ইআইসিএমএ ২০২৬-এ নতুন মডেল ও দুর্দান্ত প্রবৃদ্ধির সঙ্গে এগিয়ে জাওয়া, ইয়েজদি ও বিএসএ

ইতালিতে অনুষ্ঠিত ইআইসিএমএ ২০২৬-এর বিশ্বমঞ্চে নিজেদের আন্তর্জাতিক প্রসার ও আধুনিক ক্লাসিক মোটরসাইকেলের বিশাল সমাহার তুলে ধরল জাওয়া, ইয়েজদি ও বিএসএ মোটরসাইকেল। টানা তৃতীয়বারের জন্য তারা অংশগ্রহণ করছে যা ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের ক্রমবর্ধমান বিশ্বজয়ের এক অনন্য নিদর্শন।

এই ইভেন্টে বিএসএ ব্র্যান্ডের পক্ষ থেকে দুটি নতুন বিশ্ব প্রিমিয়ার ‘ব্যান্টাম ববার ৩৫০’ এবং ‘ব্যান্টাম স্ক্র্যাম্বলার ৩৫০’ লঞ্চ করা হয়েছে। পাশাপাশি প্রোডাকশন-রেডি অ্যাডভেঞ্চার বাইক ‘থান্ডারবোল্ট ৩৫০’ এবং জনপ্রিয় মডেলগুলিতে একাধিক নতুন কালারওয়ে আনা হয়েছে। উল্লেখযোগ্য যে, ভারতে উৎপাদিত ‘বিএসএ ব্যান্টাম ৩৫০’ বাইকটি যুক্তরাজ্যের বাজারে আধুনিক ক্লাসিক ক্যাটাগরিতে নিয়মিত শীর্ষস্থান দখল করে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে।

ব্যবসায়িক সাফল্যের দিক থেকেও কোম্পানিটি দারুণ গতিতে এগিয়েছে। ২০২৬ অর্থবছরে ভারতে তাদের মোট বিক্রয় ৪৫,৪০৯ ইউনিটে পৌঁছেছে, যা আগের বছর ছিল ৩২,৪৮২ ইউনিট, অর্থাৎ প্রায় ৪০% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আন্তর্জাতিক বাজারসহ মোট ব্যবসা বেড়েছে ৫৫%। এই বাড়তি চাহিদা মেটাতে কোম্পানিটি তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ১,২০,০০০ থেকে বাড়িয়ে ২০২০ সালের শেষ নাগাদ ২ লক্ষেরও বেশি মোটরসাইকেলে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া ভারতজুড়ে গ্রাহক পরিষেবা ও টাচপয়েন্টের সংখ্যা ২০২৮ সালের মধ্যে ৭০০-র বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

গ্রাহকদের সন্তুষ্টি ও মালিকানার অভিজ্ঞতা আরও সহজ করতে দেশজুড়ে জেনুইন স্পেয়ার পার্টস সরবরাহ বৃদ্ধি, ৪ থেকে ৬ বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্সের মতো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ক্লাসিক লেজেন্ডসের সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা জানান, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে বিশ্বমানের অথেন্টিক মোটরসাইকেল তৈরি করে প্রতিটি রাইডারের প্রত্যাশা পূরণ করাই তাদের মূল লক্ষ্য।