ট্রু এলিমেন্টস কলকাতার প্রিয় ঝালমুড়িকে নিয়ে এল পূজোর আড্ডায়!

দুর্গাপুজো এলেই কলকাতার রাস্তাঘাট জমে ওঠে আলোকসজ্জা, থিমের প্যান্ডেল, ঢাকের বাদ্য আর কাগজের ঠোঙায় পরিবেশিত ঝালমুড়ির সুবাসে। শহরের এই চিরচেনা ও জনপ্রিয় খাদ্যসংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে মারিকো লিমিটেডের ক্লিন-লেবেল ব্র্যান্ড  ট্রু এলিমেন্টস তাদের “নমকিন ইতনা ক্লিন, রুখনা নামুমকিন!”- প্রচারাভিযানকে বাস্তবে রূপ দিয়েছে কলকাতার বিভিন্ন প্যান্ডেলে ১২ থেকে ১৫ ফুট উঁচু এক বিশাল ঝালমুড়ির ঠোঙার প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে।

দৃষ্টিনন্দন এই জায়ান্ট ঝালমুড়ি কোন উৎসবের আবহে কলকাতার ঐতিহ্যবাহী স্ট্রিট-স্ন্যাকস সংস্কৃতিকে উদযাপন করার পাশাপাশি ভারতের অন্যতম জনপ্রিয় জলখাবারের আধুনিক ও স্বাস্থ্যকর সংস্করণ হিসেবে ট্রু এলিমেন্টসের মিলেট নমকিনকেও তুলে ধরছে। এই স্থাপনার সঙ্গেই থাকছে একটি লাইভ সার্ভিং কাউন্টার, যেখানে প্যান্ডেল আসা দর্শনার্থীরা মিলেট নমকিন রেঞ্জের স্বাদ নিতে পারবেন। ফলে দুর্গাপুজোর আনন্দের মধ্যেই সঙ্গেই নতুন স্বাদের জলখাবারের সঙ্গে পরিচিত হওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

এই উদ্যোগের মাধ্যমে ট্রু এলিমেন্টস্ ভারতের ঐতিহ্যবাহী নমকিনকে নতুনভাবে উপস্থাপন করছে। তাদের মিলেট নমকিন বর্তমানে গার্লিক জিং এবং পুদিনা পাঞ্চ এই দুই স্বাদে উপলব্ধ। ঐতিহ্যবাহী নমকিনের পরিচিত ও পছন্দের স্বাদের সঙ্গে মিলেটের পুষ্টিগুণকে একত্রিত ট্রু এলিমেন্টস্ এমন একটি স্ন্যাকস উপহার দিতে চায়- যা একদিকে জিভে জল আনে, এবং সমানতালে, উপাদান-সচেতন গ্রাহকদের চাহিদাও পূরণ করে।

এই প্রচারাভিযান সম্পর্কে ব্র্যান্ডের ট্রু এলিমেন্টস্-এর সিইও ইশিতা শর্মা বলেন, “ট্রু এলিমেন্টস্ মিলেট নমকিনের মাধ্যমে আমরা জনতার দীর্ঘদিনের পছন্দের স্বাদের সঙ্গে মিলেটের পুষ্টিগুণ যুক্ত করেছি। এবং সেক্ষেত্রে কলকাতার দুর্গাপূজা আমাদের ‘মুড়ি মিটস মিলেট’ ভাবনাকে তুলে ধরার জন্য একদম উপযুক্ত মঞ্চ। আমরা শহরের প্রিয় ঝালমুড়িকে এমন নতুনভাবে উপস্থাপন করেছি, যা একই সঙ্গে চেনা স্বাদ আর নতুনত্বের মিশ্র অনুভূতি দেয়। ‘

এই প্রচারের মাধ্যমে ট্রু এলিমেন্টস্ উদ্ভাবন, পরিচিত দেশজ স্বাদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে এক সুতোয় বেঁধে আধুনিক স্ন্যাকিংয়ের জগতে নমকিনের ভূমিকাকে নতুনভাবে উপস্থাপিত করতে চেয়েছে। আমাদের লক্ষ্য মিলেট-ভিত্তিক স্ন্যাকসকে শুধু স্বাস্থ্যকর খাবার হিসেবে নয়, বরং সুস্বাদু ও জনপ্রিয় দৈনন্দিন খাদ্য হিসেবে প্রতিষ্ঠিত করা।

ট্রু এলিমেন্টসের মিলেট নমকিন রেঞ্জে রয়েছে ৬৪ শতাংশ মাল্টিগ্রেইন, যার মধ্যে ১৫ শতাংশ হল বাদাম, বীজ ও কিশমিশ। প্রতি ১০০ গ্রাম মিলেট নমকিনে ১৫ গ্রাম প্রোটিন পাওয়া যায়। পণ্যটি ভাজা নয়, বরং বেক করা। এতে পাম অয়েল বা অতিরিক্ত অতিরিক্ত কৃত্রিম রং ব্যবহার করা হয় না। সেই সঙ্গে গার্লিক জিং এবং পুদিনা পাঞ্চের পরিচিত ও আকর্ষণীয় স্বাদ একে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

সুপরিচিত ভারতীয় নমকিনের চেনা স্বাদের সঙ্গে মিলেটের পুষ্টিগুণ যুক্ত করে ট্রু এলিমেন্টস এমন একটি বিকল্প তুলে ধরতে চায়, যা দৈনন্দিন খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর উপাদান ব্যবহারের গুরুত্ব বাড়াবে, অথচ নমকিনের ক্ষেত্রে ভোক্তারা যে স্বাদ উপভোগের অভিজ্ঞতা প্রত্যাশা করেন, তার সঙ্গেও কোনও আপস করতে হবে না।

তাই তো এই মিলেট নমকিন-

সত্যিই ভালো। সত্যিই মজাদার। সত্যিই দেশি।