ইন্ডাসইন্ড নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইএনএলআইসি), যা পূর্বে রিলায়েন্স নিপ্পন লাইফ ইনশিওরেন্স নামে পরিচিত ছিল, আইআইএইচএল এবং নিপ্পন লাইফের মালিকানাধীন সফলভাবে এক বছর পূর্ণ করল। এই রূপান্তরের প্রথম বছরে কোম্পানিটি শক্তিশালী ব্যবসায়িক গতি ধরে রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানির অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট (এউএম) ৪০,০০০ কোটি টাকা অতিক্রম করেছে, নতুন ব্যবসা থেকে প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ২৪৮ কোটি টাকায়। এছাড়া, এই সময়ে কোম্পানির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮.৯৪ শতাংশ এবং সলভেন্সি রেশিও ছিল ২১৮ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধেও এই অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির পৃথক ডব্লিউআরপি প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ এবং মোট এউএম হয়েছে ৪২,৪৩৫ কোটি টাকা। কোম্পানির এমডি ও সিইও আশিস ভোহরা জানান, এই প্রথম বছরে তাদের মূল লক্ষ্য ছিল নতুন প্রাতিষ্ঠানিক শক্তির সঠিক প্রয়োগ এবং ডিস্ট্রিবিউশন, প্রযুক্তি, মেধা ও গ্রাহক পরিষেবায় বিনিয়োগ করা। কোম্পানির নির্বাহী পরিচালক ও সিইও আশিস ভোবরা-র বক্তব্য, “গত এক বছরে আমাদের মূল লক্ষ্য ছিল নতুন প্রাতিষ্ঠানিক শক্তির সঠিক প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা। ডিস্ট্রিবিউশন, প্রযুক্তি ও গ্রাহক সেবায় বিনিয়োগের মাধ্যমে আমরা ভারতে একটি শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে কোম্পানিটি ইন্ডাসইন্ড ব্যাংকের সঙ্গে ব্যাংকাশিওরেন্স অংশীদারিত্ব এবং পলিসি বাজারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পরিষেবাকে আরও প্রসারিত করছে। এছাড়া, শহরাঞ্চলে নতুন ইন্টিগ্রেটেড চ্যানেল চালুর মাধ্যমে আগামী দুই বছরে ১০০টিরও বেশি শহরে উপস্থিতি নিশ্চিত করতে চায় কোম্পানিটি। প্রযুক্তিগত উৎকর্ষ এবং এআই-চালিত সমাধানের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থেকে, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই আইএনএলআইসি-র মূল লক্ষ্য।
