west bengal

পূর্বস্থলীতে বিরল প্রজাতির পাখি, ১০০ শতাব্দীতে একবার দেখা মেলে

পূর্বস্থলীতে বিরল প্রজাতির পাখি, ১০০ শতাব্দীতে একবার দেখা মেলে

বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে ভিড় জমাচ্ছেন ওয়াইল্ড লাইফের শতাধিক সদস্যরা। ১০ দিন আগে বিমল শীল নামে এক নার্শারীর মালিকের কাঠাঁল গাছে এক জোড়া বিরল পাখি বাসা বাঁধে। ৩ দিন আগে পাখি দম্পতির ডিম ফুটে বাচ্চা বের হয়। চুপি পাখিরালয়ের মাঝিদের মারফত এর ছবি সহ খরব পৌছায় কলকাতায় ওয়াইল্ড লাইফের সদস্যদের কাছে। মঙ্গলবার দুপুর থেকে ওই নার্শারীতে ভিড় জমতে থাকে। বিশাল সাইজের টেলিস্কোপ ক্যামেরা নিয়ে দলে দলে তারা পূর্বস্থলীতে হাজির হতে থাকে। বৃহস্পতিবার দমদমের বাসিন্দা এক সদস্য কৃষ্ণেন্দু দাস বলেন, পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি বিরল। দক্ষিন ভারতে অল্প পরিমানে দেখা যায়। নাম ব্লাক নেক রাজন। বাংলা নাম,…
Read More
মহানগরীর মেট্রোর মুকুটে এবার নয়া পালক

মহানগরীর মেট্রোর মুকুটে এবার নয়া পালক

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে আজ গঙ্গার নিচে দিয়ে ছুটছে মেট্রো। কলকাতা মেট্রোর মুকুটে এবার নয়া পালক। প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা এবার কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিল। এই স্বীকৃতির নিদর্শন স্বরূপ তাঁদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে কলকাতা মেট্রোর ক্রমবিবর্তন। গ্যালারিতে বিশ্ব পরিবহন ব্যবস্থার ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে। চাকার আবিষ্কার থেকে শুরু করে বিদ্যুৎ চালিত গাড়ি আবিষ্কার হওয়ার সম্পূর্ণ যাত্রা পথের গল্প বলবে বিভিন্ন ছবি ও মডেল। ফুটিয়ে তোলা হয়েছে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের…
Read More
আদালতের তরফে এলো নির্দেশ, অনুমতি ছাড়া করা যাবে না গ্রেফতার

আদালতের তরফে এলো নির্দেশ, অনুমতি ছাড়া করা যাবে না গ্রেফতার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সাম্প্রতিক অতীতে এনফোমার্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট। এই আবহে এবার ইডির ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতে একটি মামলার শুনানি চলাকালীনই আদালত জানায়, বিশেষ আদালতে যদি মামলা গৃহীত হয়, তাহলে আর সরাসরি গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি ED। সেক্ষেত্রে আদালতের থেকে আগে অনুমতি নিতে হবে। জানানো হয়েছে, ২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইন তথা PMLA-র বিশেষ আদালতে যদি কোনও মামলা যায়, তাহলে ১৯ নং…
Read More
প্রকাশ্যে এল প্রভাবশালীর নাম

প্রকাশ্যে এল প্রভাবশালীর নাম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার CBI-র তদন্তে নয়া ‘পর্দাফাঁস’! অযোগ্যদের খুঁজতে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুলকর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। কমিশন তরফে নায়সাকে একটি ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল, কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি তরফে নায়সা কর্তা নীলাদ্রি দাস, নায়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়সার এক কর্মী মুজাম্মিল হোসেনকে ইমেল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল নীলাদ্রি ও পঙ্কজ বনশলের…
Read More
কারা আবেদন করতে পারবেন যুবশ্রী প্রকল্পে

কারা আবেদন করতে পারবেন যুবশ্রী প্রকল্পে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে যুবশ্রী প্রকল্প অন্যতম। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। যুবশ্রী প্রকল্পের আয়তায় দেড় হাজার টাকা করে ভাতা দিচ্ছে রাজ্য সরকার। ছেলেমেয়ে নির্বিশেষে রাজ্যের যে কোন প্রান্তের বাসিন্দাই এই যুবশ্রী প্রকল্পের আওতায় ভাতা পেতে পারেন। কারা আবেদন করতে পারবেন? ১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২. সরকারি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং কিংবা প্রথাগত শিক্ষা গ্রহণ করতে হবে। ৩. আবেদনকারী প্রার্থীর অবশ্যই একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে। ৪.…
Read More
আলোচনার শিরোনামে সন্দেশখালি, আগামী শুনানি জুলাই মাসে

আলোচনার শিরোনামে সন্দেশখালি, আগামী শুনানি জুলাই মাসে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন সন্দেশখালির মহিলাদের একাংশ। শীর্ষ আদালতে নতুন আবেদনপত্র দাখিল করা হয়েছে। মূল যে মামলা রয়েছে তার সঙ্গেই শুনানির আবেদন করা হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। বিচারপতি এদিন আবেদনকারীদের থেকে জানতে চান, আপনারা কি তদন্ত সমর্থন করছেন? জবাবে আবেদনকারীরা বলেন, আমরা স্বাধীন তদন্ত চাই। এর ফলে সন্দেশখালি কাণ্ডে নতুন এক মাত্রা যোগ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই মামলায় অতিরিক্ত তথ্য পেশ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে ২ সপ্তাহ সময় চায় রাজ্য। তবে…
Read More
সরকারের তরফে জারি হল নতুন বিধি

সরকারের তরফে জারি হল নতুন বিধি

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে ভাতা নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। সম্প্রতি সরকারি কর্মীদের ‘লিভ ট্রাভেল কনসেশন’ সম্বন্ধিত একটি বিধি জারি করা হয়েছে। কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফ থেকে ভোটের মধ্যেই এই নতুন বিধি চালু করা হয়েছে। এক্ষেত্রে বাড়ি অথবা অন্য কোনও জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একজন সরকারি কর্মীর এলটিসি তথা লিভ ট্রাভেল কনসেশন ও ১০ দিনের এনক্যাশমেন্ট পান। এবার এই লিভ এনক্যাশমেন্টের দাবি জানানোর নিয়মের বিস্তারিত জানিয়ে অফিস মেমোর‍্যান্ডাম জারি করা হল। বিজ্ঞপ্তি অনুসারে, এলটিসির অধীন কর্মীরা ৪ বছরের মধ্যে নিজের বাড়ি যাওয়ার জন্য অথবা ভারতের যে কোনও জায়গায় ঘুরতে যেতে…
Read More
এক বছর পর জীবনকৃষ্ণকে জামিন দিল আদালত

এক বছর পর জীবনকৃষ্ণকে জামিন দিল আদালত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় টানা ৬৫ ঘণ্টা জেরা ও বাড়ি অফিসে তল্লাশির পর গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গত বছর এপ্রিল মাসে নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। এক বছর পর জীবনকৃষ্ণ সাহাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রভাবশালী তত্ত্বে সিবিআই জীবনের জামিনের বিরোধীতা করলেও সুপ্রিম কোর্ট তাতে সাড়া দেয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন…
Read More
বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য

বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য

বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গ সরকার অনেক দিক বিবেচনা করে একটি নতুন প্রক্রিয়া আনতে চলেছে। এবার থেকে ডিজিটাল অ্যাটেনডেন্স প্রক্রিয়া শুরু হবে রাজ্যের স্কুলগুলিতে। QR কোড অ্যাটেন্ডেন্স পদ্ধতিতে রাজ্যের স্কুলগুলিতে হাজিরা প্রক্রিয়া চালু হবে। এই পদ্ধতির মাধ্যমে অভিভাবকরা খুব সহজেই জানতে পারবেন যে তাদের বাড়ির ছেলেমেয়ে স্কুলে গেছে কিনা। এই নতুন পদ্ধতির মাধ্যমে পড়ুয়ারা স্কুলে ঢুকলে ও স্কুল থেকে বেরোলে অভিভাবকরা এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন সেই তথ্য। রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই প্রক্রিয়াই চালু হতে চলেছে। ডিজিটাল অ্যাটেনডেন্স-এর মাধ্যমে স্কুলের কাছে থাকবে পড়ুয়াদের হাজিরার রেকর্ড। আইডেন্টি কার্ড স্ক্যান করাতে হবে স্কুলে ঢোকার ও বেরোনোর…
Read More
নয়া মোড় নিলো রেশন দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো রেশন দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি নিয়েই কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। উচ্চ আদালতে রিপোর্ট পেশ করে রাজ্য জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলায় তদন্ত চলছে। ২টি মামলা রাজ্যের তরফ থেকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। এই মর্মে রাজ্যের কোন কোন থানায়, মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেটার একটি তালিকা আদালতে জমা দেওয়ার কথা জানিয়েছিল ইডি। আদালতকে জানানো হয়, এই তালিকা জমা দেয়া হলে সেই অনুযায়ী আগামী…
Read More
তৎপর সিবিআই, এবার তলব ‘অযোগ্যদের’

তৎপর সিবিআই, এবার তলব ‘অযোগ্যদের’

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কড়া অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ‘অযোগ্য’ শিক্ষকদের এবার তলব করতে শুরু করল সিবিআই। ‘মেধা তালিকায় নাম নেই’, ‘পরীক্ষায় বসেন নি’, ‘কোথাও নাম নেই, কীভাবে চাকরি পেলেন?’, ‘কাকে টাকা দিলেন?’, এবার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ‘অযোগ্য’দের তলব গোয়েন্দাদের। সূত্রের খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ এদিকে সিবিআই এর দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে ‘অযোগ্য’দের। নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে। অযোগ্যদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে।…
Read More
চলছে তদন্ত, নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

চলছে তদন্ত, নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। রেশন দুর্নীতি মামলার তদন্তভার চেয়ে হাই কোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মর্মে রাজ্যের কোন কোন থানায়, মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেটার একটি তালিকা আদালতে জমা দেওয়ার কথাও বলেন তারা। আদালতকে জানানো হয়, এই তালিকা জমা দেয়া হলে সেই অনুযায়ী আগামী বিচারপর্ব এগোতে পারে। ইডির সেই দাবি অনুসারে রেশন দুর্নীতি নিয়ে হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। জানানো হয়,…
Read More
প্রকাশ্যে এলো বড় তথ্য

প্রকাশ্যে এলো বড় তথ্য

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় আদালতের নির্দেশে বর্তমানে সন্দেশখালি কাণ্ডের তদন্ত করছে সিবিআই। এবার কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বেআইনি অস্ত্র এবং গুলির কারবারও ছিল সন্দেশখালির ‘বাঘে’র। সন্দেশখালিতে এক শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছিল বিপুল অস্ত্রভাণ্ডার। সন্দেশখালির সরবেড়িয়া মল্লিকপুর পঞ্চায়েত এলাকা নিবাসী আবু তালেব মোল্লার বাড়ি থেকে মিলেছিল বিদেশি পিস্তল, রিভলভার থেকে শুরু করে কার্তুজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, ভুয়ো কাগজ দিয়ে বাইরের রাজ্য থেকে অন্তত ৫০০টি বন্দুকের লাইসেন্স বানিয়েছিলেন শাহজাহান এবং তাঁর সাঙ্গপাঙ্গরা। ইতিমধ্যেই প্রায় ৬০টির হদিশ মিলেছে বলে খবর। কলকাতার বেশ কয়েকটি…
Read More
স্কুল খুলতে আর্জি জানালো শিক্ষক সমিতি

স্কুল খুলতে আর্জি জানালো শিক্ষক সমিতি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে এবার গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির। এ ব্যাপারে শিক্ষা দফতরকে প্রস্তাবও পাঠিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। দুই শিক্ষক সংগঠনের দাবি, এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক। কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন নাহয় ছুটি দেওয়া হোক। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, এবার থেকে…
Read More