west bengal

এবার ওমিক্রনের জন্য তৈরী হওয়ার নির্দেশ রাজ্যের তরফে

এবার ওমিক্রনের জন্য তৈরী হওয়ার নির্দেশ রাজ্যের তরফে

বিশ্ব জুড়ে চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা৷ ডেল্টার আক্রমণ থেকে কিছুটা রেহাই মিলতেই চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ বেশ কয়েকটি দেশে ওমিক্রনে আক্রান্তের হদিশ মিলেছে৷ করোনার নয়া ভ্যারিয়ান্ট নিয়ে উদ্বেগ বাড়ছে কলকাতাতেও৷ আমাদের রাজ্য তথা দেশে ওমিক্রনের সংক্রমণ রুখতে কড়া নজর রাখা হচ্ছে প্রবেশ দ্বারে৷ অর্থাৎ বিমানবন্দরে নজরদারি জোড়দার করতে তৎপর রাজ্য৷  এই উদ্দেশে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিদেশ থেকে আসা সকল যাত্রীকে ভারত সরকারের নির্দেশিকা মেনে চলতে হবে বলে কড়া বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে অন্তর্দেশীয় বিমানে সফর করার ক্ষেত্রেও যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক…
Read More
রাজ্যবাসীর কথা ভেবে বঙ্গভবনের আর্জি মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীর কথা ভেবে বঙ্গভবনের আর্জি মুখ্যমন্ত্রীর

রাজ্যের বাইরেও শক্তি বিস্তৃতিতে তৎপর মুখ্যমন্ত্রী৷ এই প্রসঙ্গে সম্প্রতি মুম্বই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে গিয়ে মুম্বইয়ে ‘বঙ্গভবন’ তৈরির ইচ্ছা প্রকাশ করলেন তিনি৷ কারণ চিকিৎসার স্বার্থে বাংলা থেকে বহু ক্যান্সার আক্রান্ত মানুষ মুম্বই পাড়ি দেন৷ সেখানে তাঁদের থাকার যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য মহারাষ্ট্র সরকারের কাছে জমি চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ যাতে রাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীরা কম খরচে মুম্বইয়ে থাকতে পারেন৷  জানা গিয়েছে, বঙ্গভবনের জমির জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে তথা পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে কথা বলেছেন মমতা৷ শিবসেনার মুখপত্র ‘সামনা’য় সে কথা জানিয়েছেন দলীয় নেতা সঞ্জয় রাউত৷ মমতার দাবি একেবারে ন্যায্য বলেই মনে করেন তিনি৷ প্রসঙ্গত, মুম্বই…
Read More
পুরভোটে থাকতে পারে রাজ্য পুলিশই

পুরভোটে থাকতে পারে রাজ্য পুলিশই

মাঝে বাকি আর কত মাত্র দিন, তারপরেই পুরভোটের শুরু রাজ্যে। ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে ছিল এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও কার্যত সেই সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন। কিন্তু আপাতত যা খবর তাতে রাজ্য পুলিশ দিয়েই ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন। এই মুহূর্ত পর্যন্ত তাদের ভাবনায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী নেই। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই হতে পারে। প্রাথমিকভাবে শুধুমাত্র কলকাতার পুরভোট নিয়ে বিরোধিতা করেছিল বিজেপি। তাদের দাবি ছিল সব জায়গায় একসঙ্গে ভোট এবং গণনা করতে হবে। কিন্তু তাদের দাবি মানা হয়নি এবং এখন এই নিয়ে আদালতে মামলা চলছে। মামলার শুনানির…
Read More
আশার আলো জাগাচ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

আশার আলো জাগাচ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় আশার আলো জাগছে, ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে রাজ্যের পরিস্থিতি। নতুন প্রজাতির আতঙ্ক কিন্তু তাতেও আজ বিরাট আশার আলো বাংলা জুড়ে। কারণ এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। যদিও সতর্কতামূলক পদক্ষেপ থেকে কিছু হটছে না রাজ্য সরকার। কারণ আগামী কয়েক সপ্তাহ সকলকে সচেতন হয়ে থাকতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ বাংলায় ভাইরাস আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন এবং এর মধ্যে কলকাতায় আক্রান্ত ১৫৪ জন। সংক্রমণে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সব মিলিয়ে রাজ্যে মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২ জন। পাশাপাশি…
Read More
শিক্ষক নিয়োগ নিয়ে একের পর অভিযোগ

শিক্ষক নিয়োগ নিয়ে একের পর অভিযোগ

রাজ্য জুড়ে বারংবার স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত৷ সেই দুর্নীতি মামলাতেই হাইকোর্টের নির্দেশে এবার মুর্শিদাবাদে এক স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিল এসএসসি৷ আদালতের এই নির্দেশে আশার আলো দেখছে অনেকেই৷  নিয়োগে কিছু অনিয়ম হয়েছে বলে আদালতের সামনে কার্যত স্বীকার করে নেয় এসএসসি কর্তৃপক্ষ৷ এর পরেই আদালত জানতে চায়, নিয়োগে অস্বচ্ছতা থাকলে বেতন দেওয়া হচ্ছে কেন? জবাবে এসএসসি’র তরফে বলা হয়, বিষয়টি বিচারাধীন থাকায় কোনও পদক্ষেপ করা হয়নি৷ এর পরেই চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ মামলাকারী পক্ষের আইনজীজী জানান, এটাই একমাত্র নয়, এমন আরও কয়েকটি ঘটনা রয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই পদক্ষেপ করতে হবে৷  জানা গিয়েছে,…
Read More
শক্তি হারিয়ে নিম্নচাপ পরিণত হলো জওয়াদ

শক্তি হারিয়ে নিম্নচাপ পরিণত হলো জওয়াদ

আশা করা হয়েছিল আবারো এক ঝড়ের মুখে পড়তে চলছে বাংলা, কিন্তু গতি পরিবর্তন করে কিছুটা হলেও স্বস্তি পেল বঙ্গবাসী৷ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়েই বাংলায় ঢুকল ‘জওয়াদ’৷ যার ধাক্কায় রাত থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি৷ সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা৷ এদিকে টানা বৃষ্টিতে শুরু হয়েছে কলকাতার জল যন্ত্রণা৷ জলমগ্ন একাধিক অঞ্চল৷ মঙ্গলবারা থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস৷  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে৷ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে৷ ভারী বৃষ্টি হবে বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগণা, নদিয়া…
Read More
স্বস্তি রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়

ওমিক্রনের সংক্রমণের মাঝেই স্বস্তির নিঃশ্বাস রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। আজ বাংলাতেও দৈনিক ভাইরাস আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে যা সত্যিই ভালো খবর। একই সঙ্গে সুস্থতার হার বেড়েছে এবং পজিটিভিটি রেট কমেছে। ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ এবং আতঙ্ক বহাল গোটা বিশ্ব জুড়ে তবে তার মধ্যে বাংলার আজকের করোনাভাইরাস পরিসংখ্যান যথেষ্ট স্বস্তির। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ রাজ্যে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬০৮ জন এবং তাদের মধ্যে কলকাতায় আক্রান্ত ১৫৮ জন এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১২৭ জন। এদিকে সংক্রমণে ফের তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা এবং চতুর্থ স্থানে হুগলি। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯ ও ৪৫ জন।…
Read More
দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা নিয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র

দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা নিয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র

বিগত মাস ধরে স্বস্তি দিয়ে দেশে ও রাজ্যে নিম্ন গতিতে রয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। কিন্তু অনেক আগে অনুমান করা হয়েছিল যে উৎসব মরসুমে এবং বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংক্রমণ বৃদ্ধি পাবে। এদিকে আবার চালু করা হয়েছে লোকাল ট্রেন। কিন্তু এই সময় যেমন আশঙ্কা করা হয়েছিল তেমন সংক্রমণে বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে না। এর সব থেকে বড় কারণ হল রাজ্যে করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়া হয়েছে পুজোর পরেই। কেন এই সিদ্ধান্ত বা এখন এই ব্যাপারে কী করা উচিত সেই ব্যাপারে পরামর্শ দিয়ে রাজ্যকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়ার জন্য এখন দেশে বা রাজ্যগুলিতে সঠিক ভাইরাস পরিস্থিতির তথ্য সামনে…
Read More
এবার ধীরে ধীরে বাংলার দিকেই অগ্রসর হচ্ছে ঝড়ের গতিবেগ

এবার ধীরে ধীরে বাংলার দিকেই অগ্রসর হচ্ছে ঝড়ের গতিবেগ

চলতি বছর যেমনি বৃষ্টির পরিমাণ বেড়েছে তেমনি একের পর এক ঘূর্ণিঝড় হানছে রাজ্যের ওপর। গত ঘূর্ণিঝড়ের প্রভাবে সামলে ওঠার আগেই বছর শেষে এবার আরো একটি বড় ঘূর্ণিঝড়ের আতঙ্ক ঘিরে ধরেছে রাজ্যবাসীকে, কারণ এবার অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিক থেকে আসছে 'জাওয়াদ'। ইতিমধ্যেই হাওয়া অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পুরী হয়ে বাংলার দিকে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়। এই কারণে আজ এবং আগামীকাল তো বটেই, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাঝে আবার ঘূর্ণিঝড়ের দোসর হয়েছে ভরা কোটাল। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের মানুষ আবার বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই পরগনা সহ, দুই মেদিনীপুর, কলকাতা এবং…
Read More
স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনা আবহে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফিস নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। স্কুলগুলিতে যদি ফিস দিতে না পারেন অভিভাবকরা সে ক্ষেত্রে কোনও ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা বসা থেকে বিরত করা যাবে না। অ্যাডমিট কার্ড বা রেজাল্ট আটকানো যাবে না। এমনই নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, বেসরকারি স্কুল গুলির ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে কোন রকম যাতে ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষগুলিকে। বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা যথাসময়ে স্কুলের ফিস জমা দিতে না পারলেও তাদের পরীক্ষায় বসা থেকে বঞ্চিত করা যাবে না। শুক্রবার…
Read More
আরো এক ঘুর্ণিঝড়ের সংকেত রাজ্যে

আরো এক ঘুর্ণিঝড়ের সংকেত রাজ্যে

চলতি বছর একের পর এক দুর্যোগ দেখেছে বাংলা, বিধ্বস্ত হয়েছে বহু জায়গা। এবার আরো এক অশনি সংকেত হানতে চলেছে বাংলার ওপর। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই দুটি ঘূর্ণিঝড় দেখে ফেলেছে বাংলা। এবার আরো একটি ঘূর্ণিঝড়ের আতঙ্ক ঘিরে ধরেছে রাজ্যবাসীকে। তার নাম 'জাওয়াদ'। আবহাওয়াবিদরা ‌ অনুমান করতে পেরেছেন যে বাংলায় সুন্দরবন এলাকায় ভালো রকম প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড় এবং তার জন্য ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। রাজ্যে যাতে বেশি ক্ষতি না হয় তার জন্য তৎপর প্রশাসনও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ মধ্যরাতের পর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অবস্থিত ঘূর্ণিঝড়। পরবর্তী ক্ষেত্রে শনিবার সকালের…
Read More
রাজ্যের পুরভোটে নিজেদের মনোনয়ন প্রত্যাহার রাজি নন নির্দলরা

রাজ্যের পুরভোটে নিজেদের মনোনয়ন প্রত্যাহার রাজি নন নির্দলরা

এই মুহূর্তে রাজ্যের পুরভোটের তোড়জোড় তুঙ্গে। কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাতেও বরফ গলছে না। মনোনয়ন প্রত্যাহারে রাজি নন তৃণমূলের তিন নির্দল প্রার্থী। এদিকে দলের কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত থাকলেও তারা জানাচ্ছেন যে তাদের কিছু করার নেই। সব মিলিয়ে এখন এই তিনজন নির্দল প্রার্থীকে নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই কলকাতা পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, রতন মালাকার এবং প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে করা অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে ঘাসফুল শিবির এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মনোনয়ন জমা দেওয়ার…
Read More
নতুন আতঙ্কের মাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

নতুন আতঙ্কের মাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত একমাস ধরে স্বস্তি দিচ্ছে দেশের ও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আজ ভারত সরকার আতঙ্কের খবর শুনিয়ে বলেছে যে দেশে খোঁজ মিলেছে নতুন করোনাভাইরাস প্রজাতির। এই দুশ্চিন্তার মাঝেই বাংলার করোনা গ্রাফ নিয়ে স্বস্তি বহাল থাকল আজও। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা আরো কম এবং সুস্থের সংখ্যা যথেষ্ট আশ্বস্ত করে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। আর নির্দিষ্ট সময়ে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৬৬৭ জন। সংক্রমনের শীর্ষে কলকাতা থাকলেও তুলনামূলকভাবে আজ সেখানেও সংক্রমণের মাত্রা কম। আজ শহরে আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে…
Read More
রাজ্যে পুরভোট পেছনোয় অভিযোগ তুলেছে বিজেপি

রাজ্যে পুরভোট পেছনোয় অভিযোগ তুলেছে বিজেপি

আরো একবার বেজেছে ভোটের দামামা। বহু টালবাহানার পর সদ্য মাত্রই নির্বাচন কমিশনের তরফে ঘোষিত হয়েছে রাজ্যে পুরভোটের সময়সীমা। চলতি মাসের ১৯ তারিখ রয়েছে কলকাতায় ভোট। কিন্তু এখন সেই নির্বাচন নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হল কারণ ইতিমধ্যে নির্বাচন স্থগিত করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বড় অভিযোগ করছেন বিজেপির আইনজীবী। তাঁর কথায়, রাজ্য নির্বাচন কমিশনের উদাসীনতার কারণেই পিছিয়ে গেছে নির্বাচন। একই সঙ্গে রয়েছে রাজ্যের চাপ। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে বিজেপি আইনজীবী কিছু প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, দেড় বছর সময় ছিল কমিশনের চেয়ারম্যানের কাছে তখন কেন তাঁরা ইভিএম তৈরি রাখলেন না? এখন কেন তাঁরা বলছেন পরিকাঠামোর অভাব? যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন করোনা আবহে…
Read More