ছটপুজো উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন জলপাইগুড়িতে। মাথায় কলস নিয়ে শহর পরিক্রমায় ছট ভক্তরা, রঙিন উৎসবে মাতল নেতাজিপাড়া। ছটপুজোকে কেন্দ্র করে উৎসবের আবহ জলপাইগুড়ি শহরে।
বৃহস্পতিবার ছটপুজো উপলক্ষে জলপাইগুড়ির নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি ছটপুজো ঘাট কমিটির উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বহু ছট ব্রতী ও ভক্ত। ঢাকঢোল, উৎসবের আমেজ ও ধর্মীয় উচ্ছ্বাসের মধ্য দিয়ে নেতাজিপাড়া সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা।
ছটপুজোর আগে এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের পরিবেশ। রঙিন শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বহু মানুষ। ছট উৎসবের আনন্দে মেতে ওঠেন ভক্তরা।
