সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে কী সুখবর

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন।

তবে তবে সেই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা এখনও সামনে আসেনি। এদিকে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে হবে সপ্তম পে কমিশন লাগু এবং ৬ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন। শাহ বলেছেন,’ সারা দেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশন চলছে।’

এবার যখন বিজেপি সরকার গঠন করতে চলেছে, সরকারি কর্মচারীদের অপেক্ষা কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। বহুদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে আলো দেখার আশায় সরকারি কর্মীরা। এবার সত্যিই রাজ্য সরকারি কর্মীদের কপাল খোলে কী না সেটাই দেখার।