দীপাবলির আবহে ভালোবাসা ও সম্পর্কের আন্তরিক মুহূর্তগুলিকে তুলে ধরতে আদিত্য বিড়লা জুয়েলারির ব্র্যান্ড ইন্দ্রিয়া নিয়ে এল নতুন প্রচারাভিযান ‘ফেস্টিভ অব লাভ’। অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ অভিনীত এই প্রচারাভিযান সংস্থার ‘আস ইন উই’ (Us in We) দর্শনের উপর ভিত্তি করে তৈরি।
প্রচারাভিযানে দীপাবলিতে বন্ধুদের আপ্যায়নের প্রস্তুতি নিতে দেখা যায় অদিতি ও সিদ্ধার্থকে। উৎসবের ব্যস্ততার মাঝেও তাঁদের খুনসুটি ও ভালোবাসার মুহূর্ত দেখে বন্ধুরা মজার ছলে প্রশ্ন করেন, “আজ দীপাবলি, নাকি ভ্যালেন্টাইনস ডে?” এর মাধ্যমে ইন্দ্রিয়া বোঝাতে চেয়েছে, উৎসবের জাঁকজমকের পাশাপাশি প্রিয়জনদের জন্য ছোট ছোট উদ্যোগই সম্পর্ককে অর্থবহ করে তোলে।
ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি জানান, উৎসবের মরসুম গয়না শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। ‘ফেস্টিভ অব লাভ’-এর মাধ্যমে ক্রেতাদের সঙ্গে আবেগের সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নতুন ‘পদ্মিকা’ সংগ্রহে সমৃদ্ধি, আশীর্বাদ ও শুভ সূচনার ভাবনা তুলে ধরা হয়েছে। সংস্থার মার্কেটিং ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং বিভাগের প্রধান শান্তিস্বরূপ পান্ডা বলেন, অদিতি ও সিদ্ধার্থের স্বাভাবিক অভিনয় সম্পর্কের উষ্ণতা ও আন্তরিকতাকে ফুটিয়ে তুলেছে। ওগিলভি ওয়েস্টের ক্রিয়েটিভ হেড তনুজা ভাটের মতে, উৎসবের ব্যস্ততার মাঝেও প্রিয়জনদের সঙ্গে কাটানো ছোট মুহূর্তগুলিই উদ্যাপনকে বিশেষ করে তোলে।
প্রচারাভিযানের পাশাপাশি ইন্দ্রিয়া ২২ ক্যারেট সোনার নতুন গয়নার সম্ভার ‘পদ্মিকা’-র আত্মপ্রকাশ ঘটিয়েছে। দেবী লক্ষ্মী, সমৃদ্ধি ও শুভ সূচনা থেকে অনুপ্রাণিত এই সংগ্রহে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক শৈলীর মেলবন্ধন ঘটেছে। এর বিশেষ আকর্ষণ গোলাপি মীনাকারি শিল্প এবং দেবী লক্ষ্মী ও পদ্মের নকশা। সংগ্রহে রয়েছে নেকলেস, কানের দুল, চুড়ি-সহ বিভিন্ন গয়না। প্রচারাভিযানে অদিতি রাও হায়দারিকে ‘পদ্মিকা’র গয়নায় দেখা গিয়েছে। ইন্দ্রিয়ার এই উদ্যোগে দীপাবলির ঐতিহ্যের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আন্তরিকতাকে মিলিয়ে গয়নাকে ভালোবাসা
