পিঙ্ক অক্টোবর: স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক সনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার আহ্বান ম্যানকাইন্ড ফার্মার

ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে ম্যানকাইন্ড ফার্মা তাদের ‘পিঙ্ক অক্টোবর’ ক্যাম্পেইনের মাধ্যমে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রাথমিক সনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরেছে। এই উদ্যোগটি কোম্পানির ‘#1 Million Lives’ যাত্রার ওপর ভিত্তি করে তৈরি, যার লক্ষ্য ক্যানসার সচেতনতাকে আরও সহজলভ্য করা এবং মানুষকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন পদক্ষেপ নিতে উৎসাহিত করা।

সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং রোগ সম্পর্কে ধারণা উন্নত করার ক্ষেত্রে স্তন ক্যানসার সচেতনতা জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সম্ভাব্য সতর্কবার্তাগুলির মধ্যে রয়েছে স্তনে কোনও চাকা বা শক্ত ভাব, স্তনের আকৃতি বা আকারের পরিবর্তন, ত্বকের পরিবর্তন, নিপলের পরিবর্তন বা অস্বাভাবিক স্রাব আছে কি না লক্ষ্য করা। যদিও এই পরিবর্তনগুলি সবসময় ক্যানসার নির্দেশ করে না, তবুও চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন। বয়স এবং ঝুঁকির প্রোফাইলের ওপর ভিত্তি করে ক্লিনিক্যাল পরীক্ষা এবং ম্যামোগ্রাফি প্রাথমিক সনাক্তকরণে সাহায্য করতে পারে।

ম্যানকাইন্ড ফার্মার সিনিয়র প্রেসিডেন্ট অতীশ মজুমদার বলেছেন, “ক্যানসার সচেতনতা কেবল স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। আমাদের #1 Million Lives উদ্যোগের মাধ্যমে আমরা নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য সহজলভ্য করার লক্ষ্য রাখি। পিঙ্ক অক্টোবর স্তনের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক সনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দিয়ে এই প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তোলে।”

প্রাথমিক রোগ নির্ণয় চিকিৎসকদের সঠিক চিকিৎসার পথ নির্ধারণ করতেও সাহায্য করে। টিউমার প্রোফাইলিং স্তন ক্যানসারের বৈশিষ্ট্য সনাক্ত করতে এবং চিকিৎসার সিদ্ধান্ত নিতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। যেখানে প্রয়োজন, সেখানে HER2 পরীক্ষার মাধ্যমে টিউমারের অবস্থা নির্ধারণ করা যায় এবং উপযুক্ত লক্ষ্যভিত্তিক থেরাপির সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

কলকাতার ইএম বাইপাসে অবস্থিত মণিপাল হাসপাতালের কনসালট্যান্ট মেডিকেল অনকোলজিস্ট ডাঃ দেবদীপ সমাদ্দার বলেছেন, “স্তনের অস্বাভাবিক পরিবর্তন চিনতে পারা এবং দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া সময়মতো রোগ নির্ণয়ের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্যানসার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডায়াগনস্টিক মূল্যায়ন এবং বায়োমার্কার পরীক্ষা সঠিক চিকিৎসার সিদ্ধান্ত নিতে সাহায্য করে।”

২০২৬ সালের জুনে চালু হওয়া, ম্যানকাইন্ড ফার্মার #1 Million Lives উদ্যোগে ৫০০-র বেশি স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং জুলাই মাসে ১ মিলিয়ন পরিবারকে সুরক্ষা দিতে ২৮৫ জন ডাক্তারের অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে। পিঙ্ক অক্টোবর-এর মাধ্যমে কোম্পানিটি প্রতিরোধমূলক অনকোলজি এবং প্রাথমিক রোগ নির্ণয় ও সময়মতো পরিষেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে চলেছে।