হিরো মোটোকর্প বাজারে নিয়ে এল এক্সট্রিম ১২৫আর স্টিলথ এডিশন, যার দাম ১.১৬ লক্ষ টাকা। নতুন এই ভেরিয়েন্টে রয়েছে টিএফটি স্ক্রিন এবং সেগমেন্টের মধ্যে প্রথম টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম।
নতুন এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ৪.২ ইঞ্চির টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যা টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্ট এবং মিউজিক কন্ট্রোলের সুবিধা দেয়। এছাড়া, টিপিএমএস রিয়েল-টাইম টায়ার প্রেশারের তথ্য ও ইনস্ট্যান্ট অ্যালার্ট প্রদান করে, যা রাইডারদের টায়ারের স্বাস্থ্য পর্যবেক্ষণে এবং রাইডিংয়ের নিরাপত্তা বাড়াতে সাহায্য করে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মোটরসাইকেলটিতে রঙিন অ্যালয় হুইল দেওয়া হয়েছে এবং এটি পার্ল রেড অ্যাকসেন্টস সহ মিডনাইট ব্ল্যাক রঙে পাওয়া যাবে।
হেরো মোটোকর্পের ইন্ডিয়া বিজনেস ইউনিটের চিফ বিজনেস অফিসার আশুতোষ বর্মা বলেন, এই নতুন এডিশনের লক্ষ্য হল তরুণ গ্রাহকদের কাছে কানেক্টেড টেকনোলজি ও ইন্টেলিজেন্ট সেফটি ফিচারগুলো আরও সহজলভ্য করে তোলা এবং সামগ্রিক রাইডিংয়ের অভিজ্ঞতাকে উন্নত করা।
এই মোটরসাইকেলে রয়েছে সেগমেন্ট-প্রথম ডুয়াল-চ্যানেল এবিএস, তিনটি রাইডিং মোড রেইন, রোড ও স্পোর্ট এবং ক্রুজ কন্ট্রোল। এই ফিচারগুলোর উদ্দেশ্য হলো ব্রেকিংয়ের সময় আত্মবিশ্বাস বাড়ানো, বিভিন্ন রাস্তার অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া এবং রাইডারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।
এক্সট্রিম ১২৫আর স্টিলথ এডিশনটি (টিএফটি সহ) সারা ভারতের হিরো মোটোকর্প ডিলারশিপগুলোতে ১,১৬,২৫০ টাকা এক্স-শোরুম মূল্যে (প্যান-ইন্ডিয়া) উপলব্ধ।
হিরো মোটোকর্প নিয়ে এল নতুন এক্সট্রিম ১২৫আর স্টিলথ এডিশন
