উত্তর পূর্ব

এবার অন্য রূপে, ইউটিউবার হবেন মদন দা

এবার অন্য রূপে, ইউটিউবার হবেন মদন দা

রাজনীতির মঞ্চ ছাড়াও সমসময় চর্চায় থাকেন তিনি৷ রঙ্গিন মনের মানুষ তিনি, তাই বঙ্গ রাজনীতিতে তিনি পরিচিত ‘কালারফুল লিডার’ হিসাবে৷ এই তকমা তাঁকে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি আর কেউ নন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ সোশ্যল মিডিয়ায় তিনি দারুণ সক্রিয়৷ ফেসবুকে তাঁর জনপ্রিয়তা ক্রমশ উর্ধ্বমুখী৷ মাস চারেক আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন৷ এরই মধ্যে সেখানে ফলোয়ার্স সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ছাড়িয়ে গিয়েছেন৷ বুধবার তাঁর অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ ঘোষণা করেছে ইনস্টাগ্রাম। ফলস্বরূপ দেওয়া হয়েছে ব্লু টিক। মাত্র কয়েক মাসের মধ্যে এতটা জনপ্রিয়তা পেয়ে উচ্ছ্বসিত মদনও৷ সোশ্যাল মিডিয়ায় আর কিছু করা যায় কিনা, সেই চিন্তা ভাবনাই এখন শুরু করেছেন কামারহাটির বিধায়ক৷ সোশ্যাল মিডিয়ায়…
Read More
বর্ষার আগমন ঘটতেই শুরু হয়েছে ইলিশের মরশুম

বর্ষার আগমন ঘটতেই শুরু হয়েছে ইলিশের মরশুম

বর্ষা মানেই ইলিশ, এটাই বাঙালির ঐতিহ্য৷ ভোজন রসিক বাঙালি মানেই পাতে ইলিশের রেসিপি৷ ইলিশের গন্ধেই যেন অর্ধক ভোজন সারা৷ কিন্তু যোগানের অভাবে গত মরশুমে ইলিশ তৃপ্তি হয়নি বঙ্গবাসীর৷ দাম এতটাই চড়া ছিল যে তা মধ্যবিত্তের নাগালের বাইরে৷ এই বছরও বাজারে ইলিশের আকাল৷ সাধ থাকলেও সাধ্যের মধ্যে নেই রুপোলি শস্য৷ তার উপর বহু অসাধু ব্যবসায়ী ইলিশের নামে চন্দনাও চালাচ্ছেন৷ রুপোলি রঙে ধোকা খাচ্ছে বাঙালি৷ দেখতে গেলে গত ৩-৪ বছর ধরেই বর্ষার মরশুমে ইলিশের অকাল৷ বাজারে পর্যাপ্ত জোগান নেই৷ গত দুই মাস সাগরে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার৷ ১৫ জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়৷ গত দু’দিন সাগরে জাল…
Read More
বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, গঠিত হচ্ছে বিশেষ তদন্তকারী দল

বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, গঠিত হচ্ছে বিশেষ তদন্তকারী দল

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা সবার আগে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতো নিরাপত্তার মাঝেও আচমকাই এক অগ্যেত ব্যক্তির তার বাড়িতে আগমন ঘটায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আগুন্তুক ঢুকে পড়া এবং সাত ঘণ্টা সেখানে ঘাপটি মেরে থাকার ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহল৷ কী ভাবে বজ্র আঁটুনি ভেদ করে ওই আগুন্তুক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা পুলিশ৷ পাশাপাশি ঢেলে সাজানো হল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় কোনও ফাঁক ছিল কিনা, সেটাই খতিয়ে দেখবে সিট৷ এমনটাই লালবাজার সূত্রের খবর৷ সিটের নেতৃত্বে থাকবে কলকাতার যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা।…
Read More
বছরের পর বছর কেটে গেলেও নিয়োগ না হওয়ায় এবার বিক্ষোভ পিএসসি ভবনে

বছরের পর বছর কেটে গেলেও নিয়োগ না হওয়ায় এবার বিক্ষোভ পিএসসি ভবনে

সরকারের তরফে জানানো হলেও কাজ হয়নি আদতে। সরকারি দফতরে লক্ষাধিক শূন্যপদ কিন্তু ৩ বছর কোনও নতুন নোটিফিকেশন নেই। আর ২০১৯ সালে ক্লার্কশিপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেক্রেটারিয়েট ডাইরেক্টরিয়েটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হলেও এখনও রিজিওনালের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। তাই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের দাবিতে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শিত হল। রাজ্যে নিয়োগ নিয়ে অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। শিক্ষক নিয়োগ থেকে দমকলে নিয়োগ, পিএসসি, টেট, এসএসসি, আশা কর্মী, পুলিশ, কোনও নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠতে বাকি নেই। তাই রাজ্য সরকারের ওপর যে ক্রমাগত চাপ বাড়ছে তা আন্দাজ করাই যায়।…
Read More
রাজনীতির মঞ্চে নতুন জল্পনা, তবে কি এবার প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর ভাই

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা, তবে কি এবার প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর ভাই

জল্পনা বাড়ছে মুখ্যমন্ত্রীর ভাই-এর রাজনীতিতে আশা নিয়ে৷ ঠিকানা বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন৷ কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে তিনি হলেন হাওড়া শিবপুরের বাসিন্দা৷ ৬/১ দীনু মাস্টার লেনের ঠিকানায় ভোটার তালিকায় নাম উঠল স্বপনের৷ হাতে পেলেন সচিত্র পরিচয়পত্র৷ আর ঠিকানা বদলের মধ্যে দিয়েই আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি৷ বাবুনের কথায়, ‘‘হাওড়ায় চাকরি করি, হাওড়াকে প্রাণ দিয়ে ভালবাসি, হাওড়াবাসীর পাশে থাকতে চাই।’’ তবে কি আগামী দিনে প্রার্থী হবেন তিনি? এ প্রসঙ্গে বাবুন বলেন, ‘‘আমি দলের একজন কর্মী৷ দলের কাছে আবেদন জানাব। যদি আমাকে প্রার্থী করা হয়, তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি সামনে রেখেই…
Read More
একুশে জুলাই আমরাই আমাদের রেকর্ড ভাঙব,বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

একুশে জুলাই আমরাই আমাদের রেকর্ড ভাঙব,বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

একুশে জুলাই আমরাই আমাদের রেকর্ড ভাঙব। বুধবার রায়গঞ্জের সাংগঠনিক জেলার একুশের প্রস্তুতি সভার দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সভায় ফিরহাদ হাকিম বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সকলেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যাঁরা দলকে ভালবাসেন, তাঁরা আমি আমি করেন না। বলেন আমরা।” এদিনের সভায় উপস্থিত ছিলেন কানাইলাল আগরওয়াল, মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কবিতা বর্মন, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপ প্রশাসক অরিন্দম সরকার।
Read More
করোনা সংক্রমণ পরিস্থিতি সামলে ওঠার আগেই বঙ্গে বাড়ছে নাইরোবি ফ্লাই-এর আতঙ্ক

করোনা সংক্রমণ পরিস্থিতি সামলে ওঠার আগেই বঙ্গে বাড়ছে নাইরোবি ফ্লাই-এর আতঙ্ক

করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে ত্রাস ছড়িয়ে রেখেছে মাঙ্কিপক্স, সোয়াইন ফ্লু, টম্যাটো ফ্লু। এছাড়াও আতঙ্ক বৃদ্ধি করছে ভুমিকম্প, পাহাড়ি ধস, বৃষ্টি, বন্যা। তালিকা যেন শেষ হওয়ার নয়। কিন্তু মানুষের বিভীষিকার কোনও যে অন্ত নেই তা প্রমাণ করল আরও একটি রোগের প্রকোপ। 'নাইরোবি ফ্লাই' ভয় ধরাচ্ছে সকলের। প্রথমে সিকিমে এই আতঙ্ক দেখা গিয়েছিল। এখন উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কলকাতায় ইতিমধ্যেই উপদ্রব দেখা দিয়েছে এর। কী এই রোগ তা জানতে উৎসুক সকলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত পূর্ব আফ্রিকায় উৎপত্তি নাইরোবি ফ্লাইয়ের। কামড়ায় না, হুলও ফোটায় না। তবে গায়ের উপর…
Read More
টাকা ধার নিয়ে শোধ না করায় চরম শাস্তি!

টাকা ধার নিয়ে শোধ না করায় চরম শাস্তি!

টাকা ধার নিয়ে শোধ না করায় চরম শাস্তি। বাড়ি থেকে তুলে নিয়ে গেয়ে বেধড়ক মারধর করা হল এক ট্রাক চালককে। মারের চোটে মৃত্যু হয়েছে সেই ট্রাক চালকের। ঘটনাটি ঘটেছে বনগাঁতে। শিমুলতলার বাসিন্দা পেশায় ট্রাক চালক গৌর দত্তকে। বুধবার রাতে তুলে নিয়ে যায় তিন ব্যক্তি। গোপাল নগর বাজারে নিয়ে গিয়ে মারধর করে। রড দিয়ে মারে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ওই ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ট্রাক চালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ট্রাক চালক টাকা ধার নিলেও শোধ না করায় খুন করেছে ধৃতরা।…
Read More
ক্যানিংয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন

ক্যানিংয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন

ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন। প্রকাশ্যে দিবালোকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং এলাকায়। স্থানীয় গোপালপুর পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি বাইকে করে কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। তখনই চলন্ত বাইক থামিয়ে প্রথমে গুলি চালানো হয় স্বপন মাঝিকে লক্ষা করে। পরে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, তাঁর সঙ্গে থাকা দুই তৃণমূল কর্মীকেও গুলি করে খুন করা হয়েছে। তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত অপর দুই তৃণমূল কর্মীর নাম ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও বোমা। ক্যানিং থানার নারায়ণ তলা এলাকার ঘটনা। ঘটনাস্থলে পুলিস।…
Read More
জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর একথা জানিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। পাহাড়ে জিটিএ নির্বাচনে জিতে এবার তাঁরই দল বোর্ড গঠন করতে চলেছে। আগামী ১২ জুলাই বোর্ড গঠন হতে পারে বলে জানা গিয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে ১১ জুলাই মুখ্যমন্ত্রী পাহাড়ে যাচ্ছেন বলে জানা যায়। বোর্ড গঠনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই কলকাতায় এসেছিলেন অনীত। সেই অনুযায়ী তিনি নবান্নে যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শেষে অনীত জানিয়েছেন, তিনি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। মুখ্যমন্ত্রী রাজি হয়েছেন বলে অনীত জানিয়েছেন। আগামীদিনে পাহাড়ের উন্নতিতে…
Read More
মমতার নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে

মমতার নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে

কালীঘাটকাণ্ডের জের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে। বিবেক সহায়ের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আইপিএস পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডের সঙ্গে সহযোগিতায় থাকবেন মনোজ বর্মা। রাজ্য পুলিশের নতুন ওএসডি মৃত্যুঞ্জয় কুমার সিংহ, দেওয়া হল ডিজি র‍্যাঙ্ক। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। সরানো হল চন্দননগরের সিপি অর্ণব ঘোষকে । চন্দননগরের নতুন পুলিশ কমিশনার অমিত জাভালগি। প্রসঙ্গত, গত শনিবার রাতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তি। সারা রাত ঘাপটি মেরে বসেছিল সে। তারপর রবিবার সকালে হাতে রড হাতে হাফিজুলকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তারপর তাকে প্রথমে আটক ও…
Read More
আজ গেরুয়া শিবিরেরর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট

আজ গেরুয়া শিবিরেরর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট

অবশেষে পাওয়া গেল অনুমতি। আজ বুধবার ৬ জুলাই বিজেপির মিছিলে কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। এই দিন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং তার প্রেক্ষিতেই মিছিল করার আবেদন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি শিবির। সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কী কী শর্ত রাখা হয়েছে এই মিছিলের জন্য? আদালত জানিয়েছে, যানবাহন চলাচল ব্যাহত করা যাবে না। গার্ড রেল দিয়ে ঘেরা এলাকার মধ্যে সমাবেশ করতে হবে। ৬ জুলাই দুপুর ৩ টেয় গোলপার্ক থেকে বিজেপির শোভাযাত্রা শুর হওয়ার কথা রয়েছে। গড়িয়াহাট, রাসবিহারী মোড় হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই শোভাযাত্রা। সেখানেই অস্থায়ী মঞ্চে সভা করে সন্ধ্যা…
Read More
তবে কি এবার ফিরতে চলেছে আগের অবস্থা? চিন্তা বাড়ছে সংক্রমণের সংখ্যায়

তবে কি এবার ফিরতে চলেছে আগের অবস্থা? চিন্তা বাড়ছে সংক্রমণের সংখ্যায়

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। দেড় হাজারের গণ্ডি পেরতেই শঙ্কা আরও বৃদ্ধি হয়েছিল। আশঙ্কা আপাতত যে কম হবে না তাও বোঝা যাচ্ছে। বঙ্গে পজিটিভিটি রেট হু হু করে বাড়ছে, আজ সংক্রমণও প্রায় ২ হাজারের কাছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে চতুর্থ কোভিড ঢেউয়ের এটাই শুরু? আপাতত তেমন ইঙ্গিত বিশেষজ্ঞরা দিচ্ছেন না। এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি এমন দাবি করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দিনে যে হারে বেড়েছে সংক্রমণ, তাতে আতঙ্কিত না হওয়ার কোনও কারণ নেই। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৩…
Read More
বাড়ছে জল্পনা, একসঙ্গে রুপা কুনাল

বাড়ছে জল্পনা, একসঙ্গে রুপা কুনাল

রাজনীতির মঞ্চে দুজন দুজনের পুরো বিপরীতে।একজন উত্তর মেরু হলে অপরজন দক্ষিণ মেরু। কিন্তু কলকাতায় এক সামাজিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে, একফ্রেমে দেখা গেল। একজন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অন্যজন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাঁদের দুজনের এই সাক্ষাৎ ঘিরে এখন ফের নতুন নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক জল্পনাও। যদিও সব জল্পনায় জল ঢেলে কুণাল নিজে জানিয়েছেন, রূপার সঙ্গে সাক্ষাতে কোনও রাজনীতি নেই। এই সাক্ষাতের পরেই তৃণমূল কংগ্রেস নেতা জানান, রূপা গঙ্গোপাধ্যায় তাঁর কাছে দিদির মতো। এক সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার সঙ্গে রাজনীতি নেই। দলগত ভাবে তাঁর সঙ্গে মতবিরোধ আছে ঠিকই কিন্তু তার বাইরে তিনি এখন জনপ্রিয় অভিনেত্রী,…
Read More