উত্তর পূর্ব

আবাস যোজনার দুর্নীতি স্বীকার করা হলো রাজ্য সরকারের তরফে

আবাস যোজনার দুর্নীতি স্বীকার করা হলো রাজ্য সরকারের তরফে

অবশেষে নতি স্বীকার করা হলো রাজ্য সরকারের তরফে। এর আগে অভিযোগ উঠেছিল বহুবার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে! হাইকোর্টে স্বীকার করে নিল রাজ্য সরকার। দুই মাসের মধ্যে বিষয়টি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভার অন্তর্গত লোধান গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে পাননি ১৯৭ জন। আবেদনকারী নুরজার বানুর আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্যের অভিযোগ, চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, ওই গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৯৭ জন দরিদ্র মানুষ আবেদন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছে না। পরিদর্শক এসে পরিদর্শন করে যাবার পরেও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ওই ১৯৭ জনের তালিকা পেশ করা…
Read More
এবার দুর্নীতির অভিযোগ উঠল এসএসসি গ্রুপ সি নিয়ে

এবার দুর্নীতির অভিযোগ উঠল এসএসসি গ্রুপ সি নিয়ে

বিগত বেশ কয়েকদিন ধরেই এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে সরগরম রয়েছে রাজ্য। আবার এর মাঝেই এসএসসি গ্রুপ সির দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় কারণ অভিযোগ কমপক্ষে ৪০০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। এই মামলায় আজ শুনানিতে আবেদনকারী ৩৫০ জনের নিয়োগ সংক্রান্ত চিঠি সহ তালিকা জমা করল আদালতে। এখানে তাদের নাম রয়েছে যাদের বাতিল তালিকা থেকে নিয়োগ করা হয়েছিল। এই মামলায় আপাতত আদালত নির্দেশ দিয়েছে, মধ্য শিক্ষা পর্ষদ এই তালিকা খতিয়ে দেখবে। দেখবে এসএসসি থেকে রেকমেন্ডেশন চিঠি পেয়ে তারা নিয়োগ করেছে কি না। বোর্ডের চেয়ারম্যান এসএসসির রেকমেন্ডেশন চিঠি সংরক্ষণ করে রাখবে সিল করা খামে।  এসএসসি এই তালিকা ৪ দিনের…
Read More
স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনা আবহে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফিস নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। স্কুলগুলিতে যদি ফিস দিতে না পারেন অভিভাবকরা সে ক্ষেত্রে কোনও ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা বসা থেকে বিরত করা যাবে না। অ্যাডমিট কার্ড বা রেজাল্ট আটকানো যাবে না। এমনই নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, বেসরকারি স্কুল গুলির ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে কোন রকম যাতে ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষগুলিকে। বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা যথাসময়ে স্কুলের ফিস জমা দিতে না পারলেও তাদের পরীক্ষায় বসা থেকে বঞ্চিত করা যাবে না। শুক্রবার…
Read More
অবশেষে জামিন মিললো শুভেন্দু ঘনিষ্ঠের

অবশেষে জামিন মিললো শুভেন্দু ঘনিষ্ঠের

বহুবার খারিজের পর অবশেষে মিলল জামিন৷ হলদিয়া আদালত থেকে অবশেষে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী একনিষ্ঠ অনুগামী বিজেপি নেতা মেঘনাথ পাল। নন্দীগ্রামে কৃষি দফতরের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া এবং সরকারি আধিকারিককে মারধরের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি পলয় পাল বলেন, "আইনের প্রতি আমরা প্রথম থেকে শ্রদ্ধাশীল ও আস্থাশীল। রাজ্য সরকার মিথ্যা মামলায় বিজেপি নেতৃত্বদের ফাঁসাচ্ছে। আদালতের উপর পূর্ণ আশ্বাস ছিল। ন্যায়বিচার পেলাম। নবান্ন থেকে নির্দেশ আসার পরই পুলিশ মামলা করে এবং ধারা যুক্ত করে। পুরোপুরি ভাবে প্রশাসন দলদাস থেকে কৃতদাসের কাজ করছে। তবে গণতন্ত্রের জয় হল৷" বৃহস্পতিবার সন্ধ্যায়…
Read More
আরো এক ঘুর্ণিঝড়ের সংকেত রাজ্যে

আরো এক ঘুর্ণিঝড়ের সংকেত রাজ্যে

চলতি বছর একের পর এক দুর্যোগ দেখেছে বাংলা, বিধ্বস্ত হয়েছে বহু জায়গা। এবার আরো এক অশনি সংকেত হানতে চলেছে বাংলার ওপর। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই দুটি ঘূর্ণিঝড় দেখে ফেলেছে বাংলা। এবার আরো একটি ঘূর্ণিঝড়ের আতঙ্ক ঘিরে ধরেছে রাজ্যবাসীকে। তার নাম 'জাওয়াদ'। আবহাওয়াবিদরা ‌ অনুমান করতে পেরেছেন যে বাংলায় সুন্দরবন এলাকায় ভালো রকম প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড় এবং তার জন্য ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। রাজ্যে যাতে বেশি ক্ষতি না হয় তার জন্য তৎপর প্রশাসনও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ মধ্যরাতের পর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অবস্থিত ঘূর্ণিঝড়। পরবর্তী ক্ষেত্রে শনিবার সকালের…
Read More
রাজ্যের পুরভোটে নিজেদের মনোনয়ন প্রত্যাহার রাজি নন নির্দলরা

রাজ্যের পুরভোটে নিজেদের মনোনয়ন প্রত্যাহার রাজি নন নির্দলরা

এই মুহূর্তে রাজ্যের পুরভোটের তোড়জোড় তুঙ্গে। কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাতেও বরফ গলছে না। মনোনয়ন প্রত্যাহারে রাজি নন তৃণমূলের তিন নির্দল প্রার্থী। এদিকে দলের কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত থাকলেও তারা জানাচ্ছেন যে তাদের কিছু করার নেই। সব মিলিয়ে এখন এই তিনজন নির্দল প্রার্থীকে নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই কলকাতা পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, রতন মালাকার এবং প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে করা অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে ঘাসফুল শিবির এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মনোনয়ন জমা দেওয়ার…
Read More
এবার নির্বাচন কমিশনে এলেন রাজ্যপাল

এবার নির্বাচন কমিশনে এলেন রাজ্যপাল

আরো একবার উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে হবে। সেই একই সুরে কার্যত সুর মিলিয়ে এমনই দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করলেন নির্বাচন কমিশনার যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সূত্রের খবর, ভোটের প্রস্তুতি কোন দিকে এগোচ্ছে সেই সব কিছু জানতেই রাজ্যপাল সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনারের সঙ্গে। আজ রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনের ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড়। দুপুরে সেখানে জান নির্বাচন কমিশনার সৌরভ দাস। জানা গিয়েছে রাজ্যপালকে তিনি আসন্ন পৌরসভা ভোটের প্রস্তুতি সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য দিয়েছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার ব্যাপারেও দুজনের মধ্যে আলোচনা…
Read More
নতুন আতঙ্কের মাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

নতুন আতঙ্কের মাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত একমাস ধরে স্বস্তি দিচ্ছে দেশের ও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আজ ভারত সরকার আতঙ্কের খবর শুনিয়ে বলেছে যে দেশে খোঁজ মিলেছে নতুন করোনাভাইরাস প্রজাতির। এই দুশ্চিন্তার মাঝেই বাংলার করোনা গ্রাফ নিয়ে স্বস্তি বহাল থাকল আজও। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা আরো কম এবং সুস্থের সংখ্যা যথেষ্ট আশ্বস্ত করে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। আর নির্দিষ্ট সময়ে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৬৬৭ জন। সংক্রমনের শীর্ষে কলকাতা থাকলেও তুলনামূলকভাবে আজ সেখানেও সংক্রমণের মাত্রা কম। আজ শহরে আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে…
Read More
এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে নবান্নে আদানি

এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে নবান্নে আদানি

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের শিল্পায়নের প্রতি বেশি নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দেশের অন্যতম ধনী শিল্পপতি গৌতম আদানি। বাংলায় বিনিয়োগ টানতে মুম্বই সফরে গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আজ নবান্নে তাঁর সঙ্গে দেখা করতে এলেন গৌতম আদানি। দুজনের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠকের পর এই রাজ্যে বিনিয়োগ নিয়ে বড় জল্পনা সৃষ্টি হয়েছে কারণ আগামী বছর রয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকে বাংলায় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন শিল্পপতি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে…
Read More
‘রাবণ’-এ জিৎ-এর সঙ্গে দেখা যাবে শান্তনু দাসকে (Santanu Das)

‘রাবণ’-এ জিৎ-এর সঙ্গে দেখা যাবে শান্তনু দাসকে (Santanu Das)

বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব শান্তনু দাস (Santanu Das) মূলত একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও অভিনয় ছাড়াও অন্যান্য বিশেষ ভূমিকাতেও দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত। সৃজিত মুখার্জির ‘দ্বিতীয় পুরুষ’ হোক কিংবা টোটা রাজ চৌধুরীর থিলার ‘ভিলেন’ সর্বদাই তার অভিনয় দর্শকের মন জয় করেছে। শান্তনু দাস (Santanu Das) অভিনীত ফিল্ম গুলির মধ্যে উল্লেখযোগ্য হল সৃজিত মুখার্জি ‘দ্বিতীয় পুরুষ’, ‘ভিঞ্চি দ্যা’ ‘শাহজাহান রিজেন্সি’। Santanu Das in Isakbon shoot প্রদীপ মিস্ত্রীর ‘সুন্দরবনের গপ্প’ সিনেমায় তিনি অভিনেতার পাশাপাশি একজন মেন্টরের ভুমিকায়ও ছিলেন। আধুনিক গল্প থেকে শুরু করে প্রাচীন নাট্য-উপন্যাসের ওপর তৈরি বিভিন্ন চরিত্রে তার অভিনয়ের প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে। মনদীপ সাহার আগামী ফিল্ম ‘ইস্কাবন’এ…
Read More
অবশেষে রাজ্যের পুরভোট নিয়ে আদালতের নির্দেশ

অবশেষে রাজ্যের পুরভোট নিয়ে আদালতের নির্দেশ

বহাল থাকলো কলকাতা পুরভোটের সময়সীমা নিয়ে টালবাহানা। বারংবার পরিবর্তিত হতে থেকেছে কলকাতা পুরভোটের দিনক্ষণ। আজ রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুরসভার নির্বাচন নিয়ে কী ভাবনা রয়েছে তা লিখিত আকারে জমা দিতে হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে। আদালতের নির্দেশ আগামীকালই এই তথ্য জমা দিতে হবে তাদের। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার এবং তার মধ্যেই হলফনামার মাধ্যমে গোটা বিষয় জানাতে হবে আদালতে। আজ এই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হয়েছে, যথেষ্ট পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বাকি পুরসভা নির্বাচন করার ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে। যে তত্ত্ব আদালতে দেওয়া…
Read More
রাজ্যে পুরভোট পেছনোয় অভিযোগ তুলেছে বিজেপি

রাজ্যে পুরভোট পেছনোয় অভিযোগ তুলেছে বিজেপি

আরো একবার বেজেছে ভোটের দামামা। বহু টালবাহানার পর সদ্য মাত্রই নির্বাচন কমিশনের তরফে ঘোষিত হয়েছে রাজ্যে পুরভোটের সময়সীমা। চলতি মাসের ১৯ তারিখ রয়েছে কলকাতায় ভোট। কিন্তু এখন সেই নির্বাচন নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হল কারণ ইতিমধ্যে নির্বাচন স্থগিত করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বড় অভিযোগ করছেন বিজেপির আইনজীবী। তাঁর কথায়, রাজ্য নির্বাচন কমিশনের উদাসীনতার কারণেই পিছিয়ে গেছে নির্বাচন। একই সঙ্গে রয়েছে রাজ্যের চাপ। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে বিজেপি আইনজীবী কিছু প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, দেড় বছর সময় ছিল কমিশনের চেয়ারম্যানের কাছে তখন কেন তাঁরা ইভিএম তৈরি রাখলেন না? এখন কেন তাঁরা বলছেন পরিকাঠামোর অভাব? যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন করোনা আবহে…
Read More
এবার গোয়া সফরে যেতে চলেছেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

এবার গোয়া সফরে যেতে চলেছেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

আগামী বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের এখন একমাত্র লক্ষ্যই হলো নিজের শক্তি বিস্তৃতি করা৷ তাদের এবার লক্ষ্য হলো ত্রিপুরা ও গোয়া৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুম্বই সফর সেরেই ফের গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তিনি গোয়ায় পা রাখবেন৷ সেখানে দু’দিনের কর্মসূচি রয়েছে তাঁর৷ প্রসঙ্গত নভেম্বরেই গোয়া যাওয়ার কথা ছিল অভিষেকের৷ কিন্তু প্রথমে ত্রিপুরার কর্মসূচি ও পরে মুখ্যমন্ত্রীর মুম্বই সফরসঙ্গী হওয়ায় পিছিয়ে যায় তাঁর গোয়া সফর৷ জানা গিয়েছে আগামী ১২ ডিসেম্বর গোয়া যাচ্ছেন অভিষেক৷ জাতীয় রাজনীতিতে ভিত পাকা করতে ত্রিপুরার পাশাপাশি তৃণমূলের নজরে গোয়া৷ আরব সাগর পাড়ে ছোট্ট এই রাজ্যে সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে…
Read More
বনদপ্তর এর উদ্যোগে এবার রেডিও কলার ৩০০ হাতি ও ৪০০  চিতাবাঘকে

বনদপ্তর এর উদ্যোগে এবার রেডিও কলার ৩০০ হাতি ও ৪০০ চিতাবাঘকে

এবার ৩০০ বুনো হাতি ও ৪০০ চিতাবাঘকে রেডিও কলার পড়ানোর কর্মসূচি নিয়েছে বনদপ্তর। দ্রুতই এ কর্মসূচি বাস্তবায়িত করা হবে। বনদপ্তর সূত্রে জানা যায় উত্তরবঙ্গে মাত্র দু'টি হাতির রেডিও কলা রয়েছে কিন্তু দুটি ক্ষেত্রেই রেডিও কলার নন ফাংশনিং অবস্থায় রয়েছে অর্থাৎ বুনো হাতি দের রেডিও কলার পরালে তাদের গতিবিধি সম্পর্কে নানান বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসব উদ্দেশ্যে চিতাবাঘ কেউ রেডিও কলার পড়ানো হবে। বনদপ্তর এর এক কর্তা থেকে জানা যায় আগে নাকি চা বাগানগুলোতে এত বুনো হাতির উপদ্রব হতো না। বর্তমানে উপদ্রব বৃদ্ধি পাচ্ছে চা বাগিচা সংলগ্ন এলাকায়। বনজঙ্গল প্রায় ধ্বংস হওয়ার ফলে তাদের চলাফেরার রুটের পরিবর্তন হচ্ছে। খাদ্যের সন্ধানে ও…
Read More