উত্তর পূর্ব

আবারো নিম্নচাপের চোখ রাঙানি পড়ছে রাজ্যে

আবারো নিম্নচাপের চোখ রাঙানি পড়ছে রাজ্যে

ডিসেম্বর মাসের শুরু তাও শীতের দেখা নেই রাজ্য জুড়ে৷ শীতের আমেজ ভেস্তে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা৷ শনিবার ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়৷ যার ধাক্কায় বৃষ্টিতে ভাসতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণা সহ আরও কিছু জেলা৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷  দক্ষিণ তাইল্যান্ড ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ৷ যা বুধবার অন্দামান সাগরে অবস্থান করবে। পরে সেটি ধীরে ধীরে সেটি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২ ডিসেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস৷  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ওডিশা-অন্ধ্র উপকূলের কাছে এসে পৌঁছবে এই ঘূর্ণিঝড়৷ এর প্রভাব পড়বে বাংলার উপরেও৷…
Read More
মুম্বাই সফরে গেলেন মুখ্যমন্ত্রী

মুম্বাই সফরে গেলেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে নিজের শক্তি বিস্তৃতি করতে লক্ষ্য মাত্র নিয়েছে রাজ্যের শাসক দল৷ ২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ গোয়ার পর গতকাল ৩দিনের সফরে মুম্বই গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাণিজ্যনগরীতে পা রাখার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুম্বই সফরের পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়েও বেশ কিছু তথ্য দিলেন মুখ্যমন্ত্রী৷  মমতা জানান, এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সলমন খান ও মহেশ ভাটকে। আজই তো মুম্বই সফরে যাচ্ছেন তিনি৷ সেখানে গিয়ে বাদশার সঙ্গে দেখা করবেন কি তিনি? মুখ্যমন্ত্রী জানান, মুম্বই গেলেও, শাহরুখ খানের সঙ্গে দেখা…
Read More
ত্রিপুরা জয়ের পর বঙ্গে আশা দেখছে গেরুয়া শিবির

ত্রিপুরা জয়ের পর বঙ্গে আশা দেখছে গেরুয়া শিবির

সম্প্রতি সম্পন্ন হয়ে ফল প্রকাশিত হয়েছে ত্রিপুরা পুরভোটের। ত্রিপুরায় জয়ের ঝড় তুলছে গেরুয়া শিবির। অপ্রত্যাশিতভাবে ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড়। অধিকাংশ আসনে জয়ী হয়েছে বিজেপি আর সিপিএমকে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সার্বিকভাবে সব জায়গায় বিজেপির জয়জয়কার। এই ফলাফল দেখে বাংলার বিজেপি নেতৃত্ব মনে করছে যে আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনেও ত্রিপুরার ফলাফলের প্রভাব পড়বে ব্যাপকভাবে। এই বিষয়ে আশা প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বাংলার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ত্রিপুরা নির্বাচন নিয়ে প্রথম থেকেই বাংলার শাসক শিবিরকে এক হাত নিয়ে এসেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই রাজ্যের মানুষ ঘাসফুল শিবিরকে একেবারেই সমর্থন করেনি বলে কটাক্ষ…
Read More
আচমকাই পরীক্ষার ঘোষণা শিক্ষা পরিষদের

আচমকাই পরীক্ষার ঘোষণা শিক্ষা পরিষদের

করোনা সংক্রমণের আবহে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সদ্য মাত্র খুলছে সেগুলি৷ এরই মাঝে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের উপরে থিওরিটিকাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। পরীক্ষার সূচি এবং সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঠিক করতে হবে বলে জানানো হয়েছে। প্রতিটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল স্কুলগুলিকে সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে৷ কয়েক সপ্তাহ হয়েছে স্কুল খুলেছে৷ স্কুল খোলার পর ১৫ দিনের সময়সীমার মধ্যে কীভাবে হবে টেস্ট পরীক্ষা? সিলেবাস কি আদৌও শেষ করা সম্ভব হয়েছে? পরীক্ষা…
Read More
পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো রাজ্যের গেরুয়া শিবির

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো রাজ্যের গেরুয়া শিবির

এক এক করে রাজ্যের সব রাজনৈতিক দল প্রকাশ করছে তাদের পুরভোটের প্রার্থী তালিকা৷ এবার অবশেষে কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ ভোটের নির্ঘন্ট প্রকাশ করার পরেই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট৷ ওই দিন রাতেই তালিকা প্রকাশ করে তৃণমূল৷ কিন্ত বিজেপি কবে তালিকা প্রকাশ করবে তা নিয়ে জল্পনা চলছিল৷ তবে সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হতা পারে বলে ইঙ্গিত মিলেছিল৷ সেই মতোই কলকাতা পুরভোটের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির৷ এদিন শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কলকাতা-হাওড়া সহ সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম৷ আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে একতরফা ভাবে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হল এবং কলকাতায়…
Read More
লালু-বাদল: বন্ধুত্বের এক অনন্য নিদর্শন দেখা মিলল শিলিগুড়ির বাগড়াকোট এলাকায়

লালু-বাদল: বন্ধুত্বের এক অনন্য নিদর্শন দেখা মিলল শিলিগুড়ির বাগড়াকোট এলাকায়

শিলিগুড়ি বাগরাকোটে সংশোধনাগারের দিক থেকে আসা এক রিকশা ও তার সঙ্গী লালু বন্ধুত্বের এক অনন্য নজির গড়লো। ঘড়ির কাটায় তখন সকাল সাতটা। সংশোধনাগারের মোড়ে দাঁড়িয়ে লালু। বাদল দাস নামক এক রিকশাচালক সেখানে এসে দাঁড়াতেই লালু তাতে সওয়ার হয়ে গেল। রিক্সা এগিয়ে চলে হাতি মোড়ের দিকে, সঙ্গে সকালের মিষ্টি রোদ কখন তাদের বন্ধুত্বে দারুন প্রশান্তি। বাদল বাবু রিক্সা দাঁড় করাতে লালু নেমে যায় সেই জায়গায়। এরপরই বাদল বাবু সেই জায়গা থেকে বেরিয়ে তার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়। দিনভর প্রচণ্ড খাটনি, ঠিক সময় মত আবার ফেরার সময় তার সঙ্গী লালুকে নিয়ে আবার সংশোধনাগারের কাছে নামিয়ে দেন। এই বাগড়াকোট এলাকায় বাদল বাবুর বাড়ি,…
Read More
ত্রিপুরা গোয়ার পর এবার মুখ্যমন্ত্রী যেতে চলেছেন মুম্বাই সফরে

ত্রিপুরা গোয়ার পর এবার মুখ্যমন্ত্রী যেতে চলেছেন মুম্বাই সফরে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের বাইরেও শক্তি বৃদ্ধি করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য এখন একটাই নিজের ক্ষমতাকে রাজ্যের বাইরেও বিস্তৃতি করা। কিছুদিন আগেই নিজের রাজনৈতিক জীবনে প্রথমবার গোয়া সফর করে এসেছেন মমতা। এবার আগামী মাসে মুম্বই সফরে যাওয়ার কথা তাঁর। সেখানে একদিকে যেমন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার ঠিক তেমনই বিনিয়োগ সংক্রান্ত বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। আর এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই সফরে মূলত বিজেপি বিরোধী শক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার।…
Read More
শীতের মরশুমে বাজারে ইলিশ

শীতের মরশুমে বাজারে ইলিশ

বর্ষাকাল ছাড়া ইলিশ, সত্যিই আশ্চর্য৷ অসময়ে ইলিশ দর্শন৷ নভেম্বরের শেষে বাজার ছেয়েছে রুপালি শস্যে৷ খাদ্য রসিক বাঙালি বাজারে গিয়ে একেবারে চমকে উঠেছে৷ চটপট থলেতে ভরছেন সাগরের ইলিশ৷ নভেম্বরের শেষে এমন ইলিশ আমদানি করেননি খোদ ব্যবসায়ীরাও৷ মৎস্য গবেষক ও শিক্ষকেরা জানাচ্ছেন, আবহাওয়ার পরিবর্তনই রুপালি শস্যের ফলন বৃদ্ধির কারণ৷ এ বছর প্রচর বৃষ্টি হয়েছে৷ তাছাড়া রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে ছোট ইলিশ ছিল তারাই বড় হয়েছে।  মানিকতলা বাজারে এক ব্যবসায়ীর কথায়, ভরা বর্ষার মরশমে ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল এখনকার দামের চেয়ে কেজি প্রতি ৩০০ টাকা বেশি৷ আর এক কেজি ওজনের ইলিশের দাম ছিল প্রায় ৪০০ টাকা বেশি৷ শীতের দোরগোড়ায় এখন ইলিশ…
Read More
শুরু হয়েছে পুরভোটের প্রচারে পর্ব

শুরু হয়েছে পুরভোটের প্রচারে পর্ব

আগামী মাসেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে পুরভোট ৷ ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট৷ জোড় কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার৷ এদিন সকাল থেকে ৮২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ পুরভোটের প্রার্থী হয়ে আজ থেকেই প্রচার শুরু করলেন ফিরহাদ৷ সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ও দলীয় কর্মীরা৷ চেতলা বাজারে জনসংযোগ সারলেন তিনি৷ কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আজই প্রথম প্রচার শুরু ফিরহাদের৷ তাঁর কথায়, এটা তাঁর নিজের জায়গা৷ তাই পুরভোট নিয়ে তিনি আশাবাদী নন, বরং জয়ের বিষয়ে নিশ্চিত৷ চেতলা বাজারে আসা মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বলেন৷ চেতলায় নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি৷ কলকাতা পুরসভার ৭১ নং ওয়ার্ডের তৃণমূল…
Read More
আবহাওয়ার পূর্বাভাসে ফের আশঙ্কা,ডিসেম্বরের শুরুতেই হতে পারে  ঘূর্ণিঝড়, ঝেঁপে বৃষ্টি

আবহাওয়ার পূর্বাভাসে ফের আশঙ্কা,ডিসেম্বরের শুরুতেই হতে পারে ঘূর্ণিঝড়, ঝেঁপে বৃষ্টি

বাংলায় আরও কমল তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতা সহ বাংলার বাকি অংশ শীত শীত অনুভূতি তৈরি হয়ে গিয়েছে। ডিসেম্বরের শুরুতেই নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বাঙালি অপেক্ষায় রয়েছে কবে জাঁকিয়ে শীত পড়বে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে , বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর ওই নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবারই সেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে উপগ্রহ চিত্র মারফৎ জানা গিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ওই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। কিন্তু কবে থেকে জাঁকিয়ে শীত? আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের কাঁটা কেটে গেলেই জাঁকিয়ে পড়বে শীত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।এরপর…
Read More
কবে থেকে শীতের ছোয়া পেতে চলেছে রাজ্যবাসী

কবে থেকে শীতের ছোয়া পেতে চলেছে রাজ্যবাসী

নভেম্বর শেষ হলেও দেখা নেই শীতের৷ নিম্নচাপের ধাক্কায় চড়তে থাকে পারদ৷ শীতের আমেজ হারিয়ে ফের গরমে অস্থির কাণ্ড৷ প্রকৃতির এই খামখেয়ালিপনায় ধন্দে পড়েছিল মানুষ৷ কবে জাঁকিয়ে বসবে শীত? সেই অপেক্ষাতেই প্রহর গুনছিল রাজ্যবাসী৷ শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আবহাওয়া দফতর৷ আজ থেকে ফের ফিরবে শীতের আমেজ৷   নভেম্বরের শেষ হতে চলছে৷ এখনও শীত না আসায় মন খারাপ অনেকেরই৷ তবে এবার জাঁকিয়ে বসবে শীত৷ চলতি সপ্তাহের শেষেই নামবে তাপমাত্রার পারদ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, প্রায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ৷ সেই সঙ্গে বইবে উত্তুরে হাওয়া৷ ক্রমশ হাওয়ার দাপট বাড়বে৷ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি…
Read More
রাজ্য সরকারের একাধিক প্রকল্প চালাতে ঋণই ভরসা

রাজ্য সরকারের একাধিক প্রকল্প চালাতে ঋণই ভরসা

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগে থেকেই জনসাধারণের জন্য বহু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি পরিবারের ন্যূনতম আয় নিশ্চিত করবেন৷ বিপুল জনাদেশে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা সারা দেশের নজর কেড়েছে৷ প্রশংসিত হয়েছে তাঁর প্রকল্প৷ কিন্তু সেই সঙ্গে একটি প্রশ্নও উঠতে শুরু করেছে৷ কোথা থেকে আসবে এই প্রকল্পকে জিইয়ে রাখার টাকা? সরকারি ভাঁড়ারের দৈন্যদশায় কতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্যসাথী’র মতো প্রকল্প চালানো যাবে তা নিয়েই এখন সংশয়৷ এমতাবস্থায় একটাই পথ, ঋণ৷  প্রশাসনিক মহলের মতে, এই সকল সরকারি প্রকল্প চালাতে ঋণ নেওয়াই একমাত্র পথ। ধার নেওয়া টাকাতে প্রকল্পের খরচ চালানোর জল্পনা শুরু হয়েছে…
Read More
চিন্তায় রাজ্য ইঙ্গিত মিলছে করোনা সংক্রমণের নতুন প্রজাতির

চিন্তায় রাজ্য ইঙ্গিত মিলছে করোনা সংক্রমণের নতুন প্রজাতির

সময় সময় রূপ বদলাচ্ছে করোনা ভাইরাস। দেশের করোনা ভাইরাস সংক্রমণ বিগত কয়েকদিন ধরে তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু এবার নতুন প্রজাতি নিয়ে চিন্তা বাড়লো কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি করোনাভাইরাসের একটি নতুন প্রজাতির সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ে। সেই প্রজাতি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এবং তাই দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে সব রকম ভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে যে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তাতে লেখা রয়েছে যে, এই নতুন করোনা প্রজাতি বহুবার জিনের বিন্যাস বদলেছে তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে এই প্রজাতি সংক্রমণ…
Read More
পুরভোটের আগে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

পুরভোটের আগে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

বহু টালবাহানার পর অবশেষে ঘোষিত হয়েছে রাজ্যে পুরভোটের সময়সীমা, ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আপাতত কলকাতায় পুরভোট হতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছিল আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে কারণ অন্যান্যদের তুলনায় তারাই সব থেকে আগে প্রার্থী তালিকা ঘোষণা করে যে কোনও নির্বাচনে। কিন্তু এবার ঘাসফুল শিবিরের আগেই পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামেরা। পাশাপাশি দুর্নীতি এবং গোষ্ঠী কোন্দল ইস্যুতে শাসক দলকে একহাত নিল তারা। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার আগে বামেরা দাবি করে যে, বিরোধীদের কাজ করতে দেয়নি বর্তমান রাজ্যের শাসক দল। দুর্নীতি এবং গোষ্ঠী কোন্দলে জেরবার তারা। পাশাপাশি তারা এও স্পষ্ট করে…
Read More