বৃদ্ধি পেল দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন মাস পড়তে না পড়তেই লক্ষ্য করা যাচ্ছে একাধিক বদল। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি দাম বেড়েছে অটোয় ব্যবহৃত এলপিজিরও।

লিটার প্রতি অটো এলপিজির দাম বেড়েছে ৬ টাকা ৪৪ পয়সা। অটো এলপিজির বর্তমান দাম বেড়ে হয়েছে ৮৯.৪০ টাকা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে অটো এলপিজির দাম ছিল প্রতি লিটারে ৫২ টাকা। কিন্তু যুদ্ধের পরেই বিশ্ববাজারে জ্বালানির ঘাটতি দেখা যাওয়ায় দেশেও বাড়তে শুরু করে জ্বালানির দাম। অটো চালকদের একাংশ জানান, ভাড়া বাড়ানোর কথা আপাতত তাঁরা ভাবছেন না। তবে গ্যাসের দাম কমলে তাঁদের সুবিধা হয়। কারণ তাঁরা দিন আনা দিন খাওয়া মানুষ। আরেকজন অটোচালক অবশ্য জানান, ভাড়া ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। আগে যে ভাড়া ২০ টাকা ছিল সেটাই এখন বেড়ে ২৫ টাকা হয়ে গিয়েছে। বাধ্য হয়েই ভাড়া বাড়িয়েছেন তাঁরা। এমনকি ভাড়া আরও বাড়ানো দরকার বলে মত তাঁদের।