রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার মালদাবাসীদের জন্য রয়েছে সুখবর। যাত্রীদের যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে, মালদহ বিহার রুটে শুরু হল স্পেশাল মেমু ট্রেন। এই ট্রেন চালু হবার ফলে মালদহ ও বিহারগামী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে।
পাশাপাশি এই ট্রেনটি দক্ষিণবঙ্গের হয়ে ঝাড়খন্ড ও বিহারকে আরও সহজে সংযুক্ত করছে। যার ফলে যাত্রীরা এবার সহজেই যাতায়াত করতে পারবেন। এবার দেখে নিন এই ট্রেনের সময়সূচী। চলাচল করবে ০৩২০৩ ও ০৩২০৪ নম্বর কিউল-মালদহ টাউন-কিউল স্পেশাল মেমু ট্রেন। পাশাপাশি এই পরিষেবা চলবে ১৩ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। মোট ১৮টি ট্রিপে প্রতিদিনই চলাচল করবে এই ট্রেন।
এই ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারবেন। এছাড়াও ট্রেন নাম্বার ০৩২০৪ কিউল-মালদহ টাউন মেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল ৬:১০ মিনিটে কিউল থেকে ছাড়বে। একই দিনে বিকেল ৩টায় মালদহ টাউন পৌঁছাবে। অপরদিকে ট্রেন নাম্বার ০৩২০৩ মালদহ টাউন-কিউল মেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি প্রতিদিন বিকেল ৪:০০ মালদহ টাউন থেকে ছাড়বে। যেটা পরের দিন রাত ১:০০ কিউল পৌঁছাবে।
