উত্তর পূর্ব

কিভাবে হলো কোটি টাকার সম্পত্তি

কিভাবে হলো কোটি টাকার সম্পত্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংস্থা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি তদন্তকারী সংস্থা ইডির। উল্লেখ্য, এর আগে প্রাথমিকে চাকরি বিক্রির মিডলম্যান হিসাবে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন। ২০২২ সালের অগাস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলে প্রসন্ন রায়। জানা যায়, সম্পর্কে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি-জামাই! রংমিস্ত্রি থেকে দুবাইয়ের হোটেল মালিক। প্রসন্নর উল্কাগতির উত্থানেই কার্যত চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। তিনি…
Read More
৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা ! তাক লাগালো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন

৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা ! তাক লাগালো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পূজোয় নজির গড়লো একেবারে অভিনব আকর্ষণ দিয়ে। এবারের পুজোর মূল আকর্ষণ ছিল ৩১ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা, যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল। শনিবার আনুষ্ঠানিকভাবে এই মহাপূজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার। তিনি জানান, “এই পূজো শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে। ৩১ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য"। তেলিপুকুর টোটো ইউনিয়নের পূজো চলছেই দীর্ঘ ১৫ বছর ধরে। প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ। তবে এবারের ৩১ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে…
Read More
কখন থেকে মিলবে মেট্রো

কখন থেকে মিলবে মেট্রো

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রো পথে জুড়ে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্ত। বিশেষ করে নতুন তিনটি মেট্রো লাইন জুড়তেই সবথেকে পুরনো ব্লু লাইনে মেট্রো সংখ্যা বাড়তে শুরু করেছে। এবার বিস্তারিত তথ্য দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনের ক্ষেত্রে নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো মিলবে সকাল ৬ টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিটে, মহানায়ক উত্তমকুমার-দক্ষিণেশ্বর প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৩৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো ৯ টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম-দমদম শেষ…
Read More
জয় হলো গেরুয়া শিবিরের

জয় হলো গেরুয়া শিবিরের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ছক্কা হাকাল বিরোধী শিবির বিজেপি। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ২ নং ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলীর নির্বাচনে ১২-০ ফলাফলে জয়ী পদ্ম শিবির। নন্দীগ্রামে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় পদ্ম শিবিরের। বিরুলয়া সমবায় সমিতির ভোটে বড় জয় গেরুয়া শিবিরের। মোট আসন সংখ্যা ১২। আর ১২ আসনেই জিতেছেন বিজেপি সমর্থিক প্রার্থীরা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা শূন্য। শুভেন্দু গড়ে গো হারা হেরেছে তৃণমূল। জোটেনি একটিও আসন। কোনও অশান্তির খবরও শোনা যায়নি নির্বাচনকে ঘিরে।…
Read More
রায়দিঘি উপকূলে ট্রলারে একসঙ্গে ধরা পড়ল ৫০টি বিরল নড়েভোলা মাছ

রায়দিঘি উপকূলে ট্রলারে একসঙ্গে ধরা পড়ল ৫০টি বিরল নড়েভোলা মাছ

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি উপকূলে এক অভাবনীয় ঘটনায় উৎসবের আমেজ মৎস্যজীবীদের মুখে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায় ৫০টি নড়েভোলা মাছ উঠে আসে ‘প্রিয়াঙ্কা’ নামের একটি ট্রলারের জালে। হঠাৎ একসঙ্গে এত সংখ্যক নড়েভোলা ধরা পড়ায় প্রথমে মৎস্যজীবীরাই হতবাক হয়ে যান। ট্রলারের মাঝিরা জানান, জালে আরও অনেক নড়েভোলা উঠেছিল। তবে জাল অতিরিক্ত ভারী হয়ে যাওয়ায় কয়েকটি মাছ জাল থেকে ছিটকে যায়। তবুও ধরা পড়া মাছের সংখ্যা সকলকে অবাক করেছে। মাছগুলি প্রথমে রায়দিঘি ঘাটে আনা হয়। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করে। বিরল এই মাছ দেখার জন্য স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। পরে মাছগুলি সেখান থেকে নিয়ে যাওয়া…
Read More
একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে

একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভোটার তালিকা আরও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকা এবং ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করার কথা বলা হয়েছে। দিল্লিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের সম্মেলনে কমিশনের তরফে জানানো হয়, প্রতিটি বুথ লেভেল অফিসারের হাতে তুলে দিতে হবে ২০০২ সালের ও ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা। প্রতিটি নাম মিলিয়ে দেখতে হবে, এবং সেই ভোটারের পূর্বতন অবস্থান, অর্থাৎ বিধানসভা নম্বর, পার্ট নম্বর ও…
Read More
সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ

সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। উৎসবকে ঘিরে যখন গোটা কলকাতা সাজছে আলোয় ও আনন্দে, ঠিক তখনই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে অ্যাপ ক্যাব পরিষেবা। ভাড়া কাঠামো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। তাঁদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে রাস্তায় নামা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। চালক ইউনিয়নের অভিযোগ, প্রতিদিন চার আসনের ক্যাবের জন্য ৯৯ টাকা এবং সাত আসনের ক্যাবের জন্য ২১৬ টাকা দিতে হয়। আগে কমিশন দেওয়া হলেও এখন সেটাও বন্ধ। পরিস্থিতির জেরে প্রতিদিন প্রায় ৪০ শতাংশ ক্যাব আর রাস্তায় নামছে…
Read More
ফেনসিডিল সহ গ্রেপ্তার এক বাংলাদেশী পাচারকারী

ফেনসিডিল সহ গ্রেপ্তার এক বাংলাদেশী পাচারকারী

বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ বিএসএফের জালে এক বাংলাদেশী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গফ্ফর গাজী বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিতলা এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে সে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় ঘোরাঘুরি করছিল‌। সেই সময় তাকে দেখে বিএসএফের ৭৪নং ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত জওয়ানদের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, সে বাংলাদেশের সাতক্ষীরার কালিতলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বৈধ কোনো নথিও পাওয়া যায়নি। তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ বোতল ফেন্সিডিল। যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সেগুলি নিয়ে এসে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। ধৃতকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের…
Read More
এসি লোকাল চালু হতে পারে নতুন রুটে

এসি লোকাল চালু হতে পারে নতুন রুটে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। শিয়ালদহ থেকে দু দুটি এসি লোকাল চালু হয়ে গিয়েছে পুজোর আগেই। শিয়ালদহ ভায়া বনগাঁ রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, দুই রুটেই ভালো সাড়া মিলেছে যাত্রীদের। আর এবার যাত্রীদের আরও বড় সুখবর, হাওড়া থেকেও এসি লোকাল চালু করার তোড়জোড় চলছে বলে শোনা যাচ্ছে। রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে। দুটি এসি রেকের জন্য আবেদন করা হয়েছে রেল বোর্ডের কাছে। এমনকি জল্পনা শোনা যাচ্ছে, হাওড়া-ব্যান্ডেল রুটে চালু করা হতে পারে এই ডিভিশনের প্রথম এসি লোকাল। হাওড়া-ব্যান্ডেল রুটে প্রতিদিন বহু সংখ্যক যাত্রী…
Read More
প্রতিবছরের মতো এবারও পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা

প্রতিবছরের মতো এবারও পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা

চড়িদার দূর্গা পুজো প্রতি বছরই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। পুরুলিয়ার এই গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুখোশশিল্পের জন্য। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষই মৃৎশিল্পী, যারা প্রতিমা ও মুখোশ তৈরিতে দক্ষ। তাই প্রতিবছরই চড়িদার একমাত্র চড়িদা ষোলোআনা দূর্গা মন্দিরে প্রতিমার গড়নে থাকে অভিনবত্ব। এবছর ৪৩ তম বর্ষে পা দিল চড়িদা ষোলোআনা দূর্গা পূজা কমিটির পুজো। প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রামের শিল্পী রাধাগোবিন্দ দত্ত। কমিটির সভাপতি প্রধান রায় জানান, প্রতিবছরের মতো এবারও প্রতিমায় থাকবে চমক, কারণ শুধু গ্রামবাসী নয় আশপাশের গ্রাম ও পর্যটকরাও এই পুজোর দর্শনার্থী। তাঁদের কথা মাথায় রেখেই সাজসজ্জা থেকে প্রতিমা নির্মাণ সবকিছু করা হচ্ছে। সরকারি নিয়ম মেনেই পুজো হয় এবং নিয়মিত…
Read More
আসন্ন নির্বাচন পূর্বে একাধিক সিদ্ধান্ত রাজ্যের শাসক শিবিরের

আসন্ন নির্বাচন পূর্বে একাধিক সিদ্ধান্ত রাজ্যের শাসক শিবিরের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে তিনি বৈঠক করলেন তমলুক ও বারাসাত সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সূত্রের খবর, বারাসাতের বৈঠকে অভিষেক বলেন, “কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার সভা করুন। রোজ মানুষকে বোঝান যে, কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু বিভিন্ন প্রকল্প চালু রাখতে নিজেদের কোষাগার থেকে টাকা দিচ্ছে রাজ্য সরকার।” তিনি জানান, কেন্দ্রের কাছে রাজ্যের ১…
Read More
নেপালের জেল থেকে পালালো ৭০০ কয়েদি, ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা

নেপালের জেল থেকে পালালো ৭০০ কয়েদি, ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা

নেপালে চলতে থাকা জেন জ়ি-র বিক্ষোভ শুধু সে দেশের ভেতরেই নয়, ভারতের সীমান্ত এলাকাতেও নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগ নিয়ে নেপালের জেল থেকে পালিয়ে যাচ্ছে কয়েদিরা। সূত্রের খবর, তিন দিনে প্রায় ৭০০ জন কয়েদি পালিয়েছে এবং তাদের বড় অংশ ভারতের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছে। বুধবার পর্যন্ত যেখানে মাত্র পাঁচজন ধরা পড়েছিল, বৃহস্পতিবার সকাল নাগাদ সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ। পশ্চিমবঙ্গ–বিহার সীমান্তে ১৩ জন, উত্তরপ্রদেশ সীমান্তে ১৭ জন আটক হয়েছে। যদিও গোয়েন্দাদের আশঙ্কা, এটাই শেষ নয়—অনেকেই হয়তো নজর এড়িয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছে। এতজন অপরাধী একসঙ্গে সীমান্ত ভেঙে ঢুকতে চাইছে—এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়
Read More
মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু ঘিরে প্রশ্নের মুখে আলিপুর চিড়িয়াখানা

মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু ঘিরে প্রশ্নের মুখে আলিপুর চিড়িয়াখানা

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল দুই বাঘিনীর। মঙ্গলবার প্রাণ হারায় বাঘিনী পায়েল। তার পরদিন বুধবার মারা যায় সাদা বাঘিনী রূপা। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য, ইতিমধ্যেই তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। অরণ্য ভবন সূত্রে দাবি করা হয়েছে, বার্ধক্যজনিত কারণেই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার (CZA) নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত বাঘিনীদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, পাশাপাশি ভিসেরা পরীক্ষারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানানো হয়েছে। প্রয়াত বাঘিনী রূপার জন্ম আলিপুর চিড়িয়াখানাতেই। ২১ বছরের এই সাদা বাঘিনীর বাবা ছিল অনির্বাণ ও মা কৃষ্ণা।…
Read More
নয়া পরিকল্পনা মেট্রো কতৃপক্ষের তরফে

নয়া পরিকল্পনা মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রো রুট গুলির ক্ষেত্রে এসপ্ল্যানেড এখন গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠেছে। কারণ এসপ্ল্যানেড স্টেশনেই এসে মিশেছে ব্লু লাইন এবং গ্রিন লাইন। আগামীদিনে পার্পল লাইনও এই স্টেশনে মিশে যাবে। ফলে স্টেশনে ভিড় আরও বাড়বে। চাপ কমাতেই এবার এসপ্ল্যানেড স্টেশন নিয়ে নতুন ভাবনা চিন্তা করছে মেট্রো কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা চলছে। ব্লু লাইনের জন্য প্রাথমিক ভাবে তৈরি করা হয়েছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড স্টেশনের বিষয়ে পরিকল্পনার জন্য একটি উপদেষ্টা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। সাবওয়ে তৈরি করা যাবে কিনা তা খতিয়ে দেখবে ওই সংস্থা। এখন যেহেতু গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট…
Read More