অবসর ও উত্তরাধিকার পরিকল্পনায় আইসিআইসিআই লাইফের নতুন পলিসি

‘লাইফ সিগনেচার পেনশন’ পলিসির মাধ্যমে গ্রাহকরা বাজারভিত্তিক রিটার্নের সাহায্যে দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তোলার পাশাপাশি করমুক্ত উত্তরাধিকার পরিকল্পনার সুযোগ পাবেন। এই পলিসিতে সর্বোচ্চ ৯০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগের মেয়াদ রাখা হয়েছে। ফলে গ্রাহকরা চল্লিশের কোঠায় থাকলেও এই পরিকল্পনা শুরু করে দীর্ঘ সময় বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন এবং চক্রবৃদ্ধি হারে সম্পদ বৃদ্ধির সুবিধা নিতে পারবেন।

পণ্যটি সম্পর্কে আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্সের চিফ প্রোডাক্ট অফিসার বিকাশ গুপ্ত বলেন, “অবসরকালীন পরিকল্পনা এবং উত্তরাধিকার পরিকল্পনা একে অপরের সঙ্গে যুক্ত। তবে এই আর্থিক পরিকল্পনাগুলি অনেক সময় জটিল হয়ে ওঠে এবং এর সঙ্গে কর সংক্রান্ত বিষয়ও জড়িত থাকে। আইসিআইসিআই লাইফ সিগনেচার পেনশন এই দুই বিষয়ের সমাধানের লক্ষ্যেই তৈরি করা হয়েছে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ফান্ডের বিকল্প বেছে নিয়ে বাজারভিত্তিক রিটার্নের মাধ্যমে সম্পদ গড়ে তুলতে পারবেন। পলিসির মেয়াদ শেষে মোট তহবিলের সর্বোচ্চ ৬০ শতাংশ করমুক্ত অর্থ হিসেবে তোলা যাবে, যা পরবর্তী প্রজন্মের জন্য উত্তরাধিকার হিসেবে রাখা সম্ভব। বাকি অর্থ অ্যানুইটি পণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে, যার মাধ্যমে অবসরকালীন সময়ে সারা জীবন নিশ্চিত আয় পাওয়া যাবে।”

এই পলিসিতে মৃত্যুকালীন সুবিধাও রয়েছে। মোট জমা দেওয়া প্রিমিয়ামের ১০৫ শতাংশ অথবা ফান্ডের মূল্য—এই দুটির মধ্যে যেটি বেশি, সেটিই মৃত্যুকালীন সুবিধা হিসেবে মনোনীত ব্যক্তি পাবেন। যৌথ জীবনভিত্তিক পলিসির ক্ষেত্রে প্রাথমিক পলিসিধারীর মৃত্যু হলে দ্বিতীয় পলিসিধারীর জন্য ভবিষ্যতের প্রিমিয়াম মকুবের সুবিধা রয়েছে। দ্বিতীয় পলিসিধারীর মৃত্যুর পর মনোনীত ব্যক্তি মৃত্যুকালীন সুবিধা পাবেন।

এই পলিসির মাধ্যমে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ইক্যুইটি বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি একাধিক ফান্ড, প্রিমিয়াম জমার বিভিন্ন বিকল্প এবং সর্বোচ্চ ৯০ বছর বয়স পর্যন্ত পলিসির মেয়াদ বেছে নেওয়া যাবে। গ্রাহকরা একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন এবং প্রত্যেকের জন্য পলিসির সুবিধার নির্দিষ্ট অংশও নির্ধারণ করতে পারবেন। মূলত যাঁরা নিজেদের পরিবারের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ তৈরি করতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই পণ্যটি তৈরি করা হয়েছে।