উত্তর পূর্ব

রাজ্যে বেড়ে চলেছে সংক্রমণ

রাজ্যে বেড়ে চলেছে সংক্রমণ

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ দেড় হাজারের গণ্ডি পেরতেই শঙ্কা আরও বৃদ্ধি হয়েছিল। আশঙ্কা আপাতত যে কম হবে না তাও বোঝা যাচ্ছে। বঙ্গে পজিটিভিটি রেট হু হু করে বাড়ছে, আজ সংক্রমণও প্রায় ৩ হাজারের কাছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে চতুর্থ কোভিড ঢেউয়ের এটাই শুরু? আপাতত তেমন ইঙ্গিত বিশেষজ্ঞরা দিচ্ছেন না। এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি এমন দাবি করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দিনে যে হারে বেড়েছে সংক্রমণ, তাতে আতঙ্কিত না হওয়ার কোনও কারণ নেই। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। আজ আক্রান্তের শীর্ষে উত্তর ২৪ পরগনা, জেলায়…
Read More
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন তিনি। অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন অসুস্থ হয়ে পড়লেন তিনি। দুই ছেলের বিয়ে উপলক্ষে শর্ত সাপেক্ষে জামিনের আবেদন জানিয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো। তাঁর আবেদন মঞ্জুরও হয়েছিল। যার ফলে ২ জুলাই থেকে লালগড়ের আমলিয়া গ্রামেই ছিলেন এই তৃণমূল নেতা৷ আচমকাই প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় তাঁর৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়৷ কিন্তু অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার মধ্য রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ছত্রধরকে৷ দুই ছেলে দেবীপ্রসাদ ও ধৃতিপ্রসাদ মাহাতোর বিয়ের অনুষ্ঠান…
Read More
এবার দেশের চার দক্ষিনী রাজ্যে নজর গেরুয়া শিবিরের

এবার দেশের চার দক্ষিনী রাজ্যে নজর গেরুয়া শিবিরের

বাংলায় সেই ভাবে প্রভাব বিস্তার করতে না পারলে অন্য রাজ্য গুলির ওপর দীর্ঘদিন ধরেই নজর গেরুয়া শিবিরের। দক্ষিণ ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই কর্নাটকে বিজেপির বেশ ভাল সংগঠনিক শক্তি রয়েছে। এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। কর্নাটকের পাশাপাশি তেলেঙ্গানায় দ্রুত উঠে আসছে বিজেপি। কিন্ত এই দুটি ছাড়া দক্ষিণ ভারতের বাকি রাজ্যগুলিতে বিজেপির তেমন সম্ভাবনা নেই। কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বিজেপি একেবারেই বড় শক্তি হিসেবে বিবেচিত হয় না। আর ঠিক সেই জায়গা থেকে বিজেপি ওই রাজ্যগুলির মানুষকে বিশেষ বার্তা দিতে চার কৃতীকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই সূত্রে কিংবদন্তি অ্যাথলিট 'সোনার মেয়ে' পি টি ঊষা এবার রাজ্যসভায় যাচ্ছেন। পি…
Read More
এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ক্যানিং

এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ক্যানিং

ফের এবার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো রাজ্যে৷ সকাল সকাল এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ক্যানিং৷ মর্মান্তিক ভাবে করা হলো হত্যা৷ ২১ জুলাইয়ের আগে পঞ্চায়েত সদস্য সহ খুন ৩ তৃণমূল নেতা৷ ক্যানিংয়ের জনবহুল এলাকায় গুলি, এলোপাথাড়ি ভাজালির কোপ৷ মাথা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা৷ পুলিশের অনুমান, ওই তিনজন নেতা এই রাস্তা দিয়েই যাবেন, আগাম খবর ছিল দুষ্কৃতীদের কাছে৷ রাস্তার ধারে সবজি খেতে চাষি সেজে অপেক্ষা করছিল আততায়ীরা৷ ঘটনাস্থলে রয়েছে সিআইডি৷ উদ্ধার একটি তাজা বোমা ও তিনটি গুলির খোল৷ অকুস্থলে এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত৷ যান বারুইপুর পুলিশ, দেলার পুলিশ সুপার ও আইজি প্রেসিডেন্সি রেঞ্জ৷ এদিন সকালে বাড়ি থেকে দলীয় দফতরের উদ্দেশে বেড়িয়েছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের…
Read More
খোয়াতে হলো নিরাপত্তা, অখুশি অর্জুন

খোয়াতে হলো নিরাপত্তা, অখুশি অর্জুন

দল বদল হতেই খোয়াতে হলো নিরাপত্তা। অর্জুন সিং বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর তাঁর জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পরেই ক্ষুব্ধ হন বারাকপুরের সাংসদ। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই ইস্যু নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে যাবেন। এইভাবে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা যায় কিনা তা জানতে চান তিনি। কিন্তু কলকাতা হাইকোর্ট অর্জুন সিংয়ের আর্জি শোনেনি। তাঁকে অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বারাকপুরের সাংসদের বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকার তাঁকে জন প্রতিনিধি হিসেবে নিরাপত্তা প্রদান করেছিল। এখন তা তুলে নেওয়া হয়েছে। তাহলে কি প্রত্যাহার করার জন্য নিরাপত্তা দেওয়া হয়েছিল তাঁকে, এই প্রশ্ন তোলেন অর্জুন। একই সঙ্গে…
Read More
জিটিএ নির্বাচনে জয়ের পর এবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী

জিটিএ নির্বাচনে জয়ের পর এবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে ৪৫ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড গঠন করবে। তাঁর দল পেয়েছে ২৭ টি আসন। তার আগে কলকাতায় নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আগামী ১২ জুলাই দার্জিলিঙে জিটিএ সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন অনীত থাপা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তাঁদের দুজনের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে? সূত্র বলছে, পাহাড়ের উন্নয়ন এবং তার গতিপ্রকৃতি নিয়েও কথা বলেছেন তারা। গত পাঁচ বছরে অনেক প্রশাসনিক কাজই থমকে…
Read More
কয়েক হাজার চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কয়েক হাজার চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। আসানসোলের কর্মিসভা থেকে তিনি দাবি করেছিলেন যে, তাঁর কাছে ১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি করে রাখা আছে। কিন্তু বিষয়টি এখন আদালতের কাছে রয়েছে। আদালত অনুমতি না দিলে, তিনি কিছু করতে পারবেন না। সেই ঘোষণার পর এদিন চাকরি নিয়ে আরও বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আরও ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। নেতাজি ইন্ডোরে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রদান অনুষ্ঠানে এই ঘোষণাই করেন তিনি। মমতা জানান, আইটিআই এবং পলিটেকনিক থেকে যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন, তাঁদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য। ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। রাজ্য চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। খুব শীঘ্রই…
Read More
আবার নতুন করে গ্যাসের দাম বাড়ায় কাঠে রান্না করছে গরীব মানুষ

আবার নতুন করে গ্যাসের দাম বাড়ায় কাঠে রান্না করছে গরীব মানুষ

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ জ্বালানি গ‍্যাসের দাম বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছেছে যে নিন্ম মধ‍্যবিত্ত পরিবার গুলির অবস্থা শোচনীয়। বেশি দাম দিয়ে গ‍্যাসের নেওয়ার ক্ষমতা অনেক পরিবারের হচ্ছে না। ফলে রান্নার জন্য কাঠ ভেঙে নিয়ে আসতে হচ্ছে অথবা মাঠ থেকে গোবর কুড়িয়ে নিয়ে এসে ঘুটে অথবা মশাল তৈরী করে জ্বালানি হিসাবে ব‍্যবহার করতে হচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধার মধ‍্যে রয়েছেন নির্মাণকর্মী ও তাদের…
Read More
মমতাকে অশ্লীল মন্তব্য! শাস্তি হতে পারে দিলীপ ঘোষের?

মমতাকে অশ্লীল মন্তব্য! শাস্তি হতে পারে দিলীপ ঘোষের?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যে কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের গ্রেপ্তারির দাবি তুলেছেন। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব তৃণমূল কংগ্রেস। তাই এবার রাজভবনে যাচ্ছে ৮ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল।তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় রাজ্যপালের কাছে যাবেন তৃণমূলের নেতা- নেত্রীরা। আরও জানা গিয়েছে, এই ৮ সদস্যের প্রতিনিধি দলে থাকবেন, ব্রাত্য বসু, কুনাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের শাস্তির দাবি জানাবেন তারা। সূত্রের খবর, দলনেত্রী এই অপমান কিছুতেই বরদাস্ত করবেন…
Read More
দেবী কালী নিয়ে মন্তব্য, টুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া মৈত্র

দেবী কালী নিয়ে মন্তব্য, টুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া মৈত্র

নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। এবার কালী বিতর্কে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দল যেমন পাশে নেই, তেমনই বিজেপির তরফেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি আনফলো করেছেন। তাঁর দল দেবী কালী সম্পর্কে তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দিয়েছে। তৃণমূল মহুয়ার বক্তব্য থেকে দূরে সরে যেতেই মহুয়াও টুইটারে আনফলো করেছেন। এদিকে মহুয়া মৈত্রের মন্তব্যের পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যখন গ্রেপ্তারির দাবি তুলছেন। এরপরেই…
Read More
রাজ্যে সংক্রমণের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা

রাজ্যে সংক্রমণের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ মাত্র একদিন দৈনিক সংক্রমণ কিছুটা কমার পরেই দেশজুড়ে করোনা আক্রান্তের হার দিল ঘোড়ার লাফ। জানা যাচ্ছে গত একদিনে দেশজুড়ে করোনা সংক্রমনের হার এক ধাক্কায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের তথ্য জানাচ্ছে, এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১৫৯। গতকাল যেখানে দেশের এই দৈনিক আক্রান্তের সংখ্যাটিই ১২ হাজারের আশেপাশে ঘোরাফেরা করেছে। অন্যদিকে জানা যাচ্ছে আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশের পশ্চিম প্রান্তে অবস্থিত এই রাজ্যের করোনার সংক্রমণ রীতিমতো চিকিৎসকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শুধুমাত্র মহারাষ্ট্রে গত একদিনে করোনার সংক্রমণ তথা দৈনিক আক্রান্তের হার ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে এই রাজ্যে আবার…
Read More
দুর্নীতির অভিযোগে নাস্তানাবুদ রাজ্য, এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগে নাস্তানাবুদ রাজ্য, এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ

একের পর এক দুর্নীতির অভিযোগ রাজ্যে৷ স্কুল সার্ভিস কমিশনে একের পর এক দুর্নীতিতে তোলপাড়া রাজ্য রাজনীতি৷ শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগ রয়েছে পুলিশ ও দমকলেও৷ এবার স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা হাই কোর্টে৷ এর আগে গ্রুপ ডি মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ অনুসন্ধান কমিটি গঠন করেছিল৷ ওই কমিটির নেতৃত্বে ছিলেন বিচারপতি রঞ্জিতকুমার বাগ৷ এবার স্বাস্থ্যদফতরের মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন করল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ। অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাস ছাড়াও এই তদন্ত কমিটিতে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ…
Read More
বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখছে রাজ্য

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে দেখছে রাজ্য

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক দিনের যে তথ্য সামনে এসেছে তাতে বলা যায় বাংলার করোনা পরিস্থিতি আবার আগের মতো আতঙ্কের পর্যায়ে যাচ্ছে। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। হাসপাতালেও রোগী ভর্তির সংখ্যা বাড়তে শুরু করছে। এই অবস্থায় রাজ্য সরকার কোভিড নিয়ন্ত্রণে হাসপাতালগুলির বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখেছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য আজ সব মেডিক্যাল কলেজের সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন। সেখানে রাজ্যে করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পেতে থাকায় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেটর, অক্সিজেন সহ হাসপাতালগুলির অন্যান্য সামগ্রী…
Read More
মিলল ফল, চাকরি পেল প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ

মিলল ফল, চাকরি পেল প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ

অবশেষে মিলল ফল, উত্তর পেল দীর্ঘদিনের আন্দোলন। দীর্ঘ দিন ধরেই চলছিল আন্দোলন। একই দাবি নিয়ে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। সেই ধারাবাহিক লড়াইয়ের ফল আজ পেলেন আন্দোলনকারীরা। পিএসসি ক্লার্কশিপের সেক্রেটারি এবং ডিরেক্টরের পর রিজিওনালও ফল প্রকাশ করেছে আজ। ৩ হাজার ৭৮৫ জন চাকরি পেয়েছে। সরকারি দফতরে লক্ষাধিক শূন্যপদ কিন্তু ৩ বছর কোনও নতুন নোটিফিকেশন নেই। আর ২০১৯ সালে ক্লার্কশিপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেক্রেটারিয়েট, ডাইরেক্টরিয়েটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হলেও এখনও রিজিওনালের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। এই ছিল অভিযোগ। তার প্রেক্ষিতেই আন্দোলন হয় আজ পিএসসি ভবনের সামনে।…
Read More