এই দুর্গা পূজোয়, কলকাতার আইকনিক প্যান্ডেলগুলির থেকে আপনার বাড়িতে সুইগি পৌঁছে দিচ্ছে একেবারে খাঁটি ‘‌পূজোর ভোগ’‌, আর শুরু করছে ইন-অ্যাপ ভোটিং, শ্রেষ্ঠ পূজো

এই দুর্গা পূজোয় সুইগি, একটি অনন্য পূজোর ভোগ পাওয়ার অভিজ্ঞতা দেওয়ার জন্য হাত মিলিয়েছে কলকাতার 20টির বেশি সর্বাধিক জনপ্রিয় আর উল্লেখযোগ্য দুর্গা পূজোর প্যান্ডেলে সাথে৷ একটি প্রতীকী মূল্য, INR 71 টাকায় পাওয়ার মত, সুইগি দিচ্ছে বিশেষভাবে তৈরি করা বাক্সে পূজোর ভোগ, যার প্রতিটি প্রতিফলিত করে অংশ নেওয়া প্যান্ডেলগুলির আচার-অনুষ্ঠান এবং রন্ধন বিষয়ক ঐতিহ্য৷ পূজো ভোগ দেওয় শুরু হবে 18ই অক্টোবর থেকে৷ এছাড়াও, সুইগি পেশ করেছে শ্রেষ্ঠ পূজো, তাদের প্রধান ইন-অ্যাপ ইন্টারঅ্যাক্টিভ প্রচার যা ব্যবহারকারীদের সক্ষম করে তাদের পছন্দের প্যান্ডেলগুলির জন্য ভোট দিতে৷
গ্রাহকেরা সুইগি অ্যাপে অর্ডার দিতে পারেন পূজো ভোগের এবং 18ই অক্টোবর থেকে সেগুলি পেতে থাকবেন৷ প্রত্যেক পূজোর ভোগের নকশা করা হয়েছে দুর্গা পূজার মূল নির্যাস ধরে রাখার জন্য এবং সেগুলিতে থাকবে পূজোর আচার-অনুষ্ঠান যেমন সিঁদুর, মা দূর্গার একটি মাটির মূর্তি আর প্যান্ডেলগুলির থেকে আলু, ফুলকপি, খিচুড়ি, ছোলার ডাল, বাসন্তি পোলাও আর পায়েসের মত বিশেষ ডিশগুলি৷
অংশ নেওয়া কমিটিগুলির মধ্যে অন্তর্ভুক্ত হয় দমদম পার্ক, ভারত চক্র, সন্তোষপূর লেক পল্লি, 66 পল্লি দুর্গা পূজা আর বোসপুকুর শীতলা মন্দির৷
সুইগির শ্রেষ্ঠ পূজো প্রচারটির নকশা করা হয়েছে, সংস্কৃতি, প্রযুক্তি, আর খেলাচ্ছলে রূপান্তরের একটি সংমিশ্রণ৷ 16ই অক্টোবর থেকে শুরু হয়ে, গ্রাহকেরা সুইগি অ্যাপে তাঁদের পছন্দের প্যান্ডেলের জন্য ভোট দিতে পারবেন এবং 100 টাকা পর্যন্ত মূল্যের একটি পুরষ্কার জিতে নেওয়া সুযোগ পেতে পারেন৷ অ্যাপটির বৈশিষ্ট্য হল সারা শহর থেকে, তাদের বিশেষভাবে প্রস্তুত করা ছবি এবং বিবরণের মাধ্যমে ইতিহাস, এবং মূর্তির প্রদর্শন করে 50টিরও অধিক প্যান্ডেলের স্বতন্ত্র বিবরণ৷ এছাড়াও বৈশিষ্ট্যের মধ্যে আরও থাকে, গ্রাহকদের জন্য থাকে ভার্চুয়াল উপস্থিতি, বিশেষভাবে বরিষ্ঠ নাগরিকদের এবং তাঁদের জন্য যাঁরা সংস্কৃতির সমৃদ্ধতার অভিজ্ঞতা করার জন্য শারীরিকভাবে এক প্যান্ডেল থেকে আরও একটি প্যান্ডেলে ঘরে বেড়াতে সক্ষম নন৷