উত্তর পূর্ব

এবার বিদেশ সফর করতে পারেন মুখ্যমন্ত্রী

এবার বিদেশ সফর করতে পারেন মুখ্যমন্ত্রী

এবার আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ দুবাইয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীকে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর তরফে আমন্ত্রণ এসেছে মুখ্যমন্ত্রীর দরবারে৷ নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷  এদিকে উত্তরবঙ্গ সফর সেরে আজই গোয়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল গোয়ার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ শনিবার ফিরবেন কলকাতায়৷ ফলে তিনি বিসিসিআই-এর আমন্ত্রণে দুবাই যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ কলকাতায় ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে৷  খেলার মাঠের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ পুরনো৷ এর আগে ২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে…
Read More
আবারো চর্চায় এল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মামলা

আবারো চর্চায় এল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মামলা

আবার সামনে উঠে এলো রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মামলা। গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় দিল্লিতে ডেকে পাঠানো হয় তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যদিও ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর ক্ষয়ক্ষতি সামলানোর জন্য ব্যস্ত থাকায় তিনি প্রধানমন্ত্রীর সভায় যেতে পারেননি। এরপর বাংলার মুখ্যসচিব পদে না থেকে মেয়াদের শেষ দিনে অর্থাৎ ৩১ মে অবসর নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপর গত ১৬ জুন আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। আলাপনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের (দিল্লি) নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব। এই মামলায় বুধবারের শুনানিতে কেন্দ্রের অবস্থান জানতে…
Read More
ইন্ডিয়া গেম ডেভেলপারস কনফারেন্সের 13 তম সংস্করণ 16 থেকে 18 ই নভেম্বরের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

ইন্ডিয়া গেম ডেভেলপারস কনফারেন্সের 13 তম সংস্করণ 16 থেকে 18 ই নভেম্বরের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

কলকাতা: ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স (IGDC), গেম ডেভেলপারদের জন্য ভারতের প্রধান অনুষ্ঠান, চলতি বছরে 13 থেকে 18 ই নভেম্বরের মধ্যে তার 13 তম সংস্করণ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করেছে। আগের সংস্করণের মতো, এই সংস্করণটিও একটি ভার্চুয়াল বিষয় হবে।তেলেঙ্গানা সরকারের সাথে অংশীদারিত্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। IGDC ভারতীয় গেমিং ইকোসিস্টেমের বিকাশে একটি বড় অনুঘটক এবং প্রতি বছর গেম ডেভেলপার, প্রকাশক এবং বিনিয়োগকারীদের থেকে উৎসাহী অংশগ্রহণ দেখে। এর লক্ষ্য হ'ল শিল্পের নেতাদের এবং বিনিয়োগকারীদের উপস্থিতিতে গেম ডেভেলপারদের অন্তর্দৃষ্টি, আপস্কিলিং এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ সহ ক্ষমতায়ন করা।এই বছর, IGDC তে 10 টি মূল ট্র্যাক থাকবে, যার মধ্যে অধিক প্রিয় হাইপার-ক্যাজুয়াল ট্র্যাকের সর্বশেষ সংযোজন অন্তর্ভুক্ত…
Read More
নতুন নিয়ম লাঘু হলো সরকারি হাসপাতালে ভর্তি হতে

নতুন নিয়ম লাঘু হলো সরকারি হাসপাতালে ভর্তি হতে

রাজ্যের সরকারি হাসপাতাল মানেই যে কেউই ভর্তি হতে পারতো এখানে৷ কিন্তু এবার থেকে পাল্টে গেলো সেই নিয়ম৷ সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক৷ স্বাস্থ্য দফতরের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে৷ নির্দেশিকায় সাফ বলা হয়েছে, এবার থেকে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্য সাথী, রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প কিংবা ইএসআই কার্ড থাকতে হবে৷ কোনও রোগীর কাছে এর মধ্যে একটি কার্ডও যদি না থাকে, তাহলে হাসপাতাল থেকেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হবে৷ স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে, তবে কি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার দিন শেষ? সরকারি…
Read More
করোনা পরিস্থিতির নিয়ম না মানায় চলছে পুলিশি ধরপাকড়

করোনা পরিস্থিতির নিয়ম না মানায় চলছে পুলিশি ধরপাকড়

দুর্গা উৎসব শেষ হওয়া থেকে ধীরে ধীরে বাড়ছে রাজ্যের করোনার সংক্রমণ৷ বিগত কয়েকদিনে সেই সংখ্যাটা বেড়েছে মারাত্মক ভাবে৷ স্বভাতই, বাড়তে থাকা করোনা সংক্রমণকে ঠেকাতে এবং জনতাকে সবক শেখাতে রাত থেকে শুরু হল পুলিশি কড়াকড়ি৷ কলকাতা শহরের প্রায় প্রতিটি এলাকায় রাতে নাকা চেকিং শুরু করে পুলিশ৷ সূত্রের খবর, জেলায় জেলায়ও এই একই নির্দেশ জারি হয়েছে৷ প্রসঙ্গত, বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই আগামী ১৫ নভেম্বর থেকে খুলছে চলেছে স্কুল, কলেজ৷ স্বাভাবিকভাবেই তার আগে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া রাজ্য৷ পুলিশের এক কর্তা বলেন, ‘‘বলতে লজ্জা লাগে, বিশ্বব্যাপী এত মানুষের মৃত্যু, দু’ দু’বার দমবন্ধ করা লকডাউন পরিস্থিতির পরও তো এখানকার মানুষের হুঁশ…
Read More
আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জুবীন গর্গ

আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জুবীন গর্গ

প্রখ্যাত গায়ক, অভিনেতা ও কম্পোজার জুবীন গর্গকে আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। জুবীনের মাধ্যমে বন্ধন ব্যাংক আসামের মানুষের আরও কাছে পৌঁছে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাংক ছয় বছরে এই প্রথম কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডরের সঙ্গে সম্পর্কিত হল। এই উপলক্ষে, জুবীন গর্গ তাঁর একটি নতুন মিউজিক ভিডিয়ো রিলিজ করেছেন, যাতে আসামের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। এই গানে আসামের নিজস্ব লোকসঙ্গীতের বিভিন্ন ধারার মিলন ঘটেছে। সঙ্গীত ও ভিডিয়োর প্রযোজনা হয়েছে বন্ধন ব্যাংকের সৌজন্যে। বন্ধন ব্যাংক প্রকাশিত সঙ্গীত ও মিউজিক ভিডিয়ো নিজের সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে শেয়ার করেছেন জুবীন। গানটি অনলাইন স্ট্রিমিংয়ের জন্যও পাওয়া যাবে। প্রায়…
Read More
নির্ধারিত সময় বেঁধে দেওয়া হলো বাজি ফাটানোর জন্য

নির্ধারিত সময় বেঁধে দেওয়া হলো বাজি ফাটানোর জন্য

গত বছরের পর চলতি বছরেও সাধারণ মানুষ ধন্দে ছিলো বাজি ফাটানো নিয়ে। কালী পুজোর সময় বাজি ফাটানো হবে এটাই একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখন অনেক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং এর পাশাপাশি রয়েছে দূষণ নিয়ন্ত্রণের ব্যাপার। তাই দীপাবলিতে বাংলায় কতক্ষণ বাজি ফাটানো যাবে সেই নিয়ে ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। তবে শুধু কালী পুজো বা দীপাবলি নয়, ছট পুজো এবং নববর্ষের দিন কতক্ষণ বাজি ফাটানো যাবে সেটাও বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানাচ্ছে, দীপাবলীর দিন শুধুমাত্র দু'ঘণ্টা, রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। এদিকে ছট পুজোর…
Read More
চলছে উপনির্বাচন প্রস্তুতি

চলছে উপনির্বাচন প্রস্তুতি

রাজ্যে চলছে উপনির্বাচন করবো পর্ব৷ আগামি ৩০অক্টোবর রাজ্যের চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। তবে চারটি কেন্দ্রের নিরিখে হটস্পট হয়ে উঠেছে নদীয়ার শান্তিপুর৷ কারণ, এবারে এখানে লড়াই হচ্ছে চতুর্মুখী৷ বাম এবং কংগ্রেস দু’জনেই এখানে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে৷ আজ বুধবার শেষ প্রচার শান্তিপুরের উপ নির্বাচনের। লড়াইয়ের মাটিতে শেষ দিনেও কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ৷ শান্তিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন শান্তিপুরের ভূমিপুত্র রাজনীতিতে নতুন মুখ ব্রজোকিশোর গোস্বামী। অন্যদিকে বিজেপি প্রার্থী দীর্ঘদিনের রাজনৈতিক যোদ্ধা শান্তিপুরের ভূমিপুত্র নিরঞ্জন বিশ্বাস। শান্তিপুর উপনির্বাচনে সিপিএম কংগ্রেস আলাদাভাবে লড়াই করছেন। বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতো অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাজু পাল। এরা দুজনেই শান্তিপুরের…
Read More
খুনের হুমকি পেলেন রাজ্যের মুখ্য উপদেষ্টা

খুনের হুমকি পেলেন রাজ্যের মুখ্য উপদেষ্টা

আচমকাই খুনের হুমকি এলো তাঁর নামে৷ স্পিডপোস্টে একটি চিঠি এসে পৌঁছয় রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷ ওই চিঠিটি আসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তীর নামে৷ প্রসঙ্গত, সোনালি চত্রবর্তী আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ সংক্ষিপ্ত ওই চিঠিতে লেখা হয়, ‘‘আপনার স্বামী নিহত হবেন৷ কেই তাঁকে বাঁচাতে পারবে না৷’’  ওই চিঠির নীচে রয়েছে জনৈক গৌরহরি মিশ্রের সাক্ষর৷ কেয়ার অব মহুয়া ঘোষ৷ মনে করা হচ্ছে সম্ভবত তিনি রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগের সঙ্গে যুক্ত৷ এই চিঠির একটি প্রতিলিপি রাজাবাজার সায়েন্স কলেজের সেক্রেটারির কাছে পাঠানো হয়েছে৷ রাজ্য সরকারকেও এ বিষয়ে অবগত করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ চিঠিটি আপাতত পুলিশের হেফাজতে৷ যদিও…
Read More
ফের একবার পেগাসাস তদন্তে কেন্দ্রকে ভর্ৎসনা করলো কোর্ট

ফের একবার পেগাসাস তদন্তে কেন্দ্রকে ভর্ৎসনা করলো কোর্ট

এই মুহুর্তে রাজ্যের সব চেয়ে বড়ো মামলা হলো পেগাসাস কাণ্ড৷ এই পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠল করল সুপ্রিম কোর্ট৷ ৩ সদস্যের কমিটি গঠন করল শীর্ষ আদালত৷ অবসরপ্রাপ্ত বিচারপতি আর রবীন্দ্রন ও দুই সাইবার বিশেষজ্ঞকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নজরদারিতেই কাজ করবে এই কমিটি৷ পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করবে বলে ইঙ্গিত ছিল৷ সেই মতোই আজ ৩ সদস্যের কমিটি গঠন করেন প্রধান বিচারপতির বেঞ্চ৷ ৮ সপ্তাহ পর শুনানির দিন ধার্য করা হয়েছে৷ এদিন রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামন বলেন, ‘কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও কেন্দ্র কোনও জবাব…
Read More
রাজ্যের শিল্পায়নের দিকে তাকিয়ে আরো এক ঘোষণা রাজ্য সরকারের

রাজ্যের শিল্পায়নের দিকে তাকিয়ে আরো এক ঘোষণা রাজ্য সরকারের

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের শিল্পায়নের দিকেই বেশি নজর রাজ্য সরকারের৷ উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী৷ মূলত শিল্পায়নে জোড় দিতে এই বৈঠক হলেও এদিন মুখ্যমন্ত্রীর সামনে উঠল পাহাড়ের জন্য উঠল পৃথক ভাবে রিজিওনাল এসএসসি’র আর্জি৷ এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলা হয়, পাহাড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বোর্ড নেই৷ হচ্ছে না এসএসসি৷ ফলে শিক্ষকতার চাকরি থেকে বঞ্চিত হতে হচ্ছে পাহাড়ের শিক্ষিত যুব সমাজকে৷ এম.এ, এম.এসি বা পিএইটডি করে বসে থাকতে হচ্ছে মেধাবী পড়ুয়াদের৷  দাবি, বাংলায় যেমন এসএসসি রয়েছে, তেমনই পাহাড়ের জন্য পৃথক এসএসসি লাগু করা হোক৷ শিক্ষক নিয়োগের জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকার প্রয়োজন রয়েছে৷ পাহাড়ের ছেলেমেয়েরা এখনও ভয়েন্টিয়ার হয়েই রয়েছে৷ তাঁদের…
Read More
রাজ্য সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা হবে

রাজ্য সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা হবে

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণ তার তান্ডব চালিয়েছে গোটা বিশ্বে। যার ফলে বহু পরিযায়ী শ্রমিক দেশে ফিরেছে তাদের কাজ ছেড়ে। দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের হাহাকার ভোলার নয়। পাশাপাশি কাজ হারিয়ে বহু পরিযায়ী শ্রমিক ফিরেছেন রাজ্যেও। লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। আবার সংসার চালানোর তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন নতুন কাজের খোঁজে। রাজ্যে কাজ পাওয়ার সমস্যা রয়েইছে। পরিযায়ী শ্রমিকদের এই সমস্যা সমাধানে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে সরব হয়েছেন মমতা। তাঁদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শাসনিক বৈঠকে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা রাজ্যেই থাকুন। বাংলাতেই যাতে তাঁদের কাজের ব্যবস্থা করা যায় সেই…
Read More
জানানো হলো যারা লক্ষীর ভান্ডারের টাকা পাননি তারা কবে পাবেন সেই টাকা

জানানো হলো যারা লক্ষীর ভান্ডারের টাকা পাননি তারা কবে পাবেন সেই টাকা

ঘোষণা হয়েছিল পূজার আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা৷ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানিয়েও টাকা পাননি বহু মহিলা৷ ফলে তাঁরা কবে টাকা পাবেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছিল৷ এদিন সেই উদ্বেগের অবসান ঘটিয় শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানালেন, যাঁরা এখনও টাকা পাননি, আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে৷  মুখ্যসচিব আরও জানান, সাতাশ লক্ষ আবেদনকারীর আবেদনে অসম্পূর্ণ তথ্য থাকায় সেগুলি যাচাইয়ের কাজ চলছে। যে সকল জায়গায় এই প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল, কালী পুজোর পরেই সেই সকল জায়গায় পুনরায় কাজ চালু হয়ে যাবে৷ পাশাপাশি সই সময় মুর্শিদাবাদ এবং ভবানীপুরে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে…
Read More
বড়োসড়ো স্বস্তি পেল রাজ্য

বড়োসড়ো স্বস্তি পেল রাজ্য

অবশেষে বড়োসড়ো স্বস্তি পেল রাজ্য৷ দুয়ারের রেশন প্রকল্পে হাইকোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য৷ ডিলারদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতে এলে দুয়ারে রেশন প্রকল্প চালু করবেন৷ সেই মতো গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় রাজ্য সরকারের এই পাইলট প্রজেক্ট৷ কিন্তু প্রথম থেকেই দুয়ারে রেশন নিয়ে মামলা মোকদ্দমা শুরু হয়েছে৷ এমতাবস্থায় দুয়ারের রেশন প্রকল্পের স্থায়ীকরণের জন্য রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত রেশন ডিলার মানুষের বাড়িতে সরকারের নির্দেশ মতো রেশন পৌঁছে দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিকেই…
Read More