উত্তর পূর্ব

ফের একবার অস্বস্তিতে পড়লেন শুভেন্দু ঘনিষ্ট

ফের একবার অস্বস্তিতে পড়লেন শুভেন্দু ঘনিষ্ট

আরো একবার অস্বস্তিতে পড়লেন শুভেন্দু-ঘনিষ্ঠ। কাঁথির পুরভবন থেকে ত্রিপল চুরির মামলায় অন্যতম অভিযুক্ত তথা শুভেন্দু-ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। পুজো অবকাশের পর নিয়মিত বেঞ্চেই তাণর আবেদনের শুনানি হবে বলে জানিয়ে দিল আদালত। মানিকতলা থানা এবং কাঁথি থানায় চঞ্চল নন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে আপাতত তিনি জামিনে রয়েছেন। অবকাশকালীন বেঞ্চে চঞ্চলের আবেদন, তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত মামলার তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করুক আদালত। কিন্তু সরকারি আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে বিচারাধীন রয়েছে৷ ফলে এমতাবস্থায় এই আবেদনে হস্তক্ষেপ করতে পারে না অবসরকালীন বেঞ্চ। যার জেরে চঞ্চল…
Read More
স্কুল খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফে

স্কুল খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফে

করোনা সংক্রমণের তান্ডবে প্রায় এক বছর সময় ধরে বন্ধ সমস্ত স্কুল। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসেই খুলে যাবে স্কুল। এই সিদ্ধান্ত ঘোষণার পর ইতিমধ্যেই অনেক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন নিয়ম মানতে হবে। স্বাভাবিকভাবে এই ইস্যুতে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষগুলিকে নির্দেশিকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, সমস্ত নিয়ম জানিয়ে দিতে ২৮ পাতার একটি বুকলেট প্রকাশ করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে। যে বুকলেট প্রকাশ করা হয়েছে তাতে স্কুল খোলার পর কোন কোন নিয়ম মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল খোলার…
Read More
স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

ঘোষণা অনুযায়ী প্রস্তুতি তুঙ্গে রয়েছে স্কুল খোলার। রাজ্য সরকার সব মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে আগামী শুক্রবারের মধ্যে প্রথম দফায় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় খোলার আগে আবশ্যিকভাবে দ্বিতীয় দফায় জীবাণুমুক্তকরণ করতে হবে বলে শিক্ষা দফতর থেকে প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যে সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখনো সংস্কারের জন্য বরাদ্দ অর্থ পায়নি তাদেরকে আজকের মধ্যে এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তা জানাতে বলা হয়েছে।  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোভিডের জন্য চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফি মকুব করেছে…
Read More
গত বছরের মতো চলতি বছরেও মামলা হলো দীপাবলি উৎসব নিয়ে

গত বছরের মতো চলতি বছরেও মামলা হলো দীপাবলি উৎসব নিয়ে

করোনা সংক্রমণের আবহে ফের একবার আসতে চলেছে দীপাবলি। গত বছর দীপাবলিতে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট৷ কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ গত বছরের মতো এ বছরেও নিষিদ্ধ হোক সব ধরনের ধরনের বাজি। পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য রক্ষায় বাজি বিক্রি ও বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টের মামলা দায়ের করা হল। মামলাকারীর নাম রশ্মি আলি৷ তিনি তাঁর আবেদনে বলেন, পুজো মিটতেই রাজ্যে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে৷ বাড়ছে দৈনিক মৃত্যুও। সাধারণ মানুষ তো বটেই করোনা রোগীদের জন্যেও বাজির শব্দ এবং তাঁর গন্ধ হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর৷ বহু মানুষ এমনিতেই হৃদরোগে আক্রান্ত৷ তাঁরা বাজির শব্দ…
Read More
পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে তৃতীয় দিনে আজ পাহাড়ে  মুখ্যমন্ত্রী

পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে তৃতীয় দিনে আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর পাঁচদিনের সফরে তৃতীয় দিনে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাবেন মুখ্যমন্ত্রী। বিগত কয়েকদিন ধরে পাহাড়ে লাগাতার বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পং এর একাধিক জায়গাতে ধসের খবর সামনে আসে। সোমবার 'উত্তরকন্যা'-র প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার কার্শিয়াঙে দার্জিলিং ও কালিম্পয়ের প্রশাসনের আধিকারিকদের সাথে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধসের যেরে বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, পাশাপাশি সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে এসব বিষয়ে ক্ষতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া তৃতীয়বার রাজ্যের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম পাহাড়ে অসবেন তিনি। এদিন দুইদিনের কার্শিয়াং সফরে মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানাতে সাজিয়ে তোলা হচ্ছে পাহাড়কে। পাহাড়ে এসে পাহাড়বাসীর জন্য নতুন কোনো প্রকল্প চালু…
Read More
দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকে খোঁজ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকে খোঁজ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ওঠা নামা লেগেই আছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। এদিকে ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ মানুষকে কমপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া সম্ভব হয়েছে। আবার দুটি ডোজও পেয়েছেন অনেকেই। কিন্তু তথ্য বলছে যে দুটি করোনাভাইরাস টিকা পাবার পরেও অনেকেই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই ইস্যুতে এবার প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই এই নিয়ে প্রশ্ন তুললেন এবং গবেষণা করার নির্দেশ দিলেন তিনি। মমতা এদিন বলেন, ইতিমধ্যেই দেখা গিয়েছে যে করোনাভাইরাসের দুটি টিকা নেওয়ার পরেও অনেকেই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। কেন দুটি টিকা নেওয়ার পরেও তারা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তা জানতে হবে। মমতার কথায়, সবাই জানে যে…
Read More
মুখ্যমন্ত্রীর সফর শুরুর আগেই ছড়ালো উত্তেজনা

মুখ্যমন্ত্রীর সফর শুরুর আগেই ছড়ালো উত্তেজনা

সদ্য মাত্রই ঘোষণা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর গোয়া সফরের৷ এবার সেই সফরের আগেই ছড়ালো উত্তেজনা৷ একাধিক জায়গায় তৃণমূল নেত্রীর ছবি ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ প্রতিবাদে রাজ্যপালের কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷ বিজেপি’র বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ঘাসফুল শিবির৷  গোয়ার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ এতে ক্ষতি হচ্ছে গোয়ার স্থানীয় ভেন্ডারদের৷ কেন রাজ্যের ভেন্ডরদের ক্ষতি করা হচ্ছে? টুইটে খোঁচা দেন তিনি৷ রাজ্যপালের কাছে নালিশ জানানো হবে বলে জানিয়েছেন সৌগত রায়৷ তিনি বলেন, ‘‘আমরা রাজ্যপালের কাছে যাচ্ছি৷ আমাদের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করবে৷ ফ্লেক্স ছেঁড়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে…
Read More
একই রকম অবস্থায় রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

একই রকম অবস্থায় রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

গতকালই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ কিন্তু এখনো তাঁর শারীরিক অবস্থা একই রকম৷ এখনও অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি৷ তবে সকালে খুলে দেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট৷ তাঁকে পরীক্ষা করছেন সাত সদস্যের মেডিক্যাল বোর্ড৷ সকাল ১০টায় তাঁকে পরীক্ষা করেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা৷  পঞ্চায়েত মন্ত্রীর এক বন্ধু জানিয়েছেন, ‘‘তিনি আগের থেকে ভালো আছেন৷ আস্তে আস্তে সুস্থ হচ্ছেন৷ মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছে৷ মুখ্যমন্ত্রীও সব সময়ে খবরাখবর নিচ্ছেন৷’’ রবিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ আচমকাই শ্বাসকষ্ট বেড়ে যায় ৭৫ বছর বয়সী বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের।  এর…
Read More
আরো একবার স্বস্তি পেলেন কৈলাশ

আরো একবার স্বস্তি পেলেন কৈলাশ

আরো একবার স্বস্তি পেলেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় ধর্ষণের অভিযোগ মামলায় ফের স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টে। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ ঘোষের ডিভিশন বেঞ্চ। আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। কৈলাস বিজয়বর্গীয় সহ কয়েকজনের বিরুদ্ধ শ্লীলতাহানির অভিযোগ ছিল। নবমীর দিন বিশেষ আদালতের নির্দেশে তারা অন্তর্বর্তী আগাম জামিন পান। আজ ফের পুজো অবসরকালীন বিশেষ বেঞ্চে হয় এই মামলার শুনানি। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী জানান ,হোয়াটসঅ্যাপে অশ্লীল কথাবার্তার প্রমাণ পাওয়া গিয়েছে। মেসেজের মাধ্যমে অভিযোগকারীনিকে ডেকে পাঠানো হয় রাজনৈতিক আলোচনার নামে।  নবমীর দিন এই মামলার শুনানিতে ১০ হাজার টাকার…
Read More
আরজিকর মামলায় তলব হাসপাতালের জুনিয়র ডাক্তারদের

আরজিকর মামলায় তলব হাসপাতালের জুনিয়র ডাক্তারদের

নিজেদের দাবিকে কার্যত করতে বিগত বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে৷ অধ্যক্ষের অপসারণ চেয়ে লাগাতার আন্দোলন করছে আরজিকরে জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে আরজিকরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও অনশনে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ এবার আরজিকরে আন্দোলনরত ছাত্রদের তলব করল হাইকোর্ট৷  এদিন এজি বলেন, প্রিন্সিপালের অপসারণ চেয়ে বিক্ষোভ চলছে। হাসপাতালের ভিতরে বিক্ষোভ চলছে। যা খুবই দুর্ভাগ্যজনক। হাসপাতাল চিকিৎসা পরিষেবার জায়গা। এর পরেই আইনজীবী শুভঙ্কর নাগ বলেন, চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন৷ তবে চিকিৎসার ক্ষেত্রে ইন্টার্ন বা জুনিয়া ডাক্তাররা কোনও সহযোগিতা করছেন না। বহু মহিলা ডাক্তারও সেখানে রয়েছেন। বিক্ষোভের ফলে চিকিৎসকেরা আতঙ্কে রয়েছে। হাসপাতালের ভেতরে এই ধরনের বিক্ষোভ…
Read More
ঘোষণা হলো আরো চার কেন্দ্রের উপনির্বাচনের

ঘোষণা হলো আরো চার কেন্দ্রের উপনির্বাচনের

উপনির্বাচন ভোট পর্ব চলছে রাজ্য জুড়ে। পূজার পূর্বেই উপনির্বাচন হয়েছে কিছু কেন্দ্রে। আবার চলতি মাসের শেষেই বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে। এবার জানা গেল পরের মাসে অর্থাৎ নভেম্বরের ত্রিপুরার পুরভোট হতে চলেছে। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কয়েক সপ্তাহ আগে থেকেই সেই রাজ্যে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তারা আরো বেশি তৎপর হয়ে গেল।  নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট সংঘটিত হবে এবং ২৮ নভেম্বর পুরভোটের ফল প্রকাশ। ৩ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন এবং ৫ নভেম্বর হবে মনোনয়ন স্ক্রুটিনি। তারপর ৮ নভেম্বর…
Read More
অবশেষে ঘোষিত হলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্ধারিত সময়

অবশেষে ঘোষিত হলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্ধারিত সময়

অবশেসে অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার৷ দীর্ঘ সময় পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্ধারিত সময় ঘোষিত হলো৷ ১৫ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি৷ তার আগে স্কুল-কলেজ পরিষ্কার করে প্রস্তুত হতে বলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা সংক্রমণের জেরে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা ফের বন্ধ করে দেওয়া হয়৷ গত বছর থেকে ধরলে প্রায় ২০ মাস পর স্কুল কলেজ খুলতে চলেছে৷ প্রসঙ্গত, আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিড…
Read More
আসন্ন উৎসবে বাজির ধোঁয়া ক্ষতিকর হতে পারে

আসন্ন উৎসবে বাজির ধোঁয়া ক্ষতিকর হতে পারে

আসতে চলেছে আরেক উৎসব। সামনেই আসন্ন কালীপুজো। এমনিতেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর পর থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে করোনার দাপট মাথাচাড়া দিয়ে উঠছে৷ এবার চিন্তা আলোর উৎসব দীপাবলিতে দেদার বাজি পোড়ার৷ বারুদ-পোড়া সেই ধোঁয়ায় বিষাক্ত হয়ে ওঠে আকাশ-বাতাস। আর বাজির ধোঁওয়ায়  পরিবেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে৷ সেই আশঙ্কায় চিন্তিত চিকিৎসক মহল। কোভিড আক্রান্ত তো বটেই, কোভিডমুক্তদেরও নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞ-চিকিৎসকরা।  কোভিড আক্রান্তদের ক্ষেত্রে সমস্যাপ্রতি বছর কালীপুজোর সময় বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যায় অত্যাধিক হারে৷ আর করোনা আবহে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নেওয়ার আশঙ্কা করছেন  চিকিৎসকরা৷ কোভিড আবহে বাজির ধোঁয়া বিষ পানের মতো ভয়াবহ হয়ে উঠতে পারে…
Read More
অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের রাজপাল

অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের রাজপাল

অসুস্থ হয়ে পড়লেও আপাতত সুস্থ আছেন তিনি। দিল্লির বঙ্গভবন থেকে জানা গিয়েছে ম্যালেরিয়া আক্রান্ত হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ পুজোর মধ্যে সস্ত্রীক দার্জিলিং গিয়েছিলেন রাজ্যপাল৷ সপ্তমীর দিন সকালে কলকাতা থেকে রওনা দেন তিনি৷ সেখান থেকে ফিরে ৩ দিন আগে দিল্লিতে যান ছুটি কাটাতে৷ বাগডোগরা থেকেই ধরেন দিল্লির বিমান৷ শরীরে জ্বর ছিল তাঁর। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই দিল্লিতে ছুটি কাটাতে গিয়েছেন তিনি৷ আর সেখানে গিয়েই দিল্লির বঙ্গভবন থেকে এমনটাই জানা গিয়েছে। রক্তপরীক্ষার পর ম্যালেরিয়া ধরা পড়ে৷ দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি অতিথি নিবাস বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর৷ তবে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গত চারদিন ধরে সপরিবারে বঙ্গ ভবনেই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ জানা…
Read More