05
Apr
বিগত কয়েক মাস ধরে চলছে মামলা। গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ মোট ১০টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ। ব্যক্তিগত কারণ দর্শিয়ে এসএসসি মামলা থেকে সরে আসে বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ৷ সোমবার তাঁর বেঞ্চেই এসএসসি-র একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির শুরুতেই বিচারপতি ট্যান্ডন জানিয়ে দেন, তিনি আর এসএসসি মামলা শুনবেন না। শুধু তাই নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা-সহ মোট ১০ টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সেই কমিটির আহ্বায়ক তথা এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা তথা শান্তিপ্রসাদ সিন্হা এবং বাকি…
