উত্তর পূর্ব

ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি

ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি

ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ টিঙ্কু। ঘটনাটি ঘটে এখানকার রুস্তম কুন্ডি এলাকায়। ঘোষপাড়া রোডের উপর একটি চায়ের দোকানে প্রথমে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপর হঠাৎই গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় মহম্মদ টিঙ্কুকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়েছে পুলিস। ঠিক কী কারণে খুন তা এখনও পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে।
Read More
খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ, উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের

খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ, উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের

খাস শহর কলকাতায় ফের ধর্ষণের ঘটনা? এক বাউল শিল্পীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা জানান, নিজের কাজ সেরে মঙ্গলবার গন্তব্যে ফিরছিলেন তিনি। মুষলধারে বৃষ্টি হওয়ায় কলকাতা স্টেশনের ধারে দক্ষিণ দাড়ির রাস্তার ধারে আশ্রয়ের জন্য দাঁড়ান। সেই সময় একজন ভ্যানচালক বলপূর্বক নির্জন স্থানে নিয়ে যায় তাঁকে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে তার গা থেকে সোনার গয়না কেড়ে নিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে অমানুষিক শারীরিক অত্যাচার এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা মহিলা নিজের বাসস্থানে কোনওক্রমে ফিরে যান। বৃহস্পতিবার উল্টোডাঙা থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান। কিন্তু অভিযোগ, তাঁকে   হাজার টাকা দিয়ে কেস না করার জন্য…
Read More
এলএলবি কোর্সে প্রবেশিকা নয়, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

এলএলবি কোর্সে প্রবেশিকা নয়, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রবেশিকা দিয়ে নয়, উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। তবে, প্রবেশিকা না নেওয়া নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষও তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, এবারের উচ্চ মাধ্যমিক হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় মেধার প্রতি সর্বোচ্চ পর্যায়ের সুবিচার করা সম্ভব হয়নি। মেধা তালিকাতেও তা কিছুটা স্পষ্ট। তাই এক্ষেত্রে মেধার মূল্যায়নের জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া প্রয়োজন ছিল। ল’ বিভাগের এক অধ্যাপক বলেন, স্নাতকস্তরে কোনও বিষয়েই প্রবেশিকা হচ্ছে না। তাই এক্ষেত্রে একটা সামঞ্জস্য রাখা হয়েছে। আইনশিক্ষায় প্রবেশিকা নেওয়া হলে তা হতো ব্যতিক্রম। এছাড়া, এই মুহূর্তে স্নাতকস্তরের পরীক্ষা চলছে। একই সঙ্গে পরীক্ষা এবং…
Read More
বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ গ্রহণ ইডির

বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ গ্রহণ ইডির

রাজ্যের অন্যতম মামলা কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এই মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে এখনও হাতে পায়নি ইডি। সে কোথায় আছে তার আন্দাজ থাকলেও বিনয়কে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। কিন্তু এবার তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হল। বিনয় মিশ্র এখন থেকে চলে আসছে বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিদের সারিতে। তাকে ‘ফিউজিটিভ ইকোনোমিক অফেন্ডার’ বা অর্থনৈতিক অপরাধে পলাতক আসামি ঘোষণা করতে উদ্যত হয়েছে ইডি। আর এর জন্য তারা দ্বারস্থ হচ্ছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। বিজয় মালিয়া হোক কিংবা নীরব মোদী, মেহুল চোকসি হোক বা বিনয় মিশ্র, সকলেই দেশে অপরাধ করে পালিয়ে গিয়েছে বিদেশের মাটিতে। তাই তাদের দেশে ফিরিয়ে শাস্তি…
Read More
বড় সাফল্য, স্বল্প সময়ের মধ্যেই মেরামত হলো অসমের ক্ষতিগ্রস্ত রেললাইন

বড় সাফল্য, স্বল্প সময়ের মধ্যেই মেরামত হলো অসমের ক্ষতিগ্রস্ত রেললাইন

দেশ জুড়ে শুরু হয়েছে বর্ষার মরশুম। আর বর্ষার শুরু হতেই দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। যার মধ্যে কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ বন্যায় বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল অসম। ঘর-বাড়ি, রাস্তাঘাট তো বটেই বিস্তীর্ণ অঞ্চলের রেললাইন বিপুল ক্ষতির সম্মুখিন হয়। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, প্রায় ৮৫ কিলোমিটার রেলপথ বন্যার কারণে কার্যত নিশ্চিহ্ন হয়েছিল। কিন্তু সেই রেলপথ পুনরায় মেরামত করা হয়েছে এবং তাও রেকর্ড সময়ে। এতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে দেশে। জানা গিয়েছে, ভয়ঙ্কর বন্যায় অসমের বরাক উপত্যকা, মিজোরাম, ত্রিপুরার একাংশের রেলপথ বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ৮৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের মধ্যে ইতিমধ্যে ৫০ টি জায়গায় মেরামতি সম্পন্ন হয়েছে বলেই…
Read More
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিব

সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিব

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তদন্ত চলছে তৎপরতার সঙ্গে। এই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ সেই তলবে সাড়া দিয়েই বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন তিনি৷ এদিন সকাল সাড়ে এগারোটা মধ্যে নিজাম প্যালেসে পৌঁছে যান শিক্ষা সচিব৷ সূত্রের খবর, তাঁকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির গঠন নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। এসএসসি-র নিয়োগে দুর্নীতিতে উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্য সদস্যদের জেরা করেছে সিবিআই। এ বার সিবিআই-এর দেরার মুখে রাজ্যের শিক্ষা সচিব৷ সিবিআই সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে মণীশের স্বাক্ষর…
Read More
আজ আবার তলব করা হলো মলয় ঘটককে

আজ আবার তলব করা হলো মলয় ঘটককে

কয়লা পাচার কাণ্ডে তৎপরতার সঙ্গে কাজ করছে ইডি। জড়িত হয়েছে একের পর এক নাম এবার কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ১১টায় দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। এই নিয়ে চতুর্থবার তলব করা হল রাজ্যের আইনমন্ত্রীকে। মলয় ঘটকের পাশাপাশি তলব করা হয়েছে পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকেও।আগামীকাল সকাল ১১টায় তাঁকেও দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডের শিকড়ে পৌঁছতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা। সেই তালিকায় নাম রয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকেরও। এর আগে তিনবার তলব করা হয়েছিল তাঁকে৷ একবার হাজিরাও…
Read More
নতুন মুখ্যমন্ত্রীর পদে বসেই বড়ো ঘোষণা শিন্ডের

নতুন মুখ্যমন্ত্রীর পদে বসেই বড়ো ঘোষণা শিন্ডের

বানিজ্য নগরীর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে, এই মুহূর্তে স্থিতি ফিরেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরের পদত্যাগের পর, সদ্য মাত্রই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, পেয়েছেন বড়ি দায়িত্ব। এবার মুখ্যমন্ত্রীর পদে যোগ দিয়েই মাস্টার স্ট্রোক মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি দাম, এই যন্ত্রণার হাত থেকে শহরবাসীকে রেহাই দিতে এদিন রাজ্য সরকার পেট্রল ডিজেল নিয়ে করল বড় ঘোষণা। বাণিজ্য নগরীতে এক ধাক্কায় পাঁচ টাকা কমল পেট্রোলের দাম এবং তিন টাকা কমল ডিজেলের দাম। বিগত কয়েক মাস ধরেই দেশজুড়ে লাগামছাড়া হারে বাড়ছে জ্বালানি তেলের দাম। গত এপ্রিল মাসে প্রায় প্রত্যেকদিনই যেভাবে একটু একটু করে বেড়েছে তরল সোনার দাম তাতে রীতিমতো মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। এমতাবস্থায় সাধারণ মানুষের…
Read More
বাড়তে থাকে সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যকে চিঠি বেলেঘাটা আইডির

বাড়তে থাকে সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যকে চিঠি বেলেঘাটা আইডির

বছর শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও এই মুহূর্তে আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা পরিস্থিতি যে আবার খারাপের দিকেই যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে। দেশের হোক কিংবা বাংলার, সংক্রমণ বাড়ছে বৈ কমছে না। বিগত কয়েক দিনের পরিসংখ্যান তো চমকে দেওয়ার মতো। এই অবস্থায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়েও চিন্তা বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি ব্যবস্থার কথাই ভাবছে হাসপাতালগুলি। এই প্রেক্ষিতে বাড়তি চিকিৎসক এবং নার্স চেয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ বলে খবর। এর আগেও তারা বাড়তি চিকিৎসক চেয়েছিল। গত জুলাই মাসে রাজ্যে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি…
Read More
জনস্বার্থ মামলা দায়ের বিরোধী দলনেতার বিরুদ্ধে

জনস্বার্থ মামলা দায়ের বিরোধী দলনেতার বিরুদ্ধে

সময় খারাপ যাচ্ছে গেরুয়া শিবিরের, অভিযোগ উঠেছিল আগেই। এবার দায়ের হলো মামলা। রাজ্যের শাসক শিবিরের পর এবার এই মামলায় জরালো বিজেপিও। সারদা কেলেঙ্কারি নিয়ে আবার অস্বস্তিতে পড়ল বিজেপি এবং অবশ্যই তাদের নেতা শুভেন্দু অধিকারী। কারণ সারদা মামলায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সারদা কাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুক সিবিআই, এই আর্জি। আর সিবিআইকে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দিক আদালত, এই অনুরোধ জানিয়েই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সারদা কর্তা সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী, এই অভিযোগ করেছেন…
Read More
নতুন চর্চা, পামেলা ও দ্রৌপদীকে দেখা গেলো একসঙ্গে

নতুন চর্চা, পামেলা ও দ্রৌপদীকে দেখা গেলো একসঙ্গে

সদ্য মাত্রই জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি, এবার আবার একবার আলোচনার শিখরে তিনি। আর এই আলোচনায় যুক্ত রয়েছেন নতুন রাষ্ট্রপতির পদপ্রার্থী। মাদক মামলায় আপাতত জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন পামেলা৷ নিষিদ্ধ মাদক কোকেন ব্যবসায় যুক্ত পামেলা গোস্বামীর সঙ্গে এক ফ্রেমে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু৷ অভিযোগ, রাজ্য বিজেপির শীর্ষনেতাদের হাত ধরেই দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছন তিনি৷ দ্রৌপদীর সঙ্গে কথাও বলেন। এই ঘটনা ভালো চোখে দেখছে না খোদ গেরুয়া শিবিরই৷ ক্ষোভে ফেটে পড়েছে দলের একাংশ৷ তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্ব নিয়ে ফের সরব হয়েছেন শীর্ষ নেতৃত্বের একাংশ। গত বছর ফেব্রুয়ারি মাসে নিষিদ্ধ মাদক কোকেন-সহ নিউ আলিপুর থেকে গ্রেফতার হন বিজেপি…
Read More
বাঙালির মহারাজকে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের

বাঙালির মহারাজকে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের

তিনি বাঙালির গর্ব। মহারাজা বলে পরিচিত তিনি। এবার প্রভাব পড়েছে দেশের বাইরেও। রাজনৈতিক পালা বদলের অপেক্ষায় ব্রিটেন৷ আর এই মুহূর্তে রানির দেশে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এক ভারতীয়৷ সেই ব্রিটিশ পার্লামেন্টেই সংবর্ধিত হলেন এক বাঙালি। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তিতে সংবর্ধনা জানানো হল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০০ বছর ভারতে রাজত্ব করেছে ব্রিটিশরা৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তির ঠিক আগে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক এগিয়ে রয়েছেন সেই ব্রিটেনেরই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে৷ এর আগে অবশ্য ব্যাট হাতে ব্রিটিশদের শাসন করেছেন বাঙালির গৌরব সৌরভ৷ এদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হল ব্রিটেনের পার্লামেন্টে। ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসের মাঠে সৌরভের নেতৃত্বে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল…
Read More
বঙ্গের সংক্রমণের সংখ্যা পৌছালো তিন হাজারের কাছে

বঙ্গের সংক্রমণের সংখ্যা পৌছালো তিন হাজারের কাছে

করোনা ভাইরাস নিয়ে আপাতত জর্জরিত সাধারণ মানুষ। দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় আবার বেড়েছে এবং সুস্থতাও হ্রাস পেয়েছে। এদিকে আজও ৩ জনের বেশি মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৮.৫৯ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৬৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৫৯ হাজার ২৬৪ জন। এদিকে, গত ২৪…
Read More
পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ, মমতা হিমন্তর বৈঠক

পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ, মমতা হিমন্তর বৈঠক

সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়ে পাহাড়ে সূচনা হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের। নির্বাচনে জয় লাভের কারণে ফল প্রকাশের পর থেকেই জল্পনা ছিলই তিনি জিটিএ শপথে পাহাড়ে যাবেন। সেই কথা মতো পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান হয়ে গেলেও তিনি আপাতত সেখানেই রয়েছেন। বুধবার তিনি যোগ দিয়েছেন নেপালি কবি ভানু ভক্তের জন্মদিবস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে পাহাড়েই গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার জানা গেল, দার্জিলিঙে হাজির হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সব মিলিয়ে রাজনৈতিক পারদ হু হু করছে বাড়ছে শৈল শহরে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং হিমন্ত বিশ্বশর্মা…
Read More