পশ্চিমবঙ্গ যখন দুর্গাপুজোর রঙ, সংস্কৃতি ও উৎসবের আবহে মেতে উঠেছে, ঠিক তখনই নিহার ন্যাচারালস্ এই বিশেষ সময়ের সৌন্দর্য ও ঐতিহ্যকে একেবারে মণ্ডপে মণ্ডপে পৌঁছে গিয়ে সরেজমিনে উদযাপন করতে চলছে। বাঙালি ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও দৃঢ় করতে নিহার কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডাল, যেমন এফডি ব্লক, সল্ট লেক এবং বড়িশা ক্লাবে বিশেষ অভিজ্ঞতা প্রদানকারী স্টল স্থাপন করেছে। এর মাধ্যমে লক্ষ লক্ষ দর্শনার্থী ও ভক্ত উৎসব চলাকালীন সরাসরি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রথম দিনেই বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি বলে দিচ্ছে, উৎসবের পুরো সময়জুড়ে এই স্টলগুলিতে বহু লক্ষ মানুষের আগমন ঘটবে। পুজোর মরশুমে চুলকে কী ভাবে সুস্থ ও আকর্ষণীয় করে তোলা যায়, কী ভাবে চুলের সৌন্দর্য আরও বাড়ানো যায়- তা নিয়ে তৈরি বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ জ়োনে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ।
এই উদ্যোগের অংশ হিসেবে স্টলে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নিহার ন্যাচারালস্ আমন্ড কোকোনাট হেয়ার অয়েল- যা চুলকে পুষ্টি জোগাতে এবং দীর্ঘ সময় ধরে প্যান্ডেল সফর, পারিবারিক আড্ডা ও উৎসবের ব্যস্ততার মধ্যেও চুলকে মজবুত রাখতে সাহায্য করে।
বছরের পর বছর ধরে নিহার ন্যাচারালস দুর্গাপুজোর আবেগের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতি দুই পরিবারের মধ্যে একটি পরিবার তাদের নিয়মিত চুলের পরিচর্যার জন্য এই ব্র্যান্ড বেছে নেয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য বাঙালি পরিবারের কাছে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের যত্নে নিহার ন্যাচারালস নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই স্বাভাবিকভাবেই পুজোর প্রস্তুতির ক্ষেত্রেও এই ব্র্যান্ড অনেকের কাছে প্রথম পছন্দ।
বাঙালিদের কাছে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়। এ হল ঐতিহ্য উদযাপনের সময়, এ হল বাঙালির বৃহত্তম মিলনমেলা, বাঙালির আত্মপ্রকাশ এবং নিজের সেরা রূপ তুলে ধরার সময়। নতুন পোশাক নির্বাচন থেকে শুরু করে টানা কয়েকদিনের উদযাপন, আড্ডা এবং অসংখ্য ফ্রেমবন্দি মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা পুজোর গুরুত্বপূর্ণ অংশ। আর এই উৎসবের সাজ সম্পূর্ণ করতে সুন্দর, মজবুত ও সুস্থ চুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই উদ্যোগের মাধ্যমে নিহার ন্যাচারালস্ আবারও প্রমাণ করছে, গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ও আবেগের সঙ্গে যুক্ত থাকা তাদের অন্যতম প্রধান দায়বদ্ধতা ও অঙ্গীকার। উৎসবের আনন্দ এবং দৈনন্দিন চুলের যত্নকে একসূত্রে বাঁধতে বাঙালির কাছে নিহার হয়ে উঠেছে এক স্বতঃস্ফূর্ত ও বিশ্বাসযোগ্য নাম।
নিহার ন্যাচারালস কলকাতাজুড়ে পুজোর সৌন্দর্য উদযাপন করছে
