে অনুমান বনদপ্তরের। সেগুলির মাংস চড়া দামে বিক্রি করার চেষ্টা চালানো হচ্ছিল।
Read More
বর্ষার মরশুমের মাঝেই নিম্নচাপের জেরে বানভাসি পরিস্থিতি দিঘায়

বর্ষার মরশুমের মাঝেই নিম্নচাপের জেরে বানভাসি পরিস্থিতি দিঘায়

রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। বর্ষার মরশুমের মাঝেই রাজ্যে দেখা দিয়েছে নিম্নচাপ। বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এরইমাঝে নিম্নচাপ আর কটালের জোড়া ফলায় বানভাসি দিঘা। বঙ্গোপসাগরের উপর দিয়ে বইছে ঝোড়ো হাওয়া৷ দিঘার সমুদ্র থেকে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তটসংলগ্ন রাস্তায়। সমুদ্রের নোনা জলে ডুবেছে দিঘার রাস্তাঘাট। জল ঢুকে পড়েছে তট সংলগ্ন অন্তত ৩৫টি হোটেলে। প্রশাসন সূত্রে খবর, বুধবার গুরুপূর্ণিমার দিন থেকেই সমুদ্রের চেহারা পাল্টাতে শুরু করে। ফুঁসতে থাকে সাগর৷ শুক্রবার তা আরও ভয়ঙ্কর রূপ নেয়। এদিকে গতকাল থেকেই দিঘার সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাগরপাড়ে ক্রমাগত নজরদারি চালাচ্ছে নুলিয়া ও পুলিশ। জোয়ারের সময় কেউ যাতে…
Read More
চলতি মাসে অধিবেশন শুরু আগেই কড়া নির্দেশ, সংসদ চত্বরে কোনওরকম ধর্না-বিক্ষোভ নয়

চলতি মাসে অধিবেশন শুরু আগেই কড়া নির্দেশ, সংসদ চত্বরে কোনওরকম ধর্না-বিক্ষোভ নয়

চলতে থাকা বিক্ষোবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সংসদ চত্বরে শব্দ বিতর্ক নিয়ে এই মুহূর্তে কার্যত দ্বিধাবিভক্ত গোটা দেশ। সম্প্রতি শোনা গিয়েছে, সংসদে বেশ কিছু শব্দ নাকি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। যদিও স্পিকারের দাবি, এখনো পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশই নাকি দেওয়া হয়নি। এরমধ্যেই সামনে এল আরও একটি নতুন নির্দেশ। জানা যাচ্ছে, আসন্ন বাদল অধিবেশন থেকে সংসদ চত্বরে আর কোনও ধরনের বিক্ষোভ ধরনা কিংবা বিক্ষোভ, অনশন করা যাবে না। এরপর থেকে যে কোনো রকমের বিক্ষোভ, বিদ্রোহ নিষিদ্ধ সংসদ চত্বরে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যসভার সচিবালয়। যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এরপর থেকে সংসদের কোন সদস্যই সংসদ চত্বরে ধর্না, প্রতিবাদ, বিক্ষোভ, অনশন কিংবা…
Read More
কাজের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিল্লী গেলেন রাজ্যপাল

কাজের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিল্লী গেলেন রাজ্যপাল

কাজের ফাঁকে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিল্লী গেলেন রাজ্যপাল। দার্জিলিং গিয়েছিলেন তিনি, সেখানে রাজভবনে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। পাহাড় থেকে সোজা রাজধানী দিল্লিতে চলে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে শুধু যাওয়া নয়, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করলেন। কিন্তু কী কথা হল দু'জনের মধ্যে, তান জানা যায়নি। এদিন একটি টুইট করেন রাজ্যপাল, ছবিতে দেখা যায় অমিত শাহের সঙ্গে তিনি বসে আছেন। টুইটে লেখা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে তাঁর দিল্লির বাসভবনে যান বাংলার রাজ্যপাল। সেখানে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে, কিন্তু কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে মনে করা…
Read More
খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

ধীরে ধীরে অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ, তার মধ্যে সব চেয়ে জোর দেওয়া হচ্ছে আত্মনির্ভরের ওপর। আত্মনির্ভর ভারতের কথা অনেক আগে থেকেই বলে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকে যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল শহর কলকাতা। আর বিদেশ থেকে আনা নয়, খোদ কলকাতার গার্ডেনরিচে তৈরি হল অত্যাধুনিক যুদ্ধ জাহাজ 'আইএনএস দুনাগিরি'। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল এই রণতরী। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল, শত্রুর র‍্যাডারে ধরা পড়বে না এটি। এদিন এই যুদ্ধ জাহাজের সূচনা অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরীচে নৌবাহিনীর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এই 'আইএনএস দুনাগিরি' হল 'আড়াল' খুঁজতে…
Read More
সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

আবার একবার সেরার মুকুট কলকাতার মাথায়। দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই তালিকায় গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। এই খবরে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার মানুষ এবং পড়ুয়ারাও যে খুশি হয়েছে তা আলাদা করে বলতে হয় না। ইতিমধ্যেই টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যে সেরার তালিকা প্রকাশ করেছে তাতে সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। শীর্ষ স্থান দখল…
Read More
দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

মৃত্যু না আত্মহত্যা? ঘটনার সুরাহা হয়নি এখনো। আনিস খান মৃত্যু মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় পরিবারের পক্ষ থেকে। দ্রুত মামলার শুনানির আর্জি জানান হয়। সেই আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির। আগামীকাল মামলার শুনানি হবে বলে খবর। আনিসের পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে সিট-এর চার্জশিটে। খুন হননি আনিস খান৷ ওপর থেকে পরেই…
Read More
বড় ধাক্কা শুভেন্দুর! তৃণমূলে সক্রিয় দিব্যেন্দু? মুখ খুললেন

বড় ধাক্কা শুভেন্দুর! তৃণমূলে সক্রিয় দিব্যেন্দু? মুখ খুললেন

রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূল বলেনি কলকাতা এসে ভোট দিতে, তাই দিল্লিতে গিয়েই ভোট দেব। দিব্যেন্দুর এই ঘোষণায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে দিব্যেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন,‘যদি তৃণমূলকেই দিব্যেন্দু সমর্থন করেন তাহলে কাঁথিতে তৃণমূলের সবাই আসুন।’ উল্লেখ্য, দিব্যেন্দু অধিকারী খাতা কলমে তৃণমূলে থাকলেও তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছে দলের। দীর্ঘদিন ধরে তৃণমূলের কোনো সভায় তাকে দেখা যায়নি। তবে কি নতুন করে আবার তৃণমূলের সক্রিয় হবেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Read More
তৃণমলের শহিদ দিবসে বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

তৃণমলের শহিদ দিবসে বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন বিজেপির দখলে গিয়েছিল। এবার তাদের টার্গেট আরও বেশি। লোকসভা ভোটকে এখনও ২ বছর বাকি। তার আগেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রের শাসকদল। তাই বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। কংগ্রেস থেকে বিজেপিতে আসা জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া এখন কেন্দ্রীয় মন্ত্রীও। এখন বিজেপির একমাত্র ভরসার নাম জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। তাই বাংলায় তাকে পাঠাচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। জ্যোতিরাদিত্য সিদ্ধিয়াকে দমদম কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Read More