জেকে সিমেন্ট লিমিটেডের সহায়ক ‘জেকে ম্যাক্স পেইন্টস’ পরিবেশবান্ধব ‘জেকে নেচেরালস’ ব্র্যান্ডের অধীনে ভারতের প্রথম নেচার লাভার্স পেইন্ট ‘জেকে নেচেরালস অরা’ লঞ্চ করেছে। ডেনমার্কের ‘শার্ক সলিউশনস’-এর সহযোগিতায় তৈরি এই লাক্সারি ইন্টেরিয়র ইমালসনে ৪০% এর বেশি পরিবেশবান্ধব উপাদান, এয়ার-পিউরিফিকেশন প্রযুক্তি এবং রিসাইকেল করা পিভিবি ব্যবহার করা হয়েছে। উত্তর ভারতে চালুর পর এটি পর্যায়ক্রমে সারা দেশে উপলব্ধ হবে।
এই পেইন্টে উন্নত এয়ার-পিউরিফিকেশন প্রযুক্তি রয়েছে, যা ঘরের ভেতরের ফরমালডিহাইড কমাতে এবং বাতাসের মান উন্নত করতে সাহায্য করে। এতে ২,০০০-এর বেশি শেডের সমাহার রয়েছে। এছাড়া প্যাকেজিংয়ের ক্ষেত্রেও রিসাইকেল করা উপাদান ব্যবহার করে স্থায়িত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
হোয়াইট সিমেন্ট অ্যান্ড পেইন্টস-এর বিজনেস হেড নীতিশ চোপড়া বলেন, “জেকে ম্যাক্স পেইন্টসে আমরা সবসময় গ্রাহকদের পরিবর্তিত প্রয়োজনের কথা মাথায় রেখে সমাধান তৈরিতে বিশ্বাস করি।”
গ্রাহকরা যাতে আরও বেশি করে পরিবেশ সচেতন হয়ে ওঠেন, সে উদ্দেশ্যে পণ্যের প্যাকেজিংয়ে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। এই কোড স্ক্যান করে গ্রাহকরা ‘Pledge a tree’ উদ্যোগে অংশ নিতে পারবেন।
হোয়াইট সিমেন্ট অ্যান্ড পেইন্টস-এর মার্কেটিং হেড অমনদীপ মালহারি বলেন, “একটি বাড়ি শুধু থাকার জায়গা নয়, এটি সেখানকার মানুষের মূল্যবোধ ফুটিয়ে তোলে। জেকে নেচেরালসের মাধ্যমে আমরা প্রকৃতির সৌন্দর্যকে আধুনিক জীবনযাত্রার সঙ্গে যুক্ত করতে চেয়েছি।” কোম্পানি প্রকাশিত ডিজিটাল ফিল্মের লিঙ্ক: https://www.youtube.com/watch?v=2G47OsWJl-Y
জেকে ম্যাক্স পেইন্টস নিয়ে এল ভারতের প্রথম প্রকৃতিবান্ধব রঙ
