উত্তর পূর্ব

নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্য। বিগত বেশ কয়েকদিন ধরে করোনা সংক্রমণের দিক দিয়ে বেশ খানিকটা স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। বিগত কয়েকদিনের মতো আজকেও পশ্চিমবঙ্গের করোনাভাইরাস সংক্রমণ কম রয়েছে। সংক্রমণের শীর্ষস্থানে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা থাকলেও তুলনামূলকভাবে আজ আক্রান্তের সংখ্যা কিছুটা কম। এতেই বড় রকমের স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। যদিও ইতিমধ্যেই করোনাভাইরাস নতুন প্রজাতির খোঁজ মিলেছে একাধিক দেশে যা নিয়ে চিন্তা বাড়ছে।“ আজ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭১০, যার মধ্যে কলকাতায় আক্রান্ত ১৮৩ জন। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে আজ রয়েছে যুগ্ম দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৩ হাজার ৪৫১…
Read More
এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে আরও এক মামলা দায়ের হাই কোর্টে

এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে আরও এক মামলা দায়ের হাই কোর্টে

এসএসসি’র গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে আরও এক মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা। বৃহস্পতিবারই নিয়োগ মামলায় বেনিয়মের অভিযোগ আরও ৫৪২ জনের বেতন বন্ধ নিয়ে নতুন নির্দেশ দেন উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে তিনি বলেন, কমিশনের পেশ করা তালিকার ৫৪২ জনের নিয়োগ খতিয়ে দেখা হোক। যদি দেখা যায়, তাঁদের নিয়োগ ২০১৯ সালের ৪ মে’র পর হয়েছে, তা ‘ভুয়ো’ হিসেবে বিবেচনা করে তাঁদের বেতন বন্ধ করবে স্কুল সার্ভিস কমিশন।  হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে ইঙ্গিতের পরই ৫৪২ জনেরই একাংশ আদালতের দ্বারস্থ হয়েছে। তাঁদের অভিযোগ, হাই কোর্টের…
Read More
ঘোষিত হলো পুরসভা ভোটের

ঘোষিত হলো পুরসভা ভোটের

বহু টালবাহান পর অবশেষে পুরসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা হলো৷ সকালেই কলকাতা পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এ নিয়ে বিস্তারিত জানালেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস৷ তিনি জানান, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে নির্বাচন হবে৷ ৪,৭৪২টি প্রধান পোলিং বুথ রয়েছে৷ ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও ভোট গ্রহণ হবে৷ কলকাতা পুরসভার মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২৷  আজ থেকেই জারি হয়ে গেল আদর্শ আচরণ বিধি৷ পাশাপাশি আজ থেকেই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা৷ ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷ স্ক্রুটিনির শেষ তারিখ ২ ডিসেম্বর৷ ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ ১৯ তারিখ হবে কলকাতা পুরসভার ভোট৷ ভোট হবে সকাল ৭টা…
Read More
দাম কমানো হলো রেলের টিকিটের

দাম কমানো হলো রেলের টিকিটের

করোনা আবহে বিগত বহুদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেন৷ এক্সপ্রেসের পাশাপাশি রাজ্যে স্বাভাবিক লোকালও৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে অস্বাভাবিক ভাবে বাড়ানো হয়েছিল প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ এতদিন পর ফের পুরনো দামে ফিরতে চলেছে প্ল্যাটফর্ম টিকিট৷ দাম কমামোর পথে হাঁটল ভারতীয় রেল৷ এবার থেকে আগের মতোই ১০ টাকায় মিলবে প্ল্যাটফর্ম টিকিট৷  করোনার দাপটে গত বছর মার্চ মাসে দেশ জুড়ে জারি হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় রেল পরিষেবা৷ পরে ট্রেন চালু হলেও স্টেশনে অবাঞ্ছিত ভিড় রুখতে বাড়িয়ে দেওয়া হয় প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ তবে আপাতত দেশে অনেকটাই স্বাভাবিক করোনা পরিস্থিতি৷ তাই পুরনো দামেই এবার প্ল্যাটফর্ম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল৷ পাশাপাশি ট্রেনে…
Read More
তবে কি এবার বদলে যাচ্ছে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ

তবে কি এবার বদলে যাচ্ছে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ

ধীরে ধীরে বদলে যাচ্ছে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ৷ একদিকে তখন পাহাড়ে নতুন দল ঘোষণা করছেন অজয় এডওয়ার্ড৷ অন্যদিকে নাকতলায় তৃণমূলের মহাসচিব পার্ছ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করছেন পাহাড়ের আরেক নেতা বিমল গুরুং৷ তাঁর সঙ্গী রোশন গিরি সহ আরও তিনজন৷ প্রায় দু’ঘণ্টা ধরে চলল বৈঠক৷  পাহাড়ে বিজেপি’র ঘাঁটি বেশ শক্ত৷ পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার ছিল গেরুয়া শিবির৷ তবে এবার তৃণমূলও খারাপ ফল করেনি৷ কিন্তু বদলে যেতে শুরু করেছে পাহাড়ের রাজনীতি৷ নতুন দল করতে চলেছে অনীত থাপা৷ জিটিএ-র নির্বাচনও হবে৷ পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছে৷ এমতাবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাহাড়ি নেতাদের আগমন নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷  বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কংগ্রেস নেত্রী…
Read More
আচমকাই কেঁপে উঠলো কলকাতা

আচমকাই কেঁপে উঠলো কলকাতা

আজ সকালে আচমকাই কেঁপে উঠলো শহর, কিছু জায়গায় বোঝা গেলেও বেশ কিছু জায়াগায় বুঝতে পারেনি মানুষ৷ শুক্রবার তখনও ঘুম ভাঙেনি রাজ্যবাসীর৷ কেঁপে উঠল কলকাতা, দক্ষিণবঙ্গ সহ গোটা উত্তরবঙ্গ৷ ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্পটি হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১৷ প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷  উত্তরপূর্বের বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও৷ বাংলাদেশের  চট্টগ্রাম, ঢাকায় ভূ-কম্পন বোঝা গিয়েছে৷ শুক্রবার ভোর সওয়া ৫টা নাগাদ কলকাতায় ভূ-কম্পন অনুভূত হয়৷ ৩০ সেকেন্ড ছিল কম্পনের স্থায়িত্ব৷ কেন্দ্রীয় মৌসম ভবন জানাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১২ কিমি গভীরে। থেনজলের অবস্থান চট্টগ্রাম ১৭৪ কিমি পূর্বে। কম্পন অনুভূত হয়েছে অসম এবং ত্রিপুরাতেও৷ ভূমিকম্পের…
Read More
রাজ্যজুড়ে নিম্নমুখী পারদ, উত্তুরে হাওয়ায় হাল্কা শীতের আমেজ

রাজ্যজুড়ে নিম্নমুখী পারদ, উত্তুরে হাওয়ায় হাল্কা শীতের আমেজ

ধীরে ধীরে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরছে । তবে ক্রমশ আরও কমবে তাপমাত্রা এমনটাই জানান হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহ শেষের আগেই রাজ্যে শীতের শিরশিরানি অনুভূত হবে । দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকলেও তার প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই আশা করা যাচ্ছে। তবে বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে।উত্তরবঙ্গের অন্যান্য পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং উত্তরবঙ্গেও সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে মধ্যপ্রদেশ-সহ মধ্যভারতের এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অন্যদিকে, কলকাতাতেও শীতের আমেজ ফিরছে। রাতের তাপমাত্রা কমছে ক্রমশ। আজ সকালে…
Read More
SSC গ্রুপ ডি নিয়োগ মামলা: CBI তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

SSC গ্রুপ ডি নিয়োগ মামলা: CBI তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

এসএসসি নিয়োগ মামলায় সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ রাজ্যের গ্রুপ ডি কর্মী নিয়োগে বেনিয়ম মামলায় এখনই তদন্ত শুরু করতে পারবে না কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বলাই যায়, আদালতের এই নির্দেশে সাময়িক স্বস্তি পেল রাজ্য। মামলার চূড়ান্ত শুনানি ২৯ নভেম্বর অর্থাৎ আগামী সোমবার।  ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের সুপারিশ করে রাজ্য। সেই নিয়োগে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। শেষপর্যন্ত গত ২৩ নভেম্বর সেইসমস্ত অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাই কোর্ট। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই আবেদনে সাড়া…
Read More
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থীতালিকা প্রকাশ করল বোর্ড

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থীতালিকা প্রকাশ করল বোর্ড

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও একটি ধাপ পেরল সরকার। প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল বোর্ড। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফে বুধবার প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, তাতে ৪৭৪ জনের নাম রয়েছে। শূন্যপদের সংখ্যা ৪৭৮। তালিকায় থাকা প্রার্থীদের দ্রুতই নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হবে বলে খবর। এদিন তালিকা প্রকাশের খবরে উচ্ছ্বসিত প্রার্থীরা। ২০১৪ সালের প্রাথমিক টেট থেকে যোগ্যতার ভিত্তিতে বেছে নেওয়া প্রার্থীদের প্রশিক্ষণের পর এবার নিয়োগের পালা। এই মুহূর্তে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) একাধিক আইনি জটিলতায় জর্জরিত। কখনও উচ্চপ্রাথমিকের প্যানেল নিয়ে, কখনও আবার গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে হাই কোর্টে চলছে মামলা। বারবারই…
Read More
জল্পনা বাড়ছে কীর্তি আজাদের দল বদল নিয়ে

জল্পনা বাড়ছে কীর্তি আজাদের দল বদল নিয়ে

রাজ্য রাজনীতিতে এখনো পর্যন্ত বজায় রয়েছে দল বদলের প্রথা। আরো একবার তুঙ্গে উঠল জল্পনা। রাজনীতি জীবনে প্রথমে বিজেপি তারপর কংগ্রেস ঘুরে এখন হয়তো রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব কীর্তি আজাদ হয়তো ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন। আপাতত দিল্লি সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বটে। জল্পনা মমতার এই দিল্লি সফরের মাঝেই কীর্তি আজাদ ঘাসফুল শিবিরে যোগ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর যে একাধিক কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে তার ইঙ্গিত আগে থেকেই মিলেছিল। একদিকে মমতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ করার কথা। সেখানে তিনি পশ্চিমবঙ্গের একাধিক…
Read More
করোনা সংক্রমণের ক্ষেত্রে রাজ্যে সুস্থতার সংখ্যা বাড়তেই নয়া উদ্যোগ সরকারের তরফে

করোনা সংক্রমণের ক্ষেত্রে রাজ্যে সুস্থতার সংখ্যা বাড়তেই নয়া উদ্যোগ সরকারের তরফে

ধীরে ধীরে বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। তাই বড়োসড়ো সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। বাংলার করোনাভাইরাস চিকিৎসার জন্য তৈরি হওয়া অধিকাংশ সেফ হোম এবং হাসপাতালের শয্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের দাবি যে বাংলার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গত কয়েক দিনের করোনাভাইরাস রিপোর্ট দেখা গেলে জানা যাবে যে বাংলার ভাইরাস আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কম। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কম হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে পারছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবন জানাচ্ছে, দ্রুত টিকাকরণ এবং করোনাভাইরাস বিধি কার্যকর করা হয়েছে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আর তাই আগের মতো সেফ হোম…
Read More
শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ রাজ্যের তরফে

শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ রাজ্যের তরফে

আরো একবার খবরের শিরোনামে এলো রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগে দুর্নীতি বিষয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন। আজ সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য। মামলা আংশিক গ্রহণ করলো ডিভিশন বেঞ্চ। নথি দিয়ে আবেদনের নির্দেশ ডিভিশন বেঞ্চের। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই তদন্তভার সিবিআইকে দিয়েছিল আদালত। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছে এসএসসি’র…
Read More
স্কুলগুলির তরফে প্রতিদিনের রিপোর্ট চায় রাজ্য সরকার

স্কুলগুলির তরফে প্রতিদিনের রিপোর্ট চায় রাজ্য সরকার

বিগত দেড় বছর বন্ধ থাকার পর অবশেসে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা। সব ধরনের কোভিড বিধি মেনে স্কুলগুলিতে সঠিক সময়ে, নির্দিষ্ট সূচি অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে কিনা, শিক্ষক ও শিক্ষাকর্মী সহ পড়ুয়াদের উপস্থিতির হার কত, তা জানাতে রাজ্য সরকার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে প্রতিদিন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা সঠিক সময়ে স্কুলে আসছে কিনা, ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সময় সংক্রান্ত তথ্য আবশ্যিকভাবে সকাল এগারোটার মধ্যে শিক্ষা দফতরের ই-পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এছাড়াও প্রশাসনিক সংক্রান্ত বকেয়া কাজ আজকের মধ্যে শেষ করতে হবে বলে জানানো হয়েছে।  উল্লেখ্য, প্রায় কুড়ি মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে একাদশ…
Read More
চলতি মাস শেষ হতে চললো তবুও শীতের দেখা নেই এখনও

চলতি মাস শেষ হতে চললো তবুও শীতের দেখা নেই এখনও

চলতি মাসের শুরু থেকেই শীতের দেখা পাওয়ার কথা ছিল। কিন্তু নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল তবুও এখনো শীতের দেখা মিলল না। শেষ কবে এই ঘটনা ঘটেছে তা বলা কার্যত কঠিন। চলতি মাসে ঠান্ডা পড়বে না তার আংশিক পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে যে শীত পড়তে পড়তে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার। কিন্তু ততদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। আজ যেমন শহরের সকালের আকাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সারাদিন ধরে।  বৃষ্টি না হলেও সার্বিকভাবে মেঘলা আকাশ…
Read More