24
Jul
হুগলি, ২৪ জুলাই: মুর্মূষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এক বিজেপি নেতা আইসিইউতে প্রবেশ করে ভাঙচুর চালান, চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেন এবং রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ান। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০ জুলাই প্রবাসনগরের বাসিন্দা বিমলা দেবী প্রবল শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যায় ভর্তি হন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়ে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন। পরিবার হাসপাতালেই রাখতে চাইলে উচ্চ ঝুঁকির বন্ডে সই করে। চারদিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুলাই সকালে তাঁর মৃত্যু হয়। এরপরই জনৈক হরি মিশ্র, যিনি নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দেন, আইসিইউতে প্রবেশ করে যন্ত্রপাতি ভাঙচুর করেন। বাধা দিতে…
