পূর্ব ঘোষণা মতোই নির্বাচন হয়েছে সারা রাজ্য জুড়ে, বেশ কিছু জায়গায় অশান্ত পরিবেশ হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন। তব দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গা থেকে গোলমাল, ইভিএম নিয়ে অভিযোগ এবং ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে বিতর্ক সামনে আসে।
তার পরেই দক্ষিণ ২৪ পরগনার কিছু বুথে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের ভিড় দেখা গিয়েছে।
গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হয়েছিল। তারপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কয়েকটি জায়গা থেকে গোলমালের অভিযোগ ওঠে। সবচেয়ে বেশি বিতর্ক
